26/05/2026
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সামাজিক সংগঠন 'শিবচর এন্ড ইয়ুথ' এর উদ্যোগে আয়োজিত উপজেলাব্যাপী ইসলামী প্রতিযোগিতায় ইংরেজি বক্তৃতা বিভাগে আমাদের মাদরাসার ২ জন শিক্ষার্থী অসাধারণ সাফল্য অর্জন করেছে।
উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সেরা ৫০ জন প্রতিযোগীর মধ্যে তীব্র প্রতিযোগিতা করে আমাদের শিক্ষার্থীরা যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেছে।
আমাদের ক্ষুদে তারকাদের এই চমৎকার অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এই মেধার বিকাশ এবং আন্তর্জাতিক ভাষার দক্ষতায় সাফল্যের জন্য মাদরাসা পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ।
আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করুন। আমিন।
মারকাজুন নূর ক্যাডেট মাদরাসা
পৌরসভা মোড়, শিবচর, মাদারীপুর।
22/05/2026
আলহামদুলিল্লাহ, ড্রয়িং পরীক্ষার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হলো মারকাযুন নূর ক্যাডেট ইসলামিক কিন্ডারগার্টেন-এর প্রথম সাময়িক পরীক্ষার সকল কার্যক্রম।
শেষ দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, রঙিন কল্পনা ও আনন্দময় অংশগ্রহণ পুরো পরিবেশকে করে তুলেছিল প্রাণবন্ত ও হৃদয়স্পর্শী।
আমরা বিশ্বাস করি, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমও বটে।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন।
16/05/2026
আলহামদুলিল্লাহ!
আজ থেকে মারকাজুন নূর ক্যাডেট ইসলামিক কিন্ডারগার্টেন-এর প্রথম সাময়িক পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া, শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।
পরীক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং এটি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সোনামণিরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা, যোগ্যতা ও শিক্ষার উৎকর্ষতার পরিচয় তুলে ধরবে, ইনশাআল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা আমাদের এই শিক্ষাযাত্রাকে আরও সমৃদ্ধ করছে।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দেন, উত্তম সফলতা দান করেন এবং তাদেরকে দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে কবুল করেন। আমীন।
10/05/2026
হাসি-খুশিতেই গড়ে উঠছে আগামীর সেরা মেধাবীরা!
পড়ার চাপ নয়, আমরা বিশ্বাস করি শিক্ষার আনন্দময় পরিবেশে। Markazun Noor Cadet Kindergarten-এ আমরা খেলার ছলে শেখানোর মাধ্যমে শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটিয়ে থাকি।
শিশুদের এই প্রাণবন্ত হাসিমাখা মুখগুলোই আমাদের এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। আপনার সোনামণির উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়তে আমাদের সাথেই থাকুন।
ঠিকানা: শিবচর, মাদারীপুর।
যোগাযোগ: ০১৯১১১০২৯২০
#মেধারবিকাশ #শিশুদের_শিক্ষা
26/03/2026
আজ ২৬ মার্চ, ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা, এই দিনে জাতি স্মরণ করছে বীর শহিদদের ৷ বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের।
সর্বশক্তিমান আল্লাহ পাক স্বাধীনতার জন্য আত্মদানকারী প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন, আমিন৷
20/03/2026
On the auspicious occasion of Eid-ul-Fitr,
we extend our warmest greetings
to our respected parents, beloved students, and well-wishers.
May Allah bless us all with peace, prosperity, and endless happiness
Taqabbalallahu Minna Wa Minkum
Markazun Noor Cadet Islamic Kindergarten