Cornea Nursing Admisson Coaching-Magura Branch

Cornea Nursing Admisson Coaching-Magura Branch Nursing Admisson Coaching

02/09/2023
16/11/2022

অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সরাসরি ঢাকা থেকে
পরিচালিত,,,
তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন
কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং মাগুরা শাখায়
যোগাযোগ: হাজী রোড মাগুরা
মোবাইল নং: ০১৪০৭০৮৯৯৮৪

16/05/2022

কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং মাগুরা শাখা।
মোবাইল-০১৪০৭০৮৯৯৮৪

এইস.এস.সি তে উত্তীর্ণদের জন্য, কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা 💙💙সরাসরি ঢাকা থেকে পরিচ...
12/02/2022

এইস.এস.সি তে উত্তীর্ণদের জন্য, কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে রইলো প্রাণঢালা শুভেচ্ছা 💙💙
সরাসরি ঢাকা থেকে পরিচালিত কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং এখন মাগুরাতে।
২য় ব্যাচে ভর্তি চলছে,,
ভর্তি হলেই গাইড বই ও লেকচার সিট প্রদান করা হচ্ছে।
তাই আর দেরী না করে অতি সত্ত্বর যোগাযোগ করুন-
মোবাইল নং: ০১৪০৭০৮৯৯৮৪
হাজী রোড, মাগুরা

ভর্তি চলছে ভর্তি চলছে কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং মাগুরা শাখা-01407089984
31/01/2022

ভর্তি চলছে ভর্তি চলছে কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং মাগুরা শাখা-01407089984

Nursing Admisson Coaching

25/01/2022

সেবামূলক ও মহত পেশা 'নার্সিং'-এ ক্যারিয়ার গড়ুন!!!

সেবার পাশাপাশি সম্ভাবনাময় ও উজ্জ্বল ভবিষ্যতের এক অপূর্ব মেলবন্ধন এর নাম নার্সিং পেশা। দেশে তো বটেই, দেশের বাইরে বিশেষত কুয়েত, মালোশিয়া, কাতার, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে লোভনীয় বেতনে প্রতিনিয়ত নার্সদের নিয়োগ হচ্ছে।

শুধু কর্মসংস্থান তথা চাকরির সহজলভ্যতাই নয় বরং এর পাশাপাশি সামাজিক মর্যাদা, আত্মতৃপ্তি, মানব সেবার মতো মহৎ কাজ সহ আরও রয়েছে উচ্চশিক্ষা তথা MSc, এম. ফিল এবং পিএইচডি করার সুযোগ।

★★ সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা কোর্স চলাকালীন মাসিক 2000/2500 টাকা করে উপবৃত্তি পাবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার প্রতি তিনজন নার্স থাকার কথা থাকলেও এখানে রয়েছে দুইজন ডাক্তারের পরিবর্তে মাত্র একজন নার্স।

এছাড়াও বাংলাদেশ সরকার নার্সিং সেবার মান বৃদ্ধি করতে নার্সদের ব্যাপক সুবিধা প্রদানের প্রতিশ্রুতি ও তাদের জন্য যুগোপযোগী সব সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে।

সুতরাং সব বিষয় বিবেচনা করে নার্সিং পেশা হতে পারে বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বলতম পেশা।

★ বিশেষ দ্রষ্টব্যঃ সরকারি চাকরিতে নার্সরা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা লাভ করে।

আর তাই শিক্ষার্থীদের নার্স হবার স্বপ্নকে বাস্তবে রূপদান করতে 'CORNEA' শুরু থেকেই সফলতার সাথে সঠিক, বিজ্ঞানসম্মত ও কার্যকর পদ্ধতিতে শিক্ষার্থীদের নার্সিং-এ চান্স পাবার ক্ষেত্রে যোগ্য করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

★★★ কর্নিয়ার বিশেষত্বঃ
১। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান এবং দক্ষ ব্যবস্থাপনা টিম দিয়ে সার্বক্ষণিক তত্ত্বাবধান যাতে শিক্ষার্থীদের ব্যক্তিগত পর্যায়ের তৎপরতা মনিটরিং করা হয়।

২। বিষয় ভিত্তিক পর্যাপ্ত ও সর্বোচ্চ সংখ্যক ক্লাস এবং পরীক্ষা যা যে কোন কোচিং এর দ্বিগুণ। ( 60টি লেকচার ক্লাস, 60টি ক্লাস টেস্ট, 16টি টিউটোরিয়াল এক্সাম, ৮টি রিভিশন এক্সাম, 2টি মেমোরাইজিং টেস্ট, 7/5 টি সাবজেক্ট ফাইনাল , 7/5 পেপার ফাইনাল, 15টি মডেল টেস্ট)

৩। পর্যাপ্ত সংখ্যক সলভ্ ক্লাস।

৪। প্রতিটি লেকচারে কার্যকরভাবে প্রতিটি Topic পুঙ্ক্ষানুপুঙ্ক্ষভাবে পড়ানো হয়।

★★★ কোর্স ফিঃ -বিএসসি 16000/-
ডিপ্লোমা 15000/- (অফলাইন)
বিএসসি 10000/-
ডিপ্লোমা 9000/- (অনলাইন)

20/01/2022

পড়াশুনাতে আটকে রাখার উপায়!!

আমি জানি যে, তোমরা পড়ার ফাঁকেফাঁকে ফেসবুকিং চেটিং করো না, ফেসবুকিং চেটিং এর ফাঁকেফাঁকে
পড়াশোনা করো😄

তোমাদের রোগ গুলো একে একে বলি ( আমিও এসব রোগের রোগী, তবে চেষ্টা করি কন্ট্রোল করতে, মন থেকে চাইলে পারি। আমরা কেমন জানো? হয় ঠ্যালায়
শিখি, নয়তো ঠকে শিখি... আমি ঠকে শিখেছি... তোমাদের ঠকতে দিতে চাচ্ছি না বলে, এসব লেখা)

১. বেশিক্ষণ পড়তে পারো না, বিরক্তি চলে আসে।
২. বেশিক্ষণ একটা সাবজেক্ট পড়তে গেলে বিরক্তি চলে আসে
৩. ২ ঘন্টা টানা পড়েও একটা চ্যাপ্টার ঠিক মত শেষ করতে পারো না।
৪. সকালের পড়া রাতে ভুলে যাও।
৫. বায়োলজি তো এক পৃষ্টা থেকে অন্য পৃষ্টাতে গেলেই ভুলে যাও।
৬. না বুঝতে পারলেই হাল ছেড়ে যাও ( ভয়ানক রোগ)।
৭. মোবাইল তোমাদের মিস করে, তোমরাও তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না।
ব্লা ব্লা ব্লা-
রোগ থাকবেই... আমি এলিয়েনদের কথা বলছি না, আমি সাধারণ স্টুডেন্ডের কথা বলছি ওকে এখনি সিরিয়াস হও! সিরিয়াসলি পড়বে ।

নিচের কথা গুলো ফলো করো-
১. প্রথম কাজ, ফোন/ল্যাপটপ/টিভি অন্য
রুমে রেখে আসবা ফোন সাইলেন্ট না
করে অন্য রুমে রেখে আসবা... জরুরী কল
যাদের আসতে পারে আর কি। আবার ভুল বুঝবানা যখন ক্লাস থাকবে তখন রুমে নিয়ে আসবা ক্লাস করবা।
২. বুঝে পড়বে। তোমরা অনেক লাকি!তোমাদের এই সময়ে ভিডিও অনেক সমৃদ্ধ হয়েছে... সব চ্যাপ্টারের ভিডিও তোমরা পাবা... ভিডিও তে ভাইয়ারা সবচেয়ে মানসম্মত করে পড়ান। আমার ধারণা, ঢাকার বাইরে
অনেক কলেজের টিচার্স রা ও এত ভালো পড়াতে পারেন না... অভিজ্ঞতা তাই বলছে! ভিডিও প্লাস
পয়েন্ট তোমাদের... আমাদের সময় ছিলো না, ভাবতাম, ভিডিও যদি আগে আসতো, বা আমরা যদি আরো কয়েক বছর পর জন্ম নিতাম।

৩. MOST IMPORTANT POINT, যদি কোন টপিক না বুঝো, প্লিজ প্লিজপ্লিজ হাল ছেড়ে দিয়ে ঐ টপিক skip
করো না... বিপদে পড়বে, must বিপদে পড়বে।
আমি যেসব topic না বুঝে skip করে গেছি, বারবার ঐসব টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো... যতক্ষণ বুঝবে না ততক্ষণ সময় দাও ঐ টপিকের... হেল্প নাও... বড় ভাই, টিচার, গ্রুপ, যেখান থেকেই পারো... সময় দিলে অনেক কিছু এমনিতেই বুঝে ফেলবে!
যেসব টপিক বুঝবে না, ঐসব টপিকের নাম একটি পেইজে লিখে রাখবে... এরপর স্যারের থেকে বুঝে নিবে, অথবা পোস্ট করবে... এখন প্রবলেম পোস্ট কম!
পড়ার টাইমে post দিবা না, পড়ার টাইমে ফোন টাচ করবা না, টাইম শেষে পোস্ট দিবে।

৪. একটি টাইম লিমিট রাখবে। ১ ঘন্টা পড়ার টেবিল ছেড়ে উঠবাই না... শুধু্ মা-বাবার ডাকে সাড়া দিবে.. আর কোন কিছুতে না। পড় বা না পড় একঘন্টা টেবিল ছেড়ে উঠবা না.. প্রথমে বিরক্ত লাগবে,আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে... পড়তে ইচ্ছা না করলে বই
উল্টাও, বায়োলজি বই খোলে চিত্র আঁকো... সূত্র রিভিশন দাও! সূত্র- বিক্রিয়া লিখে লিখে প্রেক্টিস
করো... কিন্তু টেবিল ছেড়ে উঠবা না... ১ ঘন্টা পর, ১০-১৫ মিনিট ঘর হেটে আসো, তবে সাবধান, ১০ মিনিট হেটে আসতে গিয়ে আধা ঘন্টা অপচয় করো
না...এভাবে ৩ ঘন্টা পড়ো... এভাবে সকালে, রাতে মোট ৮-৯ ঘন্টা পড়ার টেবিলে থাকো... enough! অনেক লাভ হবে।

৫. Another Most important point, আজকের পড়া কালকের জন্য ফেলে রাখবে না... সকালে না পড়ে যদি অবসর সময় কাটাও, তাহলে সকালের পড়াটা তোমাকে রাতে পড়তে হবে, রাতের পড়াটা পরদিন সকাল! এভাবে পিছিয়ে যাবে! আজকে না পড়লে, আজকের পড়া কালকে পড়তে হবে, কালকের পড়া
পরশুদিন! বুঝতে পারছো কিভাবে পিছিয়ে যাচ্ছো??
যদি একঘন্টাও পড়ো, তাহলে সে একঘন্টাও তোমার রেসাল্টের জন্য কাজে দিবে... যত ইনপুট দিবা, তত আউটপুট আসবে। ইনপুট না দিলে আউটপুট কি আসবে! lnvest না করলে কি, ব্যবসা হয়? লাভ হয়?? মনে রাখবা, পড়াশুনাতে সময় দেওয়া মানে রেসাল্টের মধ্যে invest করা।

৬. মন তোমাদের কন্ট্রোল করে না, তোমরাই মনকে কন্ট্রোল করো... পারবে... মন চাচ্ছে ফেসবুকে ঢুকি, তুমি মনকে ধমক দিয়ে বলো, সময় হয়নি... অবশ্যই পারবে... মনকে বলো, এই টপিক না বুঝার মত হলে আমাদের সিলেবাসে থাকতো না, বুঝতেই হবে,সময় দাও! বাকী কিছু থাকলে পরের পোস্টে
দিবো!

Address

আদর্শ কলেজ পাড়া, হাজী সাহেব রোড (জেলা শিক্ষা অফিসের পাশে), মাগুরা
Magura
7600

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801407089984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cornea Nursing Admisson Coaching-Magura Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share