12/10/2025
বৃত্ত: একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং কেন্দ্র থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকা সমস্ত বিন্দুর সমষ্টিকে বৃত্ত বলে।
1️⃣ কেন্দ্র (Centre):
যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কিত হয়, তাকে বৃত্তের কেন্দ্র বলে।
2️⃣ ব্যাসার্ধ (Radius):
কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যেকোনো বিন্দু পর্যন্ত যোগ করা রেখাখণ্ডকে ব্যাসার্ধ বলে।
3️⃣ ব্যাস (Diameter):
কেন্দ্র দিয়ে অতিক্রম করে বৃত্তের পরিধির দুইটি বিন্দুকে যুক্ত করা রেখাখণ্ডকে ব্যাস বলে।
👉 ব্যাস = ২ × ব্যাসার্ধ
4️⃣ পরিধি (Circumference):
বৃত্তের চারপাশের বাঁকা রেখাকে পরিধি বলে।
5️⃣ জ্যা (Chord):
বৃত্তের পরিধির দুইটি বিন্দুকে যুক্ত করা রেখাখণ্ডকে জ্যা বলে।
6️⃣ খণ্ড (Arc):
বৃত্তের পরিধির কোনো অংশকে খণ্ড বলে।
7️⃣ খণ্ডিতাংশ (Segment):
বৃত্তের একটি জ্যা ও তার উপরিতলীয় খণ্ড দ্বারা সীমাবদ্ধ অংশকে খণ্ডিতাংশ বলে।
8️⃣ খণ্ডাংশ (Sector):
দুটি ব্যাসার্ধ ও তাদের মধ্যবর্তী খণ্ড দ্বারা সীমাবদ্ধ অংশকে খণ্ডাংশ বলে।
9️⃣ স্পর্শক (Tangent):
যে সরলরেখা বৃত্তকে এক বিন্দুতে স্পর্শ করে কিন্তু ছেদ করে না, তাকে স্পর্শক বলে।
10️⃣ ছেদক (Secant):
যে সরলরেখা বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করে, তাকে ছেদক বলে।
10/10/2025
কখনও কখনও চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর হয়ে যায়।
সব কথার উত্তর মুখে দিতে হয় না। মাঠে গোল কিংবা কাজের সফলতা দিয়ে দিতে হয়।
ম্যাচের আগেই হংকং কোচ কটাক্ষ করে বলেছিল, “হামজা যদি আমার দলে থাকতো, তাহলে তাকে বেঞ্চে বসিয়ে রাখতাম।”এমন কথা অনেক খেলোয়াড়ের মন ভেঙে দেয়, আত্মবিশ্বাস কাঁপিয়ে দেয়।
কিন্তু হামজা চুপ ছিল। কিছু বলেনি, কোনো প্রতিক্রিয়া দেখায়নি।কথা দিয়ে নয়, খেলা দিয়েই দিতে হবে জবাব সে কিন্তু এইটা ভালো ভাবেই জানতো।
ম্যাচের শুরুতেই লিড এনে দিল বাংলাদেশকে।মাত্র ১৩ মিনিট সময় নিলো, তাচ্ছিল্যের জবাব দিতে।বাংলাদেশ থেকে কেউ সেট পিস থেকে গোল দিবে আমরা হয়তো চিন্তাও করিনি!কিন্তু হামজা সেটাই করে দেখাল।টনি ক্রুসের মতো নিখুঁত এক ফ্রি কিকে বল জালে জড়িয়ে দিল।
গোলটা শুধু একটা গোলই ছিল না এটা ছিল আত্মবিশ্বাসের প্রতীক,
একটা নীরব প্রতিবাদ।
পুরো প্রথম অর্ধে সবচেয়ে বেশি বল পায়ে রাখল সে।ডিফেন্সে দৃঢ়, আক্রমণে আগ্রাসী প্রতিটি জায়গায় নিজের সেরাটা দিয়েছে।
বাংলাদেশ ম্যাচটা জিততে না পারলেও,হামজা জিতে গেছে কোটি মানুষের সম্মান, শ্রদ্ধা, আর মানুষের ভালোবাসা।
তোমাকে যদি কেউ তুচ্ছ করে, কটাক্ষ করে,তোমার সামর্থ্য নিয়ে হাসাহাসি করে চুপ থাকো। প্রতিটা কথা মনে রাখো,কিন্তু জবাবটা দিও কাজ দিয়ে, উন্নতি দিয়ে, সফলতা দিয়ে।
একদিন যখন তোমার নামের পাশে অর্জনের গল্প জলজ্বল করে লিখা থাকবে,তখন সেইসব তাচ্ছিল্যভরা মানুষরাই তোমার প্রশংসা করবে।
হামজার মতোই নিজের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করো।
তুমি কখনোই “বেঞ্চওয়ার্মার” নও, তুমি সেই খেলোয়াড়, যাকে মাঠে রাখলে গল্প বদলে যায়। ⚽🔥
09/10/2025
📢 জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ – গণিত 📢
📝 মার্কস বিভাজন (মোট ১০০)
সৃজনশীল প্রশ্ন: ৫০ নম্বর
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন: ২০ নম্বর
বহুনির্বাচনি প্রশ্ন (MCQ): ৩০ নম্বর
⏰ সময়: ৩ ঘন্টা
🔹 বহুনির্বাচনি (৩০টি)
পাটিগণিত: ১–১০টি
বীজগণিত: ১–১০টি
জ্যামিতি: ৬–৮টি
তথ্য ও উপাত্ত: ৩–৪টি
🔹 সংক্ষিপ্ত উত্তর (১০টি প্রশ্ন)
🔹 সৃজনশীল প্রশ্ন (৫টি প্রশ্ন)
পাটিগণিত
বীজগণিত
জ্যামিতি
তথ্য ও উপাত্ত
👉 প্রতিটি অংশ থেকে কমপক্ষে ১টি প্রশ্ন আসবে।
⚡ বিশেষ দ্রষ্টব্য:
প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে ১টি করে প্রশ্ন থাকবে (সৃজনশীল/সংক্ষিপ্ত/MCQ)
23/09/2025
✨📚 "ভবিষ্যতের পথে প্রথম ধাপ
— জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত"
19/09/2025
বেশ সুন্দর কথা, মানুষ কথা দিয়ে বুঝায় দেয় যে তিনি একজন সুন্দর মনের মানুষ।আমাদের দেশের এমন কাউরে যদি বলতো, তাহলে সে তো বলার আগেই গিয়ে বসে পরতো।
17/09/2025
“মামুলি সফলতার চেয়ে মহৎ ব্যর্থতা ভালো”- আহমদ ছফা!
16/09/2025
আমিনুর রহমান নূর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি নতুন একটি গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন, যা জটিল পাওয়ার-সাম (power-sum) নির্ণয়কে সহজতর করেছে।
সূত্রটি গত ১০ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের গবেষণা প্ল্যাটফর্ম Zenodo-তে প্রকাশিত হয়।
© jnu insiders
06/09/2025
🎓 কলেজে ভর্তি বিজ্ঞপ্তি 🎓
প্রিয় শিক্ষার্থীরা,
আগামীকাল থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে।
📅 ভর্তি সময়সীমা:
০৭ সেপ্টেম্বর ২০২৫ ➝ ১৪ সেপ্টেম্বর ২০২৫
📚 ক্লাস শুরু:
১৫ সেপ্টেম্বর ২০২৫
📌 ভর্তি হতে যা যা সঙ্গে আনতে হবে:
1️⃣ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র / রেজিস্ট্রেশন কার্ড
2️⃣ একাডেমিক ট্রান্সক্রিপ্ট / রেজাল্ট শীট
3️⃣ বিদ্যালয়ের প্রশংসাপত্র (Testimonial)
4️⃣ পাসপোর্ট সাইজ ছবি – ২ কপি
5️⃣ ভর্তির টাকা (কলেজভেদে ভিন্ন হতে পারে)
📝 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
✔️ প্রতিটি কাগজপত্রের কমপক্ষে ২ কপি ফটোকপি সঙ্গে রাখবে।
✔️ মার্কশীট, প্রবেশপত্র ও প্রশংসাপত্রের কয়েক কপি অতিরিক্ত রাখবে, এগুলো উপবৃত্তি বা অন্য যেকোনো প্রক্রিয়ায় লাগতে পারে।
✔️ ভর্তি ফি জমা দেওয়ার রসিদ/মানি রিসিট ভালোভাবে সংরক্ষণ করবে।
✔️ যেসব শিক্ষার্থী কোটার (মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী/অন্যান্য) সুবিধায় ভর্তি হবে, তাদের প্রয়োজনীয় প্রমাণপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
✔️ যাতায়াতের সুবিধার জন্য সম্ভব হলে ভর্তি তারিখের প্রথম দিকে উপস্থিত হওয়া ভালো।
💡 পরামর্শ:
✨ ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের ঝামেলা এড়াতে আগেভাগেই সব কাগজপত্র ঠিকঠাক করে রাখবে।
✨ প্রয়োজন হলে বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে নিতে পারো।
✨ মনে রাখবে—প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ভর্তি অসম্পূর্ণ।
🌸 অভি স্যার সব সময় তোমাদের পাশে আছেন। যে কোনো পরামর্শের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করবে। 🌸
🔖 #কলেজভর্তি২০২৫ #এসএসসি২০২৫ #ভর্তিনির্দেশনা #শিক্ষার্থী #একাদশশ্রেণি
06/09/2025
সম্পূর্ণ ফ্রি...! এই সুযোগ মিস করা ঠিক হবে না।
সরকারি অর্থায়নে থাকা ও খাওয়া সহ ৩ মাসের ১টি ও ২ মাসের ২টি, মোট ৩ টি প্রশিক্ষণ কোর্সে জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার কর্তৃক সকল জেলার যুব ও যুবনারীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
আবেদনের লিংক : কমেন্টে
অর্থনৈতিক সমস্যার কারণে যারা পিছিয়ে আছেন,নিজেদের ক্যারিয়ার এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে...।
কারো যদি উপকারে আসে, এই ভাবনা থেকে পোস্টটি এখানে শেয়ার করা। আমি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত নেই বা জব করি না।