Raipur L M Pilot Model High School.

Raipur L M Pilot Model High School. It is a Famous Scoundary School in Bangladesh , science 1911. Raipur L M Pilot Model High School is one of the famous school in Bangladesh.

It is sisuated by M Liyakot Meya in the year of 1911. It is the oldest school of Laxmipur Distick. The School builted at north side of raipur faridgonj road, distance 0.6 kelometer from paipur police station. It's has large play ground inpont the School Building. There are beautifull & southfacing ,two storied , 300 meter Length ,four building .There are more then two thousand student are studing here , from class one to ten. It's under comilla aducation board.

প্রাণময় অভিনন্দন ব্রিটিশ আমলে ১৯১১ সালের ১ জানুয়ারি জর্জ কারনেশন হাই ইংলিশ স্কুল (জিসিএইচইএস) নামে লক্ষ্মীপুর জেলার রায়প...
10/08/2026

প্রাণময় অভিনন্দন

ব্রিটিশ আমলে ১৯১১ সালের ১ জানুয়ারি জর্জ কারনেশন হাই ইংলিশ স্কুল (জিসিএইচইএস) নামে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় প্রতিষ্ঠিত ১১৫+ বছর বয়সী প্রাচীন স্কুলের বর্তমান নাম রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল ! এ স্কুল জাতিকে উপহার দিয়েছে অসংখ্য কীর্তিমান ছাত্র-ছাত্রী, পেশাজীবি! ৯০ দশক পর্যন্ত কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্তরের ফলাফলে অন্যতম সেরা স্কুলের একটি ছিলো এল এম পাইলট মডেল হাই স্কুল ! শুধু ফলাফল নয়, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চ্চা , স্কাউটিং সহ পাঠক্রম বহিঃভূত প্রায় সকল প্রতিযোগিতায় স্কুলের সাফল্য ছিলো ঈর্ষণীয় ! কালের বিবর্তনে সেই জৌলুসে এক সময় ভাটা পড়তে শুরু করে! তবে আনন্দের কথা বিগত কয়েক বছর ধরে স্কুলের সোনালী অতীত যেন ফিরে আসতে শুরু করেছে! এবারের এসএসসি ফলাফলে আমার প্রাণপ্রিয় বিদ্যালয় রায়পুর উপজেলায় প্রথম হয়েছে! প্রাক্তন ছাত্র হিসেবে এমন গৌরবজনক ফলাফলের জন্য আমি গর্বিত, আনন্দিত! মহান আল্লাহপাকের নিকট শোকরানা আদায় করছি! স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, ব্যবস্খাপনা কমিটি, শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে স্কুলের অসাধারণ ফলাফলে ভূমিকা রাখার জন্য প্রাণময় অভিনন্দন জানাচ্ছি!

মো. শাহ আলম
সচিব(অবসর প্রাপ্ত)
ও
প্রাক্তন ছাত্র ( এসএসসি ব্যাচ ১৯৭৭)
তারিখঃ ১০ আগষ্ট ২০২৬

10/07/2025

*প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা ২০২৫ ইং সনে পাশের হার ৯৯%, জিপিএ-৫: ১৭ জন।*
(তথ্যসূত্রঃ প্রধান শিক্ষক)

*সবাইকে অভিনন্দন।*

22/11/2024
14/10/2024

র‍্যাঙ্কিংয়ে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো— বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষ.....

রায়পুরের কৃতি সন্তান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র,  বিশিষ্ট অর্থনীতিবিদ ক্যামব্রিয়ান জনাব ড: ওয়া...
16/08/2024

রায়পুরের কৃতি সন্তান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট অর্থনীতিবিদ ক্যামব্রিয়ান জনাব ড: ওয়াহিদ উদ্দিন মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে মনোনীত হওয়ায় অভিনন্দন।

10/08/2024

কিছু বিধান গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না। কিন্তু অগণতান্ত্রিক সরকারের হাতে অপপ্রয়োগ হয়।

10/08/2024
ভারত বর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি!!বলতে গেলে, তিনিই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যাক্তি!! পয়সার গরম তো জীবনে অনেক দেখল...
13/07/2024

ভারত বর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি!!
বলতে গেলে, তিনিই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যাক্তি!!

পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে, হাত পা’ও অবশ হয়ে যেতে পারে বৈকি।এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারে, না পড়লে বিশ্বাস হবে না।তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতীয় হন !!

মারাঠি এই ভদ্রলোকের নাম ‘শ্রীকান্ত্ জিচকার’।

পড়াশোনার কেরিয়ারটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু , তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন।

১.জীবন শুরু MBBS, M.D দিয়ে।

২.এরপর L.L.B করলেন।সাথে করলেন ইন্টারন্যাশানাল ল-এর ওপর স্নাতকোত্তর।

৩.এরপর বিজনেস ম্যানেজমেন্ট এর ওপর ডিপ্লোমা,সাথে M.B.A ।

4. এরপর জার্নালিজম নিয়ে স্নাতক।

এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে লোকটা পাগল নাকি,তখন আপনাকে বলতেই হচ্ছে এ তো সবে কলির সন্ধ্যে । এখনো গোটা রাত বাকি।

এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রীই আছে দশটা বিষয়ের ওপর! স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন খালি-

১.পাবলিক আ্যডমিনিস্ট্রেশন

২.সোশিওলজি

৩.ইকোনমিক্স

৪.সংস্কৃত(ডি.লিট)

৫.হিস্ট্রী

৬.ইংলিশ

৭.ফিলোসফি

৮.পলিটিক্যাল সায়েন্স

৯.এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রী, কালচার,এন্ড আর্কেওলজি

১০.সাইকোলজি

ওপরের যতগুলো বিষয় দেখছেন সব ক’টিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর, এবং ২৮টি স্বর্ণপদক বিজয়ী।সব মিলিয়ে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোন স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন।

মাথা ঝিমঝিম করছে তো!তা মাথার আর দোষ কি বলুন!তবে মাথা ঘুরে পড়ে যাবার আগে একবারটি শুধু শুনে যান।এতসব পড়তে পড়তে ওনার যখন একঘেয়েমি লাগছিল,ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যাক! তো স্বাদ বদলাতে আমি আপনি বেড়াতে যাই,আর উনি “আই.পি.এস(IPS)” পরীক্ষায় বসলেন আর পাশ করলেন।সেটা ১৯৭৮ সাল।কিন্তু পোষালো না চাকরীটা।চাকরীটা ছেড়ে দিয়ে বসলেন “আই.এ.এস(IAS)” পরীক্ষায়।১৯৮০ তে “আই.এ.এস(IAS)” হলেন।

নটে গাছটা তাহলে মুড়োলো শেষ অবধি।আজ্ঞে না মুড়োয় নি এখনো।চারমাসের মধ্যে “আই.এ.এস(IAS)” এর চাকরীটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধান সভা ভোটে লড়বেন বলে।১৯৮০ তে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে ২৫।উনি হলেন ভারতের সবচেয়ে কমবয়সী বিধায়ক।সবই হল যখন তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকী থাকে কেন!সেটাও হলেন এবং একটা দুটো দপ্তরের নয়,একেবারে ১৪ টা দপ্তরের।১৯৯২ সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন।

ওনার এই ‘সামান্য’ কয়েকটি গুণ ছাড়াও তিনি

অসাধারণ চিত্রশিল্পী,

পেশাদার ফটোগ্রাফার,

মঞ্চাভিনেতা,

সখের বেতার চালক

ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন।সম্মিলিত জাতিপুঞ্জ ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

ব্যক্তিগত সংগ্রহে ৫২০০০ বই রয়েছে ওনার। ‘লিমকা বুক অফ রেকর্ডস’ ওনাকে “ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তি”র শিরোপা দিয়েছে।১৯৮৩ তে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন।

২০০৪ এ পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৯

#সংগৃহীত


Address

Raipur
Laxmipur
3710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raipur L M Pilot Model High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category