08/08/2026
স্যার ধরেন।
-কী?
চকোলেট হাতে দিয়ে মেয়েটা বললো; আমার জন্মদিন।
-শুভ জন্মদিন তুবা। (সাদিয়া তাসনিম তুবা)
জন্মদিন আজ ছিলো না তো, স্যার।
-তাহলে?
বুধবারে।
-ওহ আচ্ছা, তাহলেও শুভ জন্মদিন।
এইযে উপহার দেওয়া, ক্লাসমেট থেকে শুরু করে টিচার। এই চমৎকার উপলক্ষটা আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যেই সম্ভবত তুমুল প্রচলিত। যতজন টিচার ক্লাসে আসবেন শুরুতেই এই গিফ্টটা হাতে দিয়ে বলবে; স্যার আজ আমার জন্মদিন।
আমি এই গিফ্ট দেওয়াকে ভাবি, এটা একটা আপ্যায়ন। ওরা আপ্যায়ন শিখছে। স্কুল থেকে পরিবারেও এটা অ্যাপ্লাই করে। কেউ এলে খাওয়ায়। এটা জারি থাকুক আমার বাচ্চাদের মধ্যে। মানুষিকতা আরো বড়ো হোক।
আমাদের শুধু গোল্ডেন সেভেন শ্রেণির তুবা-ই নয়, সকল শ্রেণিতেই অধিকাংশ শিক্ষার্থীরা এমন আনন্দ ও ভালো মানুষিকতার পরিচয় দেয়।
চোখের সামনে তরতর করে বেড়ে উঠছে বাচ্চাগুলো। সিঁড়ি বেড়ে উঠছে উপরের ক্লাসে। দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে। তারা যেনো সবসময় ভালো থাকে। তারা যেনো নীতি-নৈতিকতার সাথে অনেক দূরে এগিয়ে যায়। যেনো নিজের ও পরিবারের সব স্বপ্ন পূরণ করতে পারে।