17/09/2026
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে—আলহামদুলিল্লাহ্!
মানারুল হুদা মাদ্রাসা'র নূরানী ও হেফজ বিভাগের নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
📚 নূরানী বিভাগ:
২০২৬ শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পূর্ব পর্যন্ত যারা নিয়মিত উপস্থিত ছিল, তাদের পুরস্কৃত করা হয়েছে।
📖 হেফজ বিভাগ:
১৪৪৭–১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের শুরু থেকে প্রথম সাময়িক পরীক্ষার পূর্ব পর্যন্ত যারা নিয়মিত উপস্থিত ছিল, তাদেরও পুরস্কৃত করা হয়েছে।
নিয়মিত উপস্থিতি, অধ্যবসায় ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে ইলমে নাফে‘, আমলে সালেহ ও উত্তম আখলাকের অধিকারী হিসেবে কবুল করুন।
আমীন, ইয়া রাব্বাল আলামীন। 🤲
#মানারুল_হুদা_মাদরাসা
#পুরস্কার_বিতরণী_অনুষ্ঠান
#নিয়মিত_উপস্থিতি
#নূরানী_বিভাগ
#হেফজ_বিভাগ