BishsojiT Sir

BishsojiT Sir "শিক্ষাই একমাত্র সম্পদ, যা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না।" – অজ্ঞাত
(7)

কেমন হইছে জানিনা
26/09/2026

কেমন হইছে জানিনা

25/09/2026

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও শেষ পর্যন্ত চাকরিতে যোগদান করতে না পারা—নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বিষয়।

চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর অনেকেই এলাকায় মিষ্টি বিতরণ করেছেন, পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। কেউ কেউ আগের চাকরি ছেড়ে দিয়েছেন। কেউ আবার এই চাকরির ওপর আস্থা রেখে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি অনেকের বিবাহও হয়ে গেছে। কারও কারও চাকরিতে প্রবেশের বয়সসীমাও ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

একজন সন্তানের চাকরি হবে, সে শিক্ষক হবে—এ স্বপ্ন বাবা-মায়ের কাছে কতটা আবেগ ও গর্বের, তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে যদি চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করতে না পারেন, তাহলে ওই ব্যক্তি ও তাঁর পরিবারের ওপর দিয়ে কী ধরনের মানসিক ও সামাজিক চাপ যায়, তা সহজেই অনুমান করা যায়।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পর চাকরি না পাওয়া শুধু একজন ব্যক্তির ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের স্বপ্ন, দীর্ঘদিনের পরিশ্রম, প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা।

তাই সরকারের কাছে বিনীত অনুরোধ—যাঁরা চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাঁদের বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পুনরায় যথাযথভাবে যাচাই-বাছাই করা হোক। যাঁদের ক্ষেত্রে আইনগত ও প্রশাসনিকভাবে কোনো বাধা নেই, তাঁদের চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার বিষয়টি সদয়ভাবে বিবেচনা করা হোক।

একটি চাকরি শুধু একটি নিয়োগপত্র নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ। তাই বিষয়টি মানবিক ও সহানুভূতিশীল দৃষ্টিতে বিবেচনা করার জন্য সরকারের প্রতি বিনীত আবেদন।

সহকারী শিক্ষক,
কুমার বিশ্বজিৎ
বনচুকি সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

14/09/2026

বাড়ির পাশে চতুর্থ প্রহরে একটু ভগবানের আশীর্বাদ নিতে এসেছিলাম। হরিনাম সংকীর্তনের সুরে মনটা ভক্তিতে ভরে গেল।
হরিবোল! হরে কৃষ্ণ! 🕉️ 🙏

জয় মা দুর্গা 🙏🙏
13/09/2026

জয় মা দুর্গা 🙏🙏

গতকাল আমার আদরের মেয়ে শ্রেষ্ঠশ্রী রায় ঈরার প্রথম জন্মদিন পালন করলাম। 🎂❤️সবাই আমার ছোট্ট ঈরার জন্য  আশীর্বাদ করবেন। 🙏💐স...
09/09/2026

গতকাল আমার আদরের মেয়ে শ্রেষ্ঠশ্রী রায় ঈরার প্রথম জন্মদিন পালন করলাম। 🎂❤️
সবাই আমার ছোট্ট ঈরার জন্য আশীর্বাদ করবেন। 🙏💐
সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ, সুন্দর ও সুখী জীবন দান করেন। ❤️

08/09/2026
অন্যায় ও অশুভ শক্তির বিনাশ হোক, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হোক।ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন হোক শান্তি, ভালোবাস...
04/09/2026

অন্যায় ও অশুভ শক্তির বিনাশ হোক, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা হোক।
ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবার জীবন হোক শান্তি, ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ।

🙏 শুভ জন্মাষ্টমী। 🙏

02/09/2026

পরাধীন তো আমি ঐদিন-ই হয়েছি, মাতা,
যেদিন আমাকে কোল থেকে নামিয়ে প্রথম হাটতে শিখিয়েছিলেন।
*****
বাড়ির উঠোনে উঠোন ভর্তি লোকের ভীড় হয়তো এখনো আপনার মনে খুশির ঝিলিক মারে, আত্মঅহমিকা জাগিয়ে দেয়। কিন্তু এরপর কেউ অমন আদর করে কোলে তুলে নেয়নি। এই বোধহয় আমার স্বাধীনতায় পরাধীনতার প্রথম বেড়ি।
*****
হাটতে কেন শেখালেন, মাতা!🙏
সেই তো ছিলাম ভালো। 😪
আপনার কোল রাজসিংহাসন দখলে ছিল আমার।
ছিল একচ্ছত্র আধিপত্য। না ছিল প্রতিদ্বন্দ্বী, না ছিল জয় করার বাসনা। যখন ইচ্ছে বসেছি, ইচ্ছে হয়েছে ঘুমিয়েছি। না ছিল না পাওয়ার ব্যথা, না ছিল হারানোর ভয়। চাওয়ার আগেই হাতের নাগালে পেয়েছি বল, বাশি, ঝুনঝুনি, পুতুল। ইচ্ছে হয়েছে হাত পা ছুড়ে লাথি মেরেছি, আবার ইচ্ছে হয়েছে মুষ্টি বেধে আঁচল টি জাপটে ধরে কাধে মাথা রেখে ঘুমিয়েছি। মন চাইলে সবার রাতের ঘুম হারাম করে দিয়েছি, আবার বিছানায় তোমার পায়ের দোলনায় দোল খেতে খেতে আমার উচ্চ হাসিতে স্বর্গীয় সুখ দিতাম।
কত্তো স্বাধীনতা ছিল আমার!
*****
হাটতে শেখার জন্য ঐযে কঠিন পৃথিবীর ঊষর ভূমিতে কোল থেকে নামিয়ে দিলেন - হাটতে শিখলাম। দুপায়ে হেটে কঠিন পৃথিবী অবলোকন করলাম- কতবার যে হোচট খেলাম, কতবার যে পড়ে গেলাম - কেউ হাতটি পর্যন্ত ধরলো না।
*** **
আমি বড্ডো ক্লান্ত, মাতা। আমার বিশ্রাম প্রয়োজন।
"আমায় একটু যায়গা দাও,
মায়ের কোলে তে বসি।
আমি অনাহত একজন
অনেক দোষে তে দোষী। "
*****

✒️"মাতার প্রতি মিরাজ"
(পুরো লেখা কলেজ ম্যাগাজিনে থাকবে ইনশাআল্লাহ।)
Mirajul Islam

এক সময় এরকম একটা সাইকেল ছিল স্বপ্ন ♥️
27/08/2026

এক সময় এরকম একটা সাইকেল ছিল স্বপ্ন ♥️

সবাইকে ঝুলন যাত্রার শুভেচ্ছা 🙏🙏🙏
23/08/2026

সবাইকে ঝুলন যাত্রার শুভেচ্ছা 🙏🙏🙏

Address

Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when BishsojiT Sir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category