Oxford Polytechnic Institute, Magura

Oxford Polytechnic Institute, Magura Stadium Gate , Magura Sadar, Magura Contact: 01317459317 Mail: [email protected]

22/01/2022

এবার আসি চাকুরীর বাজারে Diploma ও HSC

বেশিরভাগ ডিপ্লোমা ডিগ্রীধারীরা চাকুরীর ক্ষেত্রে শুরুতে সরাসরি ১০ম গ্রেডে যোগদান করেন ও বেতন পান। অনেকে জেনারেল এডুকেশন থেকে স্নাতক, স্নাতকোত্তর করেও চাকরিতে ১০ ম গ্রেডের নিচে যোগদান করেন। প্রায় সকল ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাকরিতে এন্ট্রি পদে ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা।

HSC করে এসে ১০ম গ্রেডে চাকুরীতে যোগদান করতে পারবেন তা কল্পনাও করা যায় না। আবার হয়তো অনেকেই বলতে পারেন ডিপ্লোমা ডিগ্রী পাশ করে অনেকেই বেকার বসে আছেন, মজার ব্যাপার হলো মাস্টার্স বা বি,এস,সি ডিগ্রী পাশ করেও তো অনেক বেকার রয়েছে।

বেকার কেউ প্রতিষ্ঠানের দোষে হয় না, নিজের কর্ম দোষে হয়। কোন কিছু বলার আগে অবশ্যই বিচার বিশ্লেষণ করে বলা উচিৎ। HSC এর সাথে Diploma তুলনা করার কোন যৌক্তিকতাই নেই। ডিপ্লোমা ডিগ্রী বরং ডিপ্লোমা ডিগ্রীর সমান।

22/01/2022

এস,এস,সি পরেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হতে হয় যা কিনা বাংলাদেশের প্রেক্ষিতে ৪ বছর মেয়াদি কোর্স। ভারতে মূলত এটা ৩ বছর মেয়াদি কোর্স।

HSC হলো একটি সার্টিফিকেট কোর্স পাশ যা কিনা একটি শিক্ষাগত যোগ্যতা। কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলো একটি ডিগ্রী। সার্টিফিকেট কোর্স পাশ যেমনঃ PSC, JSC, SSC, HSC – এগুলো আপনি ভিজিটিং কার্ড বা প্যাডে লিখে উপস্থাপন করতে পারবেন না। কিন্তু আপনি ডিগ্রী করে যেমনঃ Diploma, BSc, MSc, Honours – ইত্যাদি করে ভিজিটিং কার্ড বা প্যাডে লিখে উপস্থাপন করতে পারবেন।

এবার আসি আসল কথায়, ১ মাস, ৩ মাস, ৬ মাস মেয়াদী কিছু ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স রয়েছে যেটা ডিপ্লোমা ডিগ্রী নয়। ডিপ্লোমা কেবল তখনি ডিপ্লোমা ডিগ্রির মর্যাদা পাবে, যখন সেই ডিপ্লোমা কোর্স কারিকুলামের স্থিতিকাল ন্যূনতম ১ বছর মেয়াদী।

ফেলোশীপ ডিগ্রি কে মাস্টার্স সমমান ধরা হয় আবার ১ মাস, ৩ মাস, ৬ মাস মেয়াদী কিছু ফেলোশীপ ট্রেনিং সার্টিফিকেট কোর্স আছে যেটাকে মাস্টার্স সমমান তো দূরের কথা ডিগ্রি বলেই গন্য করা হয় না। আশাকরি সার্টিফিকেট কোর্স আর ডিগ্রির পার্থক্য টা এবার বুঝতে পেরেছেন।

22/01/2022

প্রথমে জেনে নেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কি?

ইঞ্জিনিয়ার বলতে বুঝায় মানুষের জীবনকে সহজ করার জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ। ডিপ্লোমা হলো একটি ডিগ্রী যেখানে ব্যবহারিক ও তাত্ত্বিক বিষয় সমান গুরুত্বদিয়ে পড়াশুনা করানো হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪ বছর মেয়াদি কোর্স। এস এস সি পরীক্ষা দেবার পর ছাত্র-ছাত্রী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবার যোগ্যতা লাভ করে থাকেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে বিভিন্ন জেলা শহরে অবস্থিত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাড়াও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি করানো হয়।

Address

Stadium Gate
Magura
7600

Telephone

+8801716643355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oxford Polytechnic Institute, Magura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Oxford Polytechnic Institute, Magura:

Shortcuts

Share