Talimuddin Academy Madaripur

Talimuddin Academy Madaripur

Share

সহীহ-শুদ্ধভাবে কুরআন মজীদ শেখানো হয় ?

06/10/2024

মাদারীপুর তালিমুদ্দীন একাডেমির উদ্যোগে এক দ্বিনি মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারিখ আগামী ৮ অক্টোবর রোজ মঙ্গলবার ।
সময় আসরের পর থেকে এশা পর্যন্ত।
স্থান: বিসিক শাহী মসজিদ পুরান বাজার।
উক্ত মাহফিলে তাশরিফ আনবেন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব, নায়েবে মুফতি মারকাযুদ দাওয়হ আল ইসলামিয়া।
হযরত এর আগমন উপলক্ষে বাদ এশা ওলামা একরামদের নিয়ে একটি মোযাকারা মজলিসের আয়োজন করা হয়েছে।
সকলের প্রতি দীনী দাওয়াত রইলো।

01/08/2023

মাদারীপুর তালীমুদ্দীনে আগামী ১৭ মুহাররম ১৪৪৫ হিজরী মোতাবেক ৫ ই আগস্ট ২০২৩ ঈসায়ী রোজ শনিবার বাদ আসর থেকে এশা পর্যন্ত এক বিশেষ দীনী মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়্যার ইফতা বিভাগের সুযোগ্য ওস্তাদ ও তালীমুদ্দীন এর মুরুব্বী হযরত মাওলানা আনোয়ার হোসাইন সাহেব তাশরিফ আনবেন। হযরত এর আগমন উপলক্ষে ওই দিনই বাদ এশা স্থানীয় আলেম ও আইম্মায়েদের নিয়ে এক মুজাকারা মজলিসের আয়োজন করা হয়েছে। অতএব মাদারীপুর শহরের সকল ওলামায়ে কেরাম এবং ইমাম সাহেবগণকে উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সকলের কাছে দোয়া চাই আল্লাহ তা'আলা যেন দেশের সকল তালীমুদ্দীনের কার্যক্রমকে কবুল করেন এবং বিশেষভাবে মাদারীপুর তালীমুদ্দীনের কার্যক্রমকে আর বেগবান করে দেন এবং উম্মতের জন্য অধিক ফায়দাজনক বানিয়ে দিন।

18/08/2022
12/08/2022

আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
অবশেষে আমরা মাদারীপুর বাসি ধন্য হচ্ছি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়্যার সম্মানিত মূদীর হযরত মুফতি আবুল হাসান মোঃ আব্দুল্লাহ সাহেবের আগমনে।
যিনি সারা দেশের সকল তালিমুদ্দীনের প্রধান মুরুব্বী। তিনি মাদারীপুর তালিমুদ্দীন একাডেমীর উদ্যোগে আয়োজিত "ফরজে আইন এলেমের গুরুত্ব প্রয়োজনীয়তা" ও "তালিমুদ্দীন একাডেমির পরিচিতি" শীর্ষক সেমিনারে প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
অতএব মাদারীপুর জেলার সকল ওলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় দ্বীনি ভাইদের কে উক্ত আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সবিনয় দাওয়াত দেওয়া হচ্ছে।
তারিখ ও সময়:
আগামী ২২ আগস্ট ২০২২ সোমবার সকাল ১০ টা হতে যোহর পর্যন্ত ।

14/07/2022

১৬ জুলাই ২০২২ শনিবার সকাল থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
তাই শিক্ষার্থীদের কে যথাসময়ে যার যার শিফটে উপস্থিত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

07/05/2022

আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের বিরতির পরে তালিমুদ্দিন একাডেমীর কার্যক্রম আজ 5 শাওয়াল 1443/7 মে 2022 সকাল হতে নিয়মিত আরম্ভ হয়েছে।
তালিমুদ্দিন এর সাথে ভাইদেরকে নিজ নিজ শিফটে দরসে অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

18/04/2022

আলহামদুলিল্লাহ পবিত্র রমজানুল মুবারক মাসে কুরআনুল কারীম ও জরুরি দ্বীনী মাসায়েল শিক্ষার তিনটি শিফ্ট চলছে।
প্রথম শিফট: সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা দ্বিতীয় শিফট: দুপুর দুইটা থেকে তিনটা
তৃতীয় শিফট: তিনটা হতে চারটা পর্যন্ত।

02/04/2022

♦ফরযে আইন ইলমের মুআল্লিম প্রশিক্ষণ কোর্স♦

আলহামদুলিল্লাহ!
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আজ সমাপ্ত হল মারকাযুদ্দাওয়াহ আল ইসলাময়া ঢাকার উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত সপ্তাহব্যাপী ফরযে আইন ইলমের মুআয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।
গত ২৬ মার্চ শনিবার শুরু হয়ে আজ ৩১ মার্চ বৃহস্পতিবার শেষ হল।

ধারণার চেয়ে দ্বিগুণ প্রায় তিনশত জন প্রশিক্ষনার্থী এই তাদরীবে অংশগ্রহণ করেছেন মাশাআল্লাহ।
অংশগ্রহণকারীদের সকলে আলেম ছিলেন,
বিভিন্ন বয়সী আলেমগন ছিলেন তাদরীবে।
নওজোয়ান ও মধ্যবয়সী আলেমগনের সংখ্যা ছিলো বেশি, বেশ কজন বয়োজ্যেষ্ঠ আলেমও ছিলেন মাশাআল্লাহ!

শুরু থেকে শেষ পর্যন্ত পুরো তাদরীবে প্রশিক্ষনার্থীগন ছিলেন বিপুল উৎসাহ আর উদ্দীপনার সাথে।

অনেকেই ফরযে আইন ইলমের তালীমের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন,
অনেকেই তালীমুদ্দীন একাডেমিতে খিদমত করা বা তালীমুদ্দীন একাডেমির শাখা খোলার ব্যাপারেও দাবী জানিয়েছেন।

তালীমুদ্দীন একাডেমির কাজের সাথে যুক্ত থাকার সুবাদে আমারো উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিলো এই উপকারী আয়োজনে।

♦️ হযরত মুদীর সাহেব ও হযরত আমীনুত তালীম সাহেব (হাফিযাহুমাল্লাহ) অনেক দীর্ঘ সময় দিয়েছেন এই তাদরীবে, উভয় হযরতের একাধিক মুহাযারা ছিলো।

♦️ এছাড়াও বিশেষ মুহাযারা পেশ করেছেন
মুফতি ইয়াহিয়া সাহেব,মুফতি আনোয়ার হোসাইন সাহেব,মাওলানা যাকারিয়া আব্দুল্লাহ সাহেব,, মাওলানা শরীফ মুহাম্মাদ সাহেব,মাওলানা আব্দুল্লাহ ফাহাদ সাহেব,মাওলানা হুসাইন আহমাদ সাহেব,মাওলানা মুহিউদ্দীন ফারুকি সাহেব (হাফিযাহুমুল্লাহ)

♥️তালীমুদ্দীন একাডেমি পল্লবীর জিম্মাদার মাওলানা রাইয়্যান ভাই,
তালীমুদ্দীন একাডেমি উত্তরার জিম্মাদার মাওলানা হাবীবুর রহমান ভাই
ও তালীমুদ্দীন একাডেমি রাজশাহীর জিম্মাদার মাওলানা আব্দুল হাসীব ভাই জরুরি আলোচনা করেছেন, অভিজ্ঞতা বিনিময় ও কারগুজারী পেশ করেছেন।

তালীমুদ্দীন একাডেমি কুমিল্লা থেকে মুরুব্বিগনের সিদ্ধান্ত অনুযায়ী আমি পূর্ণ তাদরীবে থেকেছি, আর মাওলানা সাজ্জাদ হোসাইন সাহেব ও মাওলানা সাইফুল ইসলাম সাহেব আংশিক অংশগ্রহণ করেছেন।

🌹 মাওলানা সাজ্জাদ হোসাইন ভাই তালীমুদ্দীন একাডেমির শিক্ষা কার্যক্রম ও শিক্ষাব্যবস্থা নিয়ে বড় মুল্যবান ও জরুরি আলোচনা করেছেন,
আর মাওলানা সাইফুল ইসলাম ভাই তালীমুদ্দীন একাডেমিতে শিশুদের মাঝে কাজের ধরণ ও প্রাথমিক শিক্ষাব্যাবস্থা নিয়ে জরুরি আলোচনা করেছেন।
উভয়কে আল্লাহ তায়ালা জাযায়ে খায়ের দান করুন।

আমাকে আদেশ করা হয়েছে 'তালীমুদ্দীন একাডেমি: সার্বিক ইন্তেজাম ও দায়িত্ব ' শিরনামে আলোচনা করতে, বড়দের হুকুম পালন করে দু-একটি কথা পেশ করেছি,আল্লাহ ক্ষমা করুন।

🤲 হযরত মুদীর সাহেব হাফিযাহুল্লাহ বলেছেন আল্লাহ তায়ালা তৌফিক দিলে সামনে বছরব্যাপী এমন তাদরীবের ব্যাবস্থা করার নিয়ত আছে।

🤲 আল্লাহ তায়ালা তালীমুদ্দীন একাডেমিকে,এর স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তা ও মুরুব্বিগনকে, এর মুআল্লিমীন ও শিক্ষার্থীদেরকে কবুল করেন,তালীমুদ্দীন একাডেমি সহ সকল দ্বীনি এদারা ও মেহনতকে কবুল করেন।
সকল প্রয়োজন আপন ভান্ডার থেকে পূর্ণ করে দিন আমীন।

24/03/2022

ইনশাল্লাহ রমজান মাসে তালিমুদ্দিন একাডেমী মাদারীপুরের (সম্ভাব্য) ক্লাসের সময়সূচী: রমজানে দুই শিফটে ক্লাস চলবে
প্রথম শিফট সকাল 11:30 হতে 12: 30 পর্যন্ত।
দ্বিতীয় শিফট জোহর নামাজের পর বেলা 2 হতে 3 পর্যন্ত।

19/03/2022

ক্লাস বিরতি বিজ্ঞপ্তি
আগামী 26- 3 -2022 ঈ. হতে 31- 3 -2022 ঈ. মোট ছয় দিন তালিমুদ্দিন একাডেমি মাদারীপুরের সকল শিফ্টের ক্লাস বিরতি থাকবে। অতঃপর 2-4 -2022ঈ. শনিবার হতে নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ। রমজান মাসের ক্লাসের সময়সূচী অতিসত্বর জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

04/03/2022

আগামী 12/3/2022 ঈ, শনিবার (আমাদের একাডেমির) সকল শিফটের ক্লাশ বিরতি থাকবে।
এরপরে সকল ক্লাস সমূহ যথারীতি চলবে ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Puran Bazer Boro Masque Road Kamar Patti Goli Haji Vabon
Madaripur
7900