09/08/2026
আজ ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আমি...
আগামীকাল SSC পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।
কারও জন্য এই দিনটি হবে আনন্দের, কারও জন্য হয়তো একটু কষ্টের।
যাদের ফলাফল ভালো হবে, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🎉❤️
তবে একটি কথা বিশেষভাবে মনে রেখো—
SSC-এর ফলাফল তোমার জীবনের চূড়ান্ত পরিচয় নয়।
কারও GPA হয়তো প্রত্যাশার চেয়ে কম আসবে, কারও ফলাফল হয়তো একেবারেই মনমতো হবে না। এমনকি আল্লাহ না করুন, কেউ যদি ফেলও করে, তবুও মনে রেখো—এতে তোমার জীবন শেষ হয়ে যায়নি।
মানুষের জীবনে উত্থান-পতন থাকবেই।
আজ যার ফলাফল খারাপ, ভবিষ্যতে হয়তো সে এমন অবস্থানে পৌঁছাবে, যেখানে ৫০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
আবার আজ যে A+ পেয়েছে, সে ভবিষ্যতে হয়তো HSC-তে ব্যর্থ হতে পারে, কিংবা জীবনে নিজের প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে নাও পারে।
কারণ জীবন কোনো একটি পরীক্ষার ফলাফল দিয়ে নির্ধারিত হয় না।
SSC-এর পর HSC,
HSC-এর পর University Admission,
University-এর পর ভালো চাকরি,
চাকরির পর ভালো পদ,
এরপর নিজের বাড়ি-গাড়ি, পরিবার,
এবং পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা—
জীবনের প্রতিযোগিতা ও শেখার পথ মৃত্যুর আগ পর্যন্ত চলতেই থাকে।
তাই কোনো কারণে যদি তোমার GPA কম আসে, কিংবা আল্লাহ না করুন, ফেলও আসে—নিজেকে শেষ করে দেওয়ার কথা কখনোই চিন্তা করবে না।
মনে রেখো, নিজের জীবনের ওপর জুলুম করার অধিকার আমাদের কারও নেই।
একটি পরীক্ষার ফলাফলের কারণে একটি সুন্দর জীবনকে শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না।
আজকের ফলাফল খারাপ হয়েছে?
হয়তো আগামীকালের গল্পটা আরও ভালো হবে।
জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যেগুলোকে আমরা প্রথমে অমঙ্গল মনে করি; কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারি—সৃষ্টিকর্তা হয়তো সেই ঘটনার মধ্যেই আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছিলেন।
তাই ফলাফল যেমনই হোক—
হতাশ হবে না।
নিজেকে ছোট মনে করবে না।
অন্যের সঙ্গে নিজের জীবনকে তুলনা করবে না।
আবার নতুন করে শুরু করবে।
মনে রেখো—
“একটি পরীক্ষায় তুমি কত নম্বর পেয়েছো, তা তোমার মূল্য নির্ধারণ করে না; তুমি হাল ছেড়ে দিলে তবেই পরাজয়।”
তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। ❤️
ফলাফল ভালো হোক কিংবা প্রত্যাশার চেয়ে কম—জীবনের পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হও।
তোমাদের সবার ভবিষ্যৎ সুন্দর হোক। 🤲
— Sakib Sir
প্রভাষক (রসায়ন)
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
কুবি( ৮ম ব্যাচ)