উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট

উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর অফিসিয়াল ফেসবুক পেইজ এ আপনাকে স্বাগতম 💐⚜️

💙 জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ 💙৬–৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে আয়োজিত জাতীয় ভ...
29/06/2026

💙 জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬ 💙

৬–৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে আয়োজিত জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমরা গর্বিত।

উত্তর বাংলা কলেজ রোভার রোভার স্কাউট ইউনিট থেকে মোট ১০ জন রোভার এ মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেছি। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং সচেতনতা বৃদ্ধিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে সব সময়।

সুস্থ শিশুই আগামীর বাংলাদেশ। 🇧🇩⚜


‘১ মে’ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা তাদের কথা মনে করি, যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে ...
01/05/2026

‘১ মে’ শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা তাদের কথা মনে করি, যারা পরিশ্রম দিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের ঘামেই গড়ে উঠেছে আমাদের চারপাশের সুন্দর সবকিছু।
তবুও অনেক শ্রমিক এখনও প্রাপ্য অধিকার ও সম্মান থেকে বঞ্চিত। তাই চলুন, আমরা তাদের প্রতি সম্মান দেখাই এবং ন্যায্যতার পক্ষে দাঁড়াই।


দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণকারী ইউনিটের নাম ও রেজিস্ট্রেশন ফি প্রেরণ সম্পর্কীয়।
30/04/2026

দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণকারী ইউনিটের নাম ও রেজিস্ট্রেশন ফি প্রেরণ সম্পর্কীয়।

"শব্দ দূষণ বন্ধ করুন,নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তুলুন।"শব্দ দূষণ একটি নীরব ঘাতক। অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে আমাদের শ্রবণশ...
28/04/2026

"শব্দ দূষণ বন্ধ করুন,
নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তুলুন।"

শব্দ দূষণ একটি নীরব ঘাতক। অপ্রয়োজনীয় শব্দ ধীরে ধীরে আমাদের শ্রবণশক্তি নষ্ট করে , হৃদস্পন্দন বাড়ায় এবং শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে ।

তাই আসুন বিনা প্রয়োজনে হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক ও সাউন্ড বক্স ব্যবহার বা জনসমাগমে অতিরিক্ত আওয়াজ সৃষ্টি করা থেকে আমরা বিরত থাকি । আপনার আমার এই সম্মিলিত সচেতনতা ও একটু প্রচেষ্টাই পারে "শব্দ দূষণ" থেকে পৃথিবীর মানুষ ও প্রাণীকূলকে মানসিক ও শারীরিক ক্ষতির ভয়াবহতা থেকে।



হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের সেবা দান ( ২২/০৪/২০২৬-২৮/০৪/২০২৬) সফলতার সাথে সম্পূর্ণ করেছে উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ...
28/04/2026

হজ্জ ক্যাম্পে হজ্জ যাত্রীদের সেবা দান ( ২২/০৪/২০২৬-২৮/০৪/২০২৬) সফলতার সাথে সম্পূর্ণ করেছে উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর রোভার মেট মোঃ মতিয়ার রহমান। উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর পক্ষ থেকে অনেক অনেক অভিন্দন💐💐

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজ্জ ক্যাম্পে  উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর রোভার মেট মোঃ মতিয়ার রহমান (র...
23/04/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজ্জ ক্যাম্পে উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর রোভার মেট মোঃ মতিয়ার রহমান (রোভার মেট) হজ্জ যাত্রীদের সেবা দানের জন্য নিরলস ভাবে সহায়তা করছে।

তার জন্য শুভ কামনা রইল 💐


পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের আশ্রয়। যাকে ভালো রাখা আমাদের দায়িত্ব। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্...
22/04/2026

পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এটি আমাদের আশ্রয়।

যাকে ভালো রাখা আমাদের দায়িত্ব। আজ একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক টুকরো জীবন উপহার দেওয়া। প্লাস্টিক ছেড়ে সবুজের পথে হাঁটলেই বদলে যেতে পারে পৃথিবীর চিত্র। আসুন, ছোট সচেতনতার মাধ্যমে বড় পরিবর্তনের উদ্দেশ্যে কাজ করি। কারণ পৃথিবী বাঁচলেই বাঁচবে আমাদের জীবন। আজকের অঙ্গীকার- "একটি সবুজ, নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়া।"



সেবা                         সেবা                          সেবা চলছে উমরাহ  হজ্জ যাওয়ার মৌসুম।আর সেই হজ্জ যাত্রায় হাজীদে...
21/04/2026

সেবা সেবা সেবা

চলছে উমরাহ হজ্জ যাওয়ার মৌসুম।
আর সেই হজ্জ যাত্রায় হাজীদের যেন কোন সমস্যা না হয় সেই জন্য বাংলাদেশ স্কাউটস অধীনে হাজীদের সেবা করার জন্য লালমনিরহাট জেলা রোভার স্কাউটস থেকে দুই জন রোভার আজ যাচ্ছে। তার মধ্যে একজন উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর রোভার স্কাউট মতিয়ার রহমান (রোভার মেট) আপনাদের জন্যু উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এর পক্ষ থেকে শুভকামনা রইল 💐💐

নতুন দিনের অঙ্গীকার,,, স্কাউটিং হোক সবার,,,, উত্তর বাংলা কলেজ রোভার স্কাউটস ইউনিটের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউট দিবসের শুভ...
08/04/2026

নতুন দিনের অঙ্গীকার,,,
স্কাউটিং হোক সবার,,,,
উত্তর বাংলা কলেজ রোভার স্কাউটস ইউনিটের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউট দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন,,,

২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতির গৌরবময় সূচনা; চেতনা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। যে স্বাধীনতা পেত...
26/03/2026

২৬ মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের জাতির গৌরবময় সূচনা; চেতনা ও আত্মমর্যাদার এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

যে স্বাধীনতা পেতে খালি হয়েছে হাজারো মায়ের কোল, কত মা সহ্য করেছেন অসহ্য নির্যাতন। দীর্ঘ নয় মাসের যুদ্ধ শেষে, সকল অশুভ শক্তির পতন ঘটিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। নিজ মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচার স্বাধীনতা। তাইতো, স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল বীর শহিদের এবং সেই সকল মা বোনদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ।

উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট এরপক্ষ থেকে সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তর বাংলা কলেজ রোভার স্কাউট ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share