National Children's Task Force - NCTF Madaripur

National Children's Task Force - NCTF Madaripur

Share

NCTF is a national Children organization. It's only for the children . Children less than 18 years are eligible to be the members of NCTF

04/11/2025

"শিশুদের বেঁচে থাকা,মুক্ত ভাবে বড় হবার, নিরাপদে থাকার এবং অংশগ্রহণের অধিকার আছে "

22/07/2025

The NCTF family is deeply saddened by the tragic plane crash that occurred in Uttara, Dhaka, involving students of Milestone College.

We sincerely pray to the Almighty for the swift recovery of the injured.

NCTF strongly urges the authorities to ensure greater safety measures for all citizens, including children, and to conduct a thorough investigation into the incident, holding those responsible to account.

ঢাকাস্থ উত্তরায় মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এনসিটিএফ পরিবার গভীরভাবে শোকাহত।

পরম করুনাময়ের নিকট আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি ।

শিশু সহ সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এনসিটিএফ।

14/06/2025

আসসালামু আলাইকুম ভাইয়া
আশা করি আপনারা ভালো আছেন।

অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের নারায়ণগঞ্জ জেলার এনসিটিএফ কমিটির( শিশু গবেষক) আরাফাত হোসেন মুন্না গত নভেম্বর থেকে গুরুতর অসুস্থ। ডাক্তার জানিয়েছেন আমাদের বন্ধু এবং সহযোদ্ধা আরাফাতের দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে।

এমতাবস্থায় তাকে প্রায় প্রতি ২/১ মাস অন্তর অন্তর হাসপাতালে ভর্তি করতে হয় এবং সপ্তাহে ২টি ডায়লাইসিস নিতে হয়। বর্তমানে সে নতুন করে হেপাটাইটিস C ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এই মুহূর্তে আরাফাতের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমরা এনসিটিএফ এর পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করতে চাই। আমরা আশা করবো আমাদের বন্ধু ও সহযোদ্ধা আরাফাতের চিকিৎসায় আপনারা পাশে দাঁড়াবেন। আমরা সবাই মিলে আরাফাতের চিকিৎসায় পাশে থাকলে সৃষ্টিকর্তা তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।

আপনাদের নিকট আবেদন জানাচ্ছি বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য। আমাদের এই আবেদন সেভ দ্য চিলড্রেন, ৬৪টি জেলার এনসিটিএফ, ইয়ুথ মেন্টর গ্রুপসহ বিভিন্ন স্থান বা প্লাটফর্মে প্রেরণের বিনীত অনুরোধ করছি।

আরাফাতের চিকিৎসার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ নম্বর এবং বিকাশ ও ব্যাংক একাউন্টের তথ্য প্রেরণ করলাম।

বিকাশ নম্বরঃ01614924745
নগদ নম্বরঃ01614924745

ব্যাংক একাউন্টের নামঃ Mohua akter
ব্যাংক একাউন্টের নম্বরঃ20507770209263505
রাউটিং নম্বরঃ 125270607
ব্যাংকের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ
শাখার নামঃপাগলা শাখা
জেলাঃনারায়ণগঞ্জ

যোগাযোগ
মহুয়া - আরাফাতের বড় বোন
মোবাইল নম্বর- 01725420930

কৃতজ্ঞতায়
তাবাসসুম আরা আদিবা
সভাপতি এনসিটিএফ
নারায়ণগঞ্জ জেলা

Photos from National Children's Task Force - NCTF Madaripur's post 26/04/2025

‘NCTF সাংগঠনিক ব্যবস্থাপনা পরিচিতি’ অনলাইন ট্রেনিং সম্পন্ন হয়েছে আজ।

২৫ এপ্রিল, ২০২৫ তারিখে ইয়ুথ মেন্টর গ্রুপের আয়োজনে এবং সেভ দ্য চিল্ড্রেন-এর সহযোগিতায় এই অনলাইন ট্রেনিং অনুষ্ঠিত হয় গুগল মিট প্ল্যাটফর্মে।

ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিলো NCTF সদস্যদের সংগঠন পরিচালনা ও ব্যবস্থাপনার মৌলিক ধারণা দেওয়া এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সাংগঠনিক দক্ষতা বাড়ানো।

ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন Youth Mentor Group- এর প্রতিনিধি মো: ওয়ালিদ হাসান এবং কে.এইচ খান রোহান। এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড মনিটর মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত।

এই প্রশিক্ষণে NCTF-এর বিভিন্ন জেলার সদস্যরা অংশগ্রহণ করেন এবং সক্রিয় আলোচনার মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করেন।

Photos from National Children's Task Force - NCTF Madaripur's post 25/04/2025

২৪ জেলার এনসিটিএফ শিশুদের নিয়ে ইয়ুথ মেন্টর গ্রুপ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করছে চাইল্ড রাইটস এন্ড লিডারশীপ ট্রেনিং।

আমরা বিশ্বাস করি যে, শিশুদের অধিকার এবং নেতৃত্বের গুণাবলী তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং নেতৃত্বের মাধ্যমে তাদের নিজস্ব ক্ষমতাকে চিহ্নিত করতে শিখবে যা আগামীতে শক্তিশালী,সচেতন ও দায়িত্বশীল যুব গড়তে সক্ষম হবে।

Photos from National Children's Task Force - NCTF Madaripur's post 26/03/2025

পহেলা মার্চ এনসিটিএফ এর জেলার মাসিক সভা অনুষ্ঠিত।

গত পহেলা মার্চ এনসিটিএফ মাদারীপুর জেলার মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি সাইফুল্লাহ ইসলাম প্রথমে সালাম ও শুভাচ্ছে জানিয়ে শুরু করেন।
সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১. ইফতার আয়োজন।
২. জেলা কমিটির কো-আপ।
৩. নতুন সদস্য সংগ্রহ।
ইত্যাদি

10/03/2025

দেশে দিন দিন বেড়েই চলেছে শিশু নির্যাতনের হার। সব থেকে বেশী বৃদ্ধী পাচ্ছে শিশু ধর্ষণের হার। গত ২০২৪ সালে ৩৩১ জন শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন।


২০২৫ সালে ধর্ষণ প্রথার শুরু হয় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে ৭ বছরের একজন পথ শিশু ধর্ষণের মাধ্যমে। চলতি বছরের প্রথম দুই মাসে ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৪ ।

সামপ্রতিক শিশু নির্যাতন পরিস্থিত পর্যবেক্ষণ করলে দেখা যায়ঃ
• ৬ মার্চ: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ‘ধর্ষণের শিকার' শিশু (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
• ৭ মার্চ: চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ (বাংলা ট্রিবিউন)
• ৮ মার্চ: খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার (প্রথম আলো)
• ৮ মার্চ: ফরিদপুরে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক (যমুনা টেলিভিশন)
• ৮ মার্চ: শিশুকে ধর্ষণের অভিযোগ, সালিসে দেড় লাখ টাকা জরিমানা, বাকি ৫৮ হাজার (আজকের পত্রিকা)
• ৯ মার্চ: এবার গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণও করলো ধর্ষক (ঢাকা ট্রিবিউন)
• ৯ মার্চ: সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা (আজকের পত্রিকা)।

আমরা এই ধরণের পাষবিক ঘটনার জন্য তীব্র নিন্দা প্রকাশ করছি। আমাদের দাবি বাংলাদেশকে আরও শিশু বান্ধব করে গড়ে তুলতে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। যাতে আর কোনো শিশুকে নির্যাতনের শিকার হতে না হয়। সকল শিশুমন যেনো ভয়ের আচড় থেকে দূরে থাকতে পারে।

10/03/2025
08/03/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি Tech Learning-24 ও এনসিটিএফ মাদারীপুর ইয়ুথ মেন্টর গ্রুপ অফ বাংলাদেশ যৌথ-উদ্দ্যেগে স্বেচ্ছাসেবকদের ১ মাস ব্যাপি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
প্রজেক্ট নাম: আইটি নলেজ ডেভেলপমেন্ট ফর ভলান্টিয়ার'স।
প্রজেক্টের আয়ত্তায় ১ মাসে ১৫০-২০০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করে থাকবে৷
কোর্স থেকে থাকবে সাটিফিকেট।
কোর্সে এনসিটিএফ ও ইয়ুথ মেন্টর গ্রুপের প্রাক্তন সদস্যরা রেজিষ্ট্রেশন করতে পারবেন।
ক্লাস ডিউরেশন : ২০ দিন, ২০-৩০ ঘন্টা

রেজিষ্ট্রেশন লাস্ট ডেট ০৮-০৩-২৪ ইং রাত ১২ টা অব্ধি

নিজের স্কিল ডেভেলপ করতে আপনিও রেজিষ্ট্রেশন করুন নিচের লিংক থেকে৷

রেজিস্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfIvsj3PeLclMgPqct6ZTOU1EfP4t-cWquigw_Xui3rIGyJEQ/viewform?usp=header

বিঃদ্রঃ বর্তমান সদস্য বা সদস্য ১৮ বছর বয়স হয়ে থাকলে অবশ্যই আপনি জেলা সভাপতি সাথে যোগাযোগ করবেন।

18/12/2024

মাদারীপুর জেলায় আয়োজিত হয় গত ৮-১২-২৪ইং ১৬ ডে'স অফ একটিভিস্ট।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন আফরোজ
উপপরিচালক (অঃ দাঃ) মহিলা বিষয়ক অধিদপ্তর।
সাইফুল্লাহ ইসলামের সভাপতিত্বে এ ক্যাম্পেইন আয়োজন হয়।
আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এর জেলা ভলান্টিয়ার মো:খাইরুল ইসলাম দ্বীন।
উপস্থিত বক্তারা অনলাইনে মেয়ে শিশুদের নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন অবিভাবক ও কিশোরীদের মাঝে এবং তাদের থেকে ক্যাম্পেইন শেষে ফিডব্যাক নেন।

18/12/2024

গত ১৫ নভেম্বর জেলা এনসিটিএফ নভেম্বর মাসের মাসিক সভা ইডিজিই বাংলাদেশ অফিসে আয়োজন করে।

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Bangladesh Sishu Academy , Lakepar
Madaripur
01756077079