Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695

Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695, Education, Village: Farashgonj, 8 no ward. Kushakhali Union, Bir mukttijuddha Drive Momtaz Uddin House, .

Photos from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695's post 19/04/2026

লক্ষ্মীপুর সদরের এসএসসি পরিক্ষা-২০২৬ কেন্দ্র সমূহ।
বোর্ডের সতর্কবার্তা

Photos from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695's post 31/03/2026

অভিনন্দন নবীনদের
Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 বদলিকৃত শিক্ষার্থীদের অভিনন্দন।
তোমাদের সাফল্যেই বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ-এর সাফল্য।
বি.দ্র. অনেকেই মনে করেন আলোকিত কলেজে ভর্তি হলে পরীক্ষা দিতে হবে অন্য কলেজ থেকে! রেজিস্ট্রেশন করতে হবে অন্য কলেজ থেকে!! আপনাদের এমন ধারণা থাকা স্বাভাবিক কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আলোকিত কলেজের শিক্ষার্থীরা আলোকিত কলেজ থেকেই রেজিস্ট্রেশন করবে এবং আলোকিত কলেজের নামেই পরীক্ষা দিবে।
আলোকিত কলেজের ভবন টিনের, ভিটি মাটির হলেও এই কলেজটি একটি পূর্ণাঙ্গ কলেজ; যা অনেকেই জানেন না। ইনশআল্লাহ প্রথম বারের মতো আলোকিত কলেজ থেকে শিক্ষার্থীরা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা-এইচএসসি-২০২৬ অংশ গ্রহণ করবে।
আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে মেঠোপথের আলোকিত কলেজ।

30/03/2026

গ্রামীণ জনপদের বাঁধভাঙা উচ্ছ্বাসই আগামীর সফলতা
মেঠোপথের সহজ সরল মানুষের ঐক্যবদ্ধতায় Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 এগিয়ে যাবে আজ ও আগামীতে। আসু সবাই মিলে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই।

28/03/2026

যেখানে আমার একটি স্বপ্ন আছে...
আলোকিত কলেজের স্থায়ী ক্যাম্পাস অভিমুখে ইউনিয়ন বাসীর আনন্দ যাত্রা। আশাকরি কিছু দিনের মধ্যেই স্থায়ী ক্যাম্পাসের ভবন নির্মাণ করা হবে।

কৃতজ্ঞতা আমার প্রাণপ্রিয় ইউনিয়ন বাসীর প্রতি। বিশেষ কৃতজ্ঞতা ইউনিয়নের মননশীল সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি। দীর্ঘ পথচলায় উত্তরোত্তর সাফল্য কামনা করছি আলোকিত কলেজের।

27/03/2026

সকালের নিমন্ত্রণ
স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঐতিহাসিক মুহূর্তে কুশাখালী তেওয়ারিগঞ্জ, দিঘলী ইউনিয়নসহ আশপাশের সকলের নিমন্ত্রণ রইলো।

আগামীকাল ২৮ শে মার্চ ২০২৬ সময় সকাল ১০ টায় Alokito Pathager/ আলোকিত পাঠাগার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ডা মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ঐতিহাসিক এই মুহূর্তে দলমত নির্বিশেষে সকলের নিমন্ত্রণ রইলো। গ্রামীণ শিক্ষা বিস্তারে এই প্রতিষ্ঠান একদিন আলোকবর্তিকা হবে এটাই প্রত্যাশা।

আলোকিত পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে নিয়ন্ত্রন জানাচ্ছি।

Photos from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে মেঠোপথের আলোকবর্তিকা
Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 এর উদ্যোগে সুধী সমাজের প্রতিনিধিদের নিয়ে ২৬ মার্চের সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলেজ প্রাঙ্গণে।
মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি Alokito পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের-যাঁদের অবদানে আজকের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকার সুধী সমাজের প্রতিনিধিদের প্রতি, যারা আমার এই প্রতিষ্ঠানগুলোর পাশে নিঃস্বার্থভাবে সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন।

Photos from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695's post 20/02/2026

একুশ আমার অহংকার
আগামীকাল যথাযোগ্য মর্যাদায় Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695 Alokito Pathager/ আলোকিত পাঠাগার এবং #আলোকি_স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রভাত ফেরীসহ একুশে ফেব্রুয়ারি পালন করা হবে। মেঠোপথের প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অনুরোধ আপনারাও প্রভাত ফেরীর মিছিলে যোগ দিন।
ভাষা হোক উন্মুক্ত।

পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য রক্ত দেওয়া একমাত্র জাতি আমরা। আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা একমাত্র বাংলা। ভাষা আন্দোলনের পথ ধরে এদেশে স্বাধিকার আন্দোলনের সূচনা। বিনম্রচিত্তে স্মরণ করছি সেইসব বীর বাঙালি সন্তানদের, যারা পাকিস্তান সরকার ও তাদের অনুচর রাজাকার আলবদর আল শামস এর বিরুদ্ধে গিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা ও স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। এই দেশ শহীদদের প্রাণ বিসর্জন ও বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাওয়া। এই ভাষা ও এই দেশের মালিক এই রাষ্ট্রের সকল সম্প্রদায়ের মানুষ।

26/01/2026
26/01/2026

অভিনন্দন...
শ্রদ্ধেয়
Shahiduddin Chowdhury Anee ভাই
আপনাকে মেঠোপথের আলোকবর্তিকা
Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695

Alokito Pathager/ আলোকিত পাঠাগার
এবং
#আলোকিত_স্কুলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আলোকিত কলেজ আঙিনায় আপনার উপস্থিতি ও প্রাণবন্ত পথসভা আমার গ্রাম তথা আমার অঞ্চলের মানুষের জন্য একটা বিশেষ উপলক্ষ্য। আশাকরি রাজনীতির এমন সৌন্দর্য আপনি ভবিষ্যতেও দেখাবেন। আপনার প্রতি ভালোলাগা আরো বেড়ে গেল গ্রামবাসীর।

প্রিয়
জননেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাই, আপনার নিজ হাতে প্রতিষ্ঠিত আপনার দাদার নামে পুকুরদিয়া হাজী বশির উল্লাহ চৌধুরী দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি। কুশাখালী ইউনিয়নে আপনি এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় নামে আরো একটি প্রতিষ্ঠান গড়েছেন। শিক্ষা বিস্তারে আপনার এমন অবদান প্রশংসনীয়। আমার এই অঞ্চলের মানুষ সবকিছুতেই খুব অবহেলিত।

আমি আপনার অনুজ। নিতান্তই ক্ষমতাহীন একজন মানুষ। একজন সামাজিক উদ্যোক্তা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপনি যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, সেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে এমফিল গবেষক হিসেবে অধ্যয়নরত। এই অঞ্চলের মানুষের শিক্ষাবিস্তারে আপনার পদাঙ্ক অনুসরণ করে আমি ২০১৩ সালে আলোকিত স্কুল, ২০১৫ সালে আলোকিত পাঠাগার এবং ২০১৪ বীর মুক্তিযোদ্ধা ডা মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ প্রতিষ্ঠা করি (এই অঞ্চলের বিশেষ করে তেওয়ারিগঞ্জ, দিঘলী এবং কুশাখালী ইউনিয়নসহ মোট তিনটি ইউনিয়নের ৩৯টি গ্রামের একমাত্র কলেজ) এবং ২০২৩ সালে যেটি পূর্ণাঙ্গ কলেজ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়। এবছর ২০২৬ সালে প্রথম বারের মতো এই কলেজের শিক্ষার্থীরা নিজ কলেজের নামেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। মেঠোপথের শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা আপনাদের মতো জনপ্রতিনিধিদের হাত ধরে ভবিষ্যতে যোজন যোজন এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।

প্রিয় এ্যানি ভাই,
আজকে আপনার বক্তব্যের মাধ্যমে জানলাম আপনি কুশাখালী ইউনিয়নে একটি কলেজ আছে তা জানতেন না। আসলে এখানে যে কলেজ আছে এই বিষয়টি আপনাকে জানতে দেওয়া হয়নি। আমার এলাকার যারা আপনার রাজনীতির সাথে জড়িত তারা আন্তরিক হলে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানাটা কোনো জটিল বিষয় ছিলো না। আমি আফসোস প্রকাশ করছি তাদের জন্য, যারা আপনার রাজনীতির অনুসারী ও সুবিধাভোগী কিন্তু আপনার ব্যক্তিত্ব, শিক্ষা চিন্তা ও সামাজিক দায়দায়িত্বের অনুসারী নয়।

প্রিয় ভাই,
কুশাখালী ইউনিয়নে কলেজ থাকা সত্ত্বেও এই শ্রেণির মানুষ আপনার আনুকূল্য ও ব্যক্তি লাভের চিন্তা থেকে আপনার নামে #এ্যানি_চৌধুরী_স্কুল_এন্ড_কলেজ নামে একটি কলেজ স্থাপনের কাজ অনেকটা চূড়ান্ত করেছে। আইনগত ভাবে এই ইউনিয়নে একটি কলেজ থাকা সত্ত্বেও তার একেবারেই পাশে দূরত্ব ও জনসংখ্যা বিবেচনায় আগামী ২০ বছরের মধ্যে আরেকটি কলেজের অনুমোদন পাওয়া অসম্ভব? আমার এমন প্রশ্নের প্রতি উত্তরে আপনারই আস্থাভাজন আপনার স্কুলের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন ও প্রিয় MD Mahabub ভাই বলেছেন, আমার কলেজকে বাদ দিয়ে পাশ্ববর্তী দুটি কলেজ থেকে প্রত্যয়নপত্র নিয়ে ডিসি ইউএনও অফিস থেকে সম্মতিপত্র ও যাবতীয় কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। এবার অপেক্ষা করছেন বিএনপি ক্ষমতা আসার।

তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আমাকে আরো বলেছেন, আগামী ১২ তারিখে নির্বাচন পরবর্তী বিএনপি ক্ষমতায় আসলে আপনার একটা ফোনে মন্ত্রণালয়, শিক্ষাবোর্ড এমনকি ডিসি ইউএনও যেখানে যা আছে সবাই শর্ত শিথিল করে কলেজের অনুমোদন দিয়ে দিবেন এবং তিনিই হবেন ঐ কলেজের অধ্যক্ষ/ প্রিন্সিপাল। মাহবুব ভাই আপনার প্রতি সম্মান ও শুভকামনা রইল। আপনারা ক্ষমতার মানুষ দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন কিন্তু যতটুকু সম্ভব একটু আইনকানুন ও মেনে চলার অনুরোধ রইলো।

প্রিয় গ্রামবাসী
আপনারা আজকে আলোকিত কলেজ আঙিনায় জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (সম্ভাব্য মন্ত্রী) এঁর বক্তব্যের সাক্ষী হলেন। তিনি বলেছেন, যেহেতু কলেজ আছে আমি জানতাম না, তাই আমি আমার নামে আরেকটি কলেজ এই ইউনিয়নে চাই না। তাহলে দুইটা কলেজ একসাথে চলবে না। আপনারা তাঁর এই আদর্শিক ওয়াদা ও প্রতিশ্রুতি ভবিষ্যতে এর বিপরীতে স্মরণ করিয়ে দিবেন। আপনারাই আমার শক্তি।

Video: Parvez Islam
Thank you so much for your love 💕.

Photos from Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695's post 16/01/2026

Congratulations to you Lamiya Akter. She is our new student shifted from lokhipur Collector School and College. She is an HSC candidate of this year.
Again congratulations to her for better choice of our Bir Muktijoddha Dr. Momtaz Uddin Alokito College - Eiin-139695.

অভিনন্দন লামিয়া আক্তার কে
সে লক্ষীপুর কালেক্টর স্কুল এন্ড কলেজ থেকে কলেজ পরিবর্তন করে বীর মুক্তিযোদ্ধা ডা মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ এর শিক্ষার্থী হয়েছে যা কুমিল্লা বোর্ড কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানালো। এইচএসসি ২০২৬ পরীক্ষায় আমাদের আরো একজন শিক্ষার্থী বাড়লো।

মেঠোপথের শিক্ষার্থীদের জন্য আমি আমার শিক্ষা জীবনে এই কলেজ প্রতিষ্ঠা করেছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আলোকিত কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার। গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ সৃষ্টি করতে গিয়ে এই কলেজ প্রতিষ্ঠায় আমি আমার পরিবার ছাড়া কাউকে পাশে পাইনি বরং বহু চেনা অচেনা মানুষ পাহাড় সমান বাঁধা হয়ে সামনে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস সব অন্ধকার অতিক্রম করে সকালের সূর্যের মতো আলোকিত কলেজ আলো দিবে মেঠোপথকে। মেঠোপথের তিনটি ইউনিয়নের প্রায় ৩৯টি গ্রামে শিক্ষার আলো ছড়াবে এই কলেজ।

Want your school to be the top-listed School/college?

Telephone

Website