21/06/2026
“দুইডা পোলা আছে, কিন্তু আমায় দেখে না...
আজ দুই মাস ধইরা ওষুধের লাইগা ওগো কাছে ৫০০ ট্যাকা চাইতাছি, কিন্তু কানে তোলে না। কইলে কয়, ‘ট্যাকা নাই।"
আমাদের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলছিলেন বলছিলেন এই অসুস্থ বৃদ্ধ।
নিজের কষ্টের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন,
“কোনো কাম-কাজ করবার পারি না বাবা, শরীরে আর শক্তি নাই। পেটডা খালি শব্দ করে, মাথাডা আগুনের মতো গরম হয়। অনেক সময় মনে হয়, এই বুঝি মাটিতে পইড়া যামু।’’
একজন বাবা, যিনি সারাজীবন সন্তানের জন্য নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন, আজ তিনি অসহায় হয়ে চিকিৎসার জন্য টাকা চাইলে সন্তানরা এরকম প্রতিক্রিয়া দেখাচ্ছে।
আমরা আমাদের সংগঠনের মাধ্যমে কিছু খাবার এবং নগদ অর্থের মাধ্যমে সহযোগিতা করেছি তাকে৷
আমাদের সমাজে এরকম আরো অনেক অসহায় পিতা-মাতা রয়েছেন৷ যাদের প্রয়োজন একটু ভালো খাবার, সামান্য ওষুধ কিংবা একটু সান্তনা।
আর সেজন্যই আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে সবসময়। আপনিও শরিক হতে পারেন এই মহৎ কর্মে। আপনার সামান্য সহযোগিতাও হতে পারে একজন বৃদ্ধ বাবার চিকিৎসার ভরসা, একবেলার খাবারের ব্যবস্থা, কিংবা বেঁচে থাকার নতুন আশা।
আসুন, মানবতার হাত বাড়িয়ে দেই।
আপনার ছোট্ট দানও একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
🤲 আল্লাহ তায়ালা যেন আমাদের দানকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করেন।
#মানবতার_ডাক #অসহায়_বৃদ্ধ #দান_করুন #মানুষের_পাশে_দাঁড়ান
19/06/2026
আলহামদুলিল্লাহ,,
আমাদের Al-Ihsan Foundation এর পক্ষ থেকে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হলো।
হাদিসে রয়েছে -: "مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا فَيَأْكُلُ مِنْهُ إِنْسَانٌ أَوْ دَابَّةٌ أَوْ طَيْرٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةً" অর্থাৎ "কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে, এরপর তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী খায়, তবে তা তার জন্য সদকাহ হিসেবে গণ্য হয়।"
এই হাদিসের উপর আমলের নিয়তে আমাদের এই আয়োজন। আল্লাহ তায়ালা এর সাথে জড়িত এবং যারা বিভিন্ন শ্রম দিয়ে সবসময় পাশে আছেন, তাদেরকে উত্তম বিনিময় দান করুন।
18/06/2026
🌿 আলহামদুলিল্লাহ! প্রস্তুতি সম্পন্ন। 🌿
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে Al-Ihsan Foundation এর উদ্যোগে "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬"।
সফলভাবে আয়োজন সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ব্যানার, চারা সংগ্রহসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
🌱 একটি গাছ শুধু একটি গাছ নয়, এটি একটি প্রাণ, একটি ছায়া, একটি ভবিষ্যৎ এবং একটি সদাকায়ে জারিয়াহ।
🤝 তাই আগামীকালের এই মহৎ উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষ, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক ও পরিবেশপ্রেমীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি।
📅 তারিখ: ১৯ জুন ২০২৬
📍 স্থান: নওদাবাস, হাতিবান্ধা, লালমনিরহাট
আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার শপথ গ্রহণ করি।
🌳 একটি গাছ, একটি প্রাণ। 🌳 একটি গাছ, একটি ভবিষ্যৎ।
দোয়া ও ভালোবাসায় পাশে থাকুন। 🤲💚
সৌজন্যে:
🌿 আল-ইহসান ফাউন্ডেশন 🌿
একটি জনকল্যাণমুখী অরাজনৈতিক সংগঠন
#বৃক্ষরোপণ_কর্মসূচি_২০২৬ #সদাকায়ে_জারিয়াহ 🌱💚🌍
15/06/2026
🌱 বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ 🌱
"সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ"
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে Al-Ihsan Foundation আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬।
🌿 একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, বরং এটি সদাকায়ে জারিয়াহর একটি উত্তম মাধ্যম। একটি গাছের মাধ্যমে মানুষ, পাখি ও অন্যান্য প্রাণী উপকৃত হলে তার সওয়াব ইনশাআল্লাহ দানকারীর আমলনামায় যুক্ত হতে থাকবে।
🤝 আপনাদের প্রতি আমাদের আহ্বান:
✅ কর্মসূচিতে উপস্থিত থাকুন।
✅ একটি বা একাধিক চারা গাছের দায়িত্ব গ্রহণ করুন।
✅ পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের এই মহৎ কাজে সম্পৃক্ত করুন।
✅ পরিবেশ রক্ষার এই উদ্যোগকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
💚 অংশগ্রহণের সুযোগ: 🌱 ১টি চারা — ১০০ টাকা
🌱🌱🌱🌱🌱 ৫টি চারা — ৫০০ টাকা
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 ২০টি চারা — ২০০০ টাকা
📍 স্থান: নওদাবাস, হাতিবান্ধা, লালমনিরহাট
📅 তারিখ: ১৯ জুন ২০২৬
আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসি।
"একটি গাছ, একটি প্রাণ — একটি গাছ, একটি ভবিষ্যৎ" 🌳
সৌজন্যে:
🌿 Al-Ihsan Foundation 🌿
#বৃক্ষরোপণ_কর্মসূচি_২০২৬ #সদাকায়ে_জারিয়াহ 🌱💚🌍
14/06/2026
🌱 বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ 🌱
পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, সবুজ পৃথিবী গড়ুন।
আসসালামু আলাইকুম।
Al-Ihsan Foundation-এর উদ্যোগে আগামী ১৯ জুন ২০২৬ তারিখে নওদাবাস, হাতিবান্ধা, লালমনিরহাট-এ একটি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বর্তমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, বরং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে।
🌿 আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান:
✅ কর্মসূচিতে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করুন।
✅ সম্ভব হলে একটি করে চারা গাছ নিয়ে অংশগ্রহণ করুন।
✅ পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
✅ পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও অংশগ্রহণে উৎসাহিত করুন।
📅 তারিখ: ১৯ জুন ২০২৬
📍 স্থান: নওদাবাস, হাতিবান্ধা, লালমনিরহাট
🌳 একটি গাছ, একটি প্রাণ।
🌳 একটি গাছ, একটি ভবিষ্যৎ।
আসুন, আমরা সবাই মিলে শপথ করি—
"আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে যাই।"
সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি।
সৌজন্যে:
🌿 Al-Ihsan Foundation 🌿
"মানবতার সেবায়, কল্যাণের প্রত্যয়ে" 💚
#বৃক্ষরোপণ_কর্মসূচি #সুন্দর_পৃথিবী_গড়ি 🌱🌍
11/06/2026
🌿 মানবতার সেবায় আল-ইহসান ফাউন্ডেশন 🌿
আলহামদুলিল্লাহ!
আজ Al-Ihsan Foundation এর পক্ষ থেকে একজন অসুস্থ ও অসহায় ব্যক্তির কাছে কিছু প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামান্য এই সহযোগিতা তাঁর কষ্ট কিছুটা লাঘব করবে—এই আশাই করি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। আমীন।
আপনাদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা আমাদের পথচলার অনুপ্রেরণা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে Al-Ihsan Foundation সর্বদা অঙ্গীকারবদ্ধ।
🤲 আসুন, মানবতার কল্যাণে একসাথে কাজ করি।
সৌজন্যে:
Al-Ihsan Foundation
#মানবতার_সেবায়
28/05/2026
❝আল-ইহসান ফাউন্ডেশন❞র পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
★ঈদ মোবারক★
21/03/2026
আল-ইহসান ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল ফিতর এর শুভেচ্ছা ❝ঈদ মোবারক❞
20/03/2026
আলহামদুলিল্লাহ, Al-Ihsan Foundation এর পক্ষ থেকে একজন অসুস্থ বোন এবং একাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরাসরি নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
আমাদের স্লোগান ❝ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে❞। এই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন।
আপনিও শরীক হতে পারেন আমাদের এই ছোট্ট আয়োজনে।
ধন্যবাদ সবাইকে, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমরা এই সমস্ত কার্যক্রম আন্জাম দিতে পারছি।
19/03/2026
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে, আমাদের সংগঠন Al-Ihsan Foundation এর পক্ষ থেকে সমাজের কিছু মানুষের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 🌙💖
আমাদের সকলের এই ক্ষুদ্র উদ্যোগ যদি একজনের মুখেও হাসি ফোটাতে পারে, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে ।
আমাদের সংগঠনের এই মহৎ কাজের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্যই আজ আমরা এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি। সংগঠনের জন্য সবাই দোয়া করবেন, যেন ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে মানুষের সেবায় এগিয়ে আসতে পারি। 🙏❤️
আসুন, এই ঈদে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই এবং আনন্দের এই উৎসবটিকে সবার জন্য আনন্দময় করে তুলি।
❝ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে❞ এটাই আমাদের অঙ্গিকার।
#মানবতা #সেবা #সংগঠন #ঈদউপহার #খাদ্যবিতরণ #অসহায়দের_পাশে #ঈদেরআনন্দ #মানবপ্রেম