আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর

আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর

Share

আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন।

11/04/2026

পহেলা বৈশাখ উপলক্ষে “১৪৩৩ বর্ষ বরণ” অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ।

তারিখ: ১৪ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার)
সময়: সকাল ৭:০০টা
স্থান: শহীদ কানন চত্বর, মাদারীপুর
আসুন, বাংলা নববর্ষকে আনন্দ, আবৃত্তি ও সংস্কৃতির ছোঁয়ায় একসাথে বরণ করি।
আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনকে করবে আরও সুন্দর ও সার্থক।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 28/02/2026

মাত্রা' আবৃত্তি ও উপস্থাপনা সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় ইয়াকুব খান শিশির-এর প্রয়াণে আয়োজিত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল।

​আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার বিকেলে মাদারীপুর লেকপাড়ের ডেলিসিয়াস-এ এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদারীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে।
​'মাত্রা'র ১৯ বছরের এই পথচলায় যারা পাশে ছিলেন এবং আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়ে গুণী এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রেরণা।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 20/02/2026

একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি মাত্রা মাদারীপুর-এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

21/01/2026

শোক সংবাদ
................
মাত্রা র প্রতিষ্ঠাতা সভাপতি, ইয়াকুব খান শিশির ২১ তারিখ ভোর ৪ টা ১০ মিঃ এ ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার নামাজে জানাযা আজ বাদ জোহর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
.......... শা হো লি, মাত্রা।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 18/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে -
আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন ‘মাত্রা’-র আয়োজনে
“ব্যথার প্রবাল জমে তিলে তিলে গড়ে ওঠা বাসনার ভূমি”
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনকে সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন,
সম্মানিত অতিথিবৃন্দ, শিল্পী, সংগঠক, এবং উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের প্রতি
‘মাত্রা’ পরিবার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

মহান বিজয়ের চেতনায় এগিয়ে যাক আমাদের সাংস্কৃতিক পথচলা।

17/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন ‘মাত্রা’-র আয়োজন

“ব্যথার প্রবাল জমে তিলে তিলে গড়ে ওঠা বাসনার ভূমি”।

অনুষ্ঠানটি হবে—
১৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
সন্ধ্যা ৫:৩০টায়।

স্থান: শহিদ কানন চত্বর, লেকপাড়, মাদারীপুর।

আপনাকে সাদর আমন্ত্রণ।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 05/12/2025

মাত্রা’র কার্যনির্বাহী পরিষদের সভা সম্পন্ন
আজ ০৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার মাত্রা’র কার্যনির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সভায় উপস্থিত সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের অংশগ্রহণ, মতামত এবং সক্রিয় সহযোগিতায় সভাটি আরও ফলপ্রসূ হয়েছে।

বিশেষ কৃতজ্ঞতা—
মেহেদী আল মুজাহিদ ভাইকে আন্তরিক ধন্যবাদ ডিনারের সৌজন্যের জন্য।

সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়বদ্ধতায় মাত্রা আরও এগিয়ে যাবে— ইনশাআল্লাহ।

19/04/2025

আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা মাদারীপুরের বর্ষ বরণ- ১৪৩২ এর

📖১৫৩ তম মাত্রা প্রযোজনা📖
🎤🎤"মুছে যাক গ্লাণি"🎤🎤
🎤🎤"ঘুচে যাক জরা"🎤🎤
❤️‍🔥অগ্নি স্নানে সুচি হোক ধরা।❤️‍🔥

📖গ্রন্থনাঃ নাঈমা শাহাদাত মৃদুল। (Naeema's)
📖নির্দেশনাঃ মোঃ আশিক মাহমুদ (Asik)
ও অগ্রজ শিল্পী বৃন্দ।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 18/04/2025

"১৪৩২ বর্ষ আবাহনে"
আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা।

ওস্তাদ সুধীর একাডেমি মাদারীপুর।

17/04/2025

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

Photos from আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা, মাদারীপুর's post 18/03/2025

আবৃত্তি ও উপস্থাপনা সংগঠন মাত্রা মাদারীপুরের সম্প্রীতি সম্মিলন ও ইফতার - ২০২৫

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Lake View Road
Madaripur
7900

Opening Hours

16:00 - 18:00