04/08/2025
৫ থেকে ১০ লাখ টাকা বাজেটে কোন কোন দেশে পড়াশোনার ভালো সুযোগ আছে? ( টপ ১০টি দেশ সাথে টিউশন ফি, লিভিং কষ্ট, স্কলারশিপ এবং অন্যান্য সুবিধা এক লিস্টে শেয়ার করলাম)
শিক্ষার মান, ইনকাম অপরচুনিটি এবং লিভিং স্ট্যান্ডার্ড এর বিচার সবার আগেই আসবে ইউরোপ এর নাম। যদিও নর্ডিক দেশগুলোতে (ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড) টিউশন ও খরচ কিছুটা বেশি, তবে স্কলারশিপের সুযোগ ভালো। মাল্টা ও সাইপ্রাস তুলনামূলক কম বাজেটের মধ্যে ইউরোপে ঢোকার সহজ পথ।
লো বাজেটে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ভালো অপশন হতে পারে এমন কয়েকটি ইউরোপিয়ান দেশ নিচে দেওয়া হলো, যেখানে টিউশন ফি কম, জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী, এবং কোয়ালিটি এডুকেশন পাওয়া যায়।
🇩🇪 জার্মানি
টিউশন ফি: পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় বিনামূল্য (Semester Fee: €100–€300)
লিভিং খরচ: €700–€1,000/মাস
ভাষা: অনেক কোর্স ইংরেজিতে, তবে জার্মান জানলে সুবিধা
বিশেষ সুবিধা: উচ্চমানের শিক্ষা, চাকরির ভালো সুযোগ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট
🇩🇰 ডেনমার্ক – গ্লোবাল স্ট্যান্ডার্ডের শিক্ষা
টিউশন ফি: €6,000–€16,000/বছর
লিভিং খরচ: €800–€1,200/মাস
স্কলারশিপ: Danish Government Scholarships (নির্দিষ্ট ইউনিভার্সিটিতে)
বিশেষত্ব: ইনোভেশন ও টেকনোলজিতে উচ্চ মান, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট ২ বছর পর্যন্ত
🇫🇮 ফিনল্যান্ড – হ্যাপিনেস + হাই কোয়ালিটি এডুকেশন
টিউশন ফি: €6,000–€12,000/বছর
লিভিং খরচ: €700–€1,000/মাস
স্কলারশিপ: 50%–100% পর্যন্ত Tuition Fee Waiver
বিশেষত্ব: গ্লোবাল র্যাঙ্কড ইউনিভার্সিটি, পার্ট-টাইম কাজ ও PR এর পথ সহজ
🇸🇪 সুইডেন – স্টুডেন্ট ফ্রেন্ডলি হাব
টিউশন ফি: €8,000–€15,000/বছর
লিভিং খরচ: €800–€1,000/মাস
স্কলারশিপ: Swedish Institute Scholarships for Global Professionals (পূর্ণ স্কলারশিপ)
বিশেষত্ব: মাস্টার্স স্টুডেন্টদের জন্য চাকরির ভালো সুযোগ, পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট ১ বছর
🇨🇾 সাইপ্রাস – ইউরোপে পড়াশোনার কম বাজেট অপশন
টিউশন ফি: €3,000–€7,000/বছর
লিভিং খরচ: €300–€600/মাস
স্কলারশিপ: বিশ্ববিদ্যালয়ভেদে 20%–50% স্কলারশিপ
বিশেষত্ব: ইংরেজি মাধ্যমে কোর্স, পার্ট-টাইম কাজের অনুমতি, ওয়ার্ক রাউট সহজ
🇭🇺 হাঙ্গেরি – স্কলারশিপের স্বর্গরাজ্য
টিউশন ফি: €1,500–€3,000/বছর
লিভিং খরচ: €300–€500/মাস
স্কলারশিপ: Stipendium Hungaricum – ফুল স্কলারশিপ + হোস্টেল + মাসিক ভাতা
বিশেষত্ব: মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিজনেসে জনপ্রিয়
🇨🇿 চেক রিপাবলিক – গুণগত শিক্ষা, ইউরোপিয়ান ডিগ্রি
টিউশন ফি: €2,000–€4,000/বছর (ইংরেজি কোর্সে)
লিভিং খরচ: €350–€600/মাস
বিশেষত্ব: সুন্দর পরিবেশ, নিরাপদ জীবনযাত্রা, শেনজেন ভিসা সুবিধা
🇱🇹 লিথুয়ানিয়া – ইউরোপে পড়াশোনার গেটওয়ে
টিউশন ফি: €1,500–€3,000/বছর
লিভিং খরচ: €250–€500/মাস
বিশেষত্ব: ইংরেজি মাধ্যমে অনেক কোর্স, পার্ট-টাইম কাজের সুযোগ
🇷🇴 রোমানিয়া – তুলনামূলকভাবে অল্প খরচে ইউরোপিয়ান ডিগ্রি
টিউশন ফি: €2,000–€4,000/বছর
লিভিং খরচ: €250–€400/মাস
বিশেষত্ব: মেডিকেল ও টেকনিক্যাল বিষয়ে জনপ্রিয়
🇵🇱 পোল্যান্ড
টিউশন ফি: €2,000–€4,000/বছর
লিভিং খরচ: €300–€600/মাস
ভাষা: ইংরেজি প্রোগ্রাম প্রচুর
বিশেষ সুবিধা: EU দেশ হওয়ায় ইউরোপে কাজের সুযোগ বাড়ে
🇲🇹 মাল্টা – সুন্দর পরিবেশে সাশ্রয়ী ইউরোপিয়ান শিক্ষা
টিউশন ফি: €3,000–€8,000/বছর
লিভিং খরচ: €300–€600/মাস
ভাষা: পুরোপুরি ইংরেজি (Official Language)
বিশেষত্ব: ইংলিশ মিডিয়ামে কোর্স, ছোট দেশ হলেও ইউরোপিয়ান ইউনিয়নের সুবিধা।