18/08/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের A UNIT এ চান্স পেতে চাইলে কিভাবে পড়া উচিত এবং ঢাবি A UNIT এর জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ 🙄
আগেই বলে রাখি সারাদিন গাধার মত পড়লেই হয়না! পড়তে হয় কৌশল অবলম্বন করে। প্রথমেই খুঁজে বের করতে হবে - কোন কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন আসে। কোন টপিকগুলো থেকে / কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে ই না! যেমন -
রসায়নে
" গুণগত রসায়ন ", " রাসায়নিক পরিবর্তন " এবং " জৈব রসায়ন " এই ৩ অধ্যায় থেকেই ৬৬% প্রশ্ন আসে!!!! ২০২০-২১ শিক্ষাবর্ষে এই ৩ টি অধ্যায় থেকেই এসেছিল ১০ টি প্রশ্ন!! A UNIT এ রসায়ন থেকে MCQ তে আসে ১৫ টি প্রশ্ন , এর মধ্যে ১০ টিই এসেছিল এই ৩ অধ্যায় থেকে 😲 " গুণগত রসায়ন" থেকে ৩ টি, রাসায়নিক পরিবর্তন" থেকে ৪ টি এবং " জৈব রসায়ন " থেকে ৩ টি৷ মোট ১০ টি 😲
এর আগের বছর অর্থাৎ ২০১৯-২০ শিক্ষাবর্ষেও একই অবস্থা ছিলো! ১৫ টি প্রশ্নের মধ্যে এই ৩ অধ্যায় থেকেই ১০ টি প্রশ্ন ছিলো! 😲 " গুণগত রসায়ন" থেকে ৫ টি, রাসায়নিক পরিবর্তন" থেকে ১ টি এবং " জৈব রসায়ন " থেকে ৪ টি৷ মোট ১০ টি 😲
এর আগের বছর গুলোর প্রশ্ন বিশ্লেষণ করলেও একই চিত্র দেখা যায়!! অর্থাৎ এই ৩ টা অধ্যায় আগে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর বাকি অধ্যায়গুলো। এই ৩ টা অধ্যায় খুব ভালোভাবে পারতে হবে।
চান্স পেতে বিগত বছরগুলোর প্রশ্ন সলভ করা খুবি গুরুত্বপূর্ণ। " ছায়ামঞ্চ ঢাবি A UNIT প্রশ্নব্যাংক " থেকে বিগত বছরের প্রশ্ন গুলো সলভ করবা৷