11/10/2016
একজন প্রধান শিক্ষক,
জনাব মোঃ মশিহুর রহমান, (বি,এস,সি)
মাদারগঞ্জ এম,বি উচ্চ বিদ্যালয়,
মাদারগঞ্জ, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।
---------_-----------_------------_-----------_----------_-----------
নিজেকে ধন্য ভাবি সর্বক্ষণ (আলহামদুলিল্লাহ্)। যে মানুষটা আমার স্যার, সকল ছাত্র-ছাত্রীর কাছে যেরকম ( ...........) , আমার সামনে তিনিই একজন সুজন। যার কাছে(অফিসকক্ষ) চলে যেতাম নির্ভয়ে জানতে "আব্বা কোথায়"। কাছে ডেকে ততক্ষণ কথা বলতেন, যতক্ষণ না আব্বা ক্লাস শেষ করে আসেন। উদ্দেশ্য জানতে না পারলেও আপনারা কিন্তু বুঝেছেন ধরে নিলাম(পাক্কা)। আমার উদ্দেশ্যবিধেয় ঐ বিহারী চাচার আট আনা/চার আনা বা নারকেল ওলা আইসক্রিম (আব্বা বারান্দায় বিদ্যুগতিতে হাজির প্রাইমারী স্কুলের সামনে আম গাছটার সাথে ঠেস দিয়ে বসে থাকা দীঘল দেহী বিহারী চাচা)। এই তো আমার প্রাইমারী ছাত্রজীবন-এর খুব প্রিয় একজন স্যার(..........)।
মাধ্যমিক-এ "ওরে বাপরে, বাপ" হেড স্যার, পালা(পালিয়ে/তাড়াতাড়ি ক্লাশের ভিতরে ঢুক)। না হলে, স্যার যার চেহেরা চোখে নিতে পেরেছেন, তার তো তার, তাকে দিয়ে প্রায় সকলকে উদ্দেশ্য করে, "তোমরাও কি মেয়েদের সাথে, ঠিক তাদের মত, "তোমরাও কি উমরাহ্? "।
আমাদের সময় মেয়েরা স্যার ক্লাশে আসলে তারা স্যারের পিছে পিছে বা পরে পরেই ক্লাশে ঢুকবে। ক্লাশ শেষে মেয়েরা বের হলে, পরে স্যার বের হবেন। তাই ক্লাশে বসে পড়ার একটা সুযোগ পাওয়া যেত। মেয়েরাও পেত, তার জন্য ছিল অনেক অনেক বড় বড় গাছ সেখানে বসেই স্কুল লাইব্রেরী শানিত হতো। এই সময়ের স্যার আমার "আলো-আধারের মাঝে হারিয়ে ফেলা একজন(..........), শ্রদ্ধ্যেয় গুণীজন।
কলেজে পড়া রাজশাহী। বেড়াতে আসলে, যাই না!!! যেতেই হবে বেছে নেয়া সেই একমাত্র স্মার্ট, আদর্শনিষ্ঠ একজন স্যার(..........) এর কাছে। বসতে!!!!, খবর নিতে???, খোশ গল্প, এত্ত সোজা? অন্যতর এক অনুভব, যেন নাড়ির টানে। ভবিষ্যৎ -কে একেবারে চোখের সামনে এনে উপস্থাপন করতে পারতেন। অনেক পরে না, নগতেই মানতাম, নিজেকে জানতেই স্যারের শরণাপন্ন হই। জানতেন আমাদের সকলকেই, সুস্পষ্টরূপে - জানিয়ে দিতেন অতিসহজে। তাই স্যার আমার কাছে একটা স্বচ্ছ আয়না, নিজের প্রতিচ্ছবি এই লৌহমানব খ্যাত একজন স্যার(.........)।
স্যারের কাছেই শিখেছি, কিভাবে নিজেকে উপস্থাপন করবে? কেন, কখন, কোথায়, কি জন্য, কোন প্রসঙ্গ সে হিসেবে -কথারম্ভ, কথারঢং, কথারটান, কথারচোট, কথারতুবড়ি, কথান্তর আর সময়কে একমাত্র গুরুত্ববহ করে কথার যবনিকা ঘটানো। "শিখন হবে এমন, শেখানো সহজ হয় যেমন।"