11/06/2023
Summary লেখার সহজ ও সর্বাধুনিক কৌশল:
প্রদত্ত Passage- এর প্রয়োজনীয় কথাগুলো রেখে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্যগুলো বাদ দিয়ে যে লেখাটি নিজের ভাষায় উপস্থাপিত হয় তাই হলো Summary বা সারাংশ। Summary তৈরি করতে হলে কতকগুলো বিষয়ে যত্নবান হতে হবে এবং নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।
(১) প্রদত্ত Passage-টি মনোযোগ সহকারে পড়তে হবে এবং মূল বিষয়টি বুঝতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে প্রত্যেকটি Passage-এর একটি নির্দিষ্ট Theme (বিষয়বস্তু) রয়েছে।
(২) বিষয়বস্তুর সাথে সম্পর্কিত বাক্যগুলো চিহ্নিত করতে হবে।
(৩) বাকিগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ বাদ দিতে হবে।
(৪) যদি কোন বাক্য যৌগিক (Compound) বা জটিল (Complex) হয় তবে তা যথাসম্ভব সরল (Simple) বাক্যে পরিণত করার চেষ্টা করতে হবে। অর্থাৎ বাক্যের গঠনটি Subject + Verb + other words হলে ভালো হয়।
(৫) Summary লেখার সময় লক্ষ্য রাখতে হবে যেন Passage-,এর বাইরের কোন তথ্য সংযুক্ত হয়ে না যায়। অর্থাৎ Passage-এর মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে তা দিয়েই Summary উপস্থাপন করতে হবে।
(৬) Passage-এ ব্যবহৃত শব্দ ব্যবহার না করলেই ভালো হয়।
(৭) মূল Passage-এ কোন তথ্য Direct speech-এ লেখা থাকলে সেটাকে Indirect speech-এ লিখতে হবে।
(৮) Summary সাধারণত মূল Passage-এর এক-তৃতীয়াংশ হবে।
# নবদূত।