21/06/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🥲
আমাদের মাদরাসার সাবেক সম্মানিত শিক্ষক, সকলের প্রিয় উস্তাদ মাওলানা হান্নান সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
দীর্ঘদিন তিনি আমাদের মাদ্রাসায় অত্যন্ত নিষ্ঠা, দ্বীনি আমানতদারিতা এবং স্নেহের সাথে শিক্ষকতা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দুআ করি, তিনি যেন মরহুমের সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে সবরে জামিল দান করেন। আমিন।