29/09/2025
একটি চিঠি: পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার চিঠি
মা,
শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডেকে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোকে মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি।
বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো। তাই চিঠির উপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি তা বুঝতেও পারিনি।
ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিলো—কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি? আমি তখন ভেতরে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আর কতোটা ভালোবাসলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো?
জানিস মা, তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মায়ের প্রত্যেকটা বাবা জানে যে, মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটুও কৃপণতা থাকেনা। বাবাদের ভেতরের ভালোবাসা শামুকের খোলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে।
বাবারা সন্তানদের কতোটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকের ভালোবাসাতে পারলেও তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস—সেদিন বুঝতেই পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি, কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পরেছিলাম তাই এতোকিছু লিখলাম।
আমি জানি মা, তোমাদের সব সন্তানের একটা প্রশ্ন—বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না? উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো। তুই যেদিন মা হবি সেদিন নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখনও বুঝিস না তার জীবনে নিজের মেয়েটার কতোটা প্রয়োজন।
যেদিন তোর মা'কে মানুষর কাছে থেকে তোর মা'কে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে, যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যা দানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান না। মায়ের ওপর বাবার রাগ করিসনা।
তোরা যদি অল্পদিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হবো না কেন? বাবারা যে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো? আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতোটা নজরদারি।
যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিলাম না।
ইতি
তোর জন্মদাতা পিতা
(এই চিঠিটা পড়ে অন্তত একটি মেয়ে/ছেলে ও যদি তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসে মন্দ কি.........? সবার কমেন্ট দেখতে চাই #প্রবাসী_বউ #ভাইরাল_করে_দাও #ছোট_ইউজার_সবাই_সাপোর্ট_করবেন