13/08/2026
ওয়েস্ট শেরপুর স্টুডেন্টস ফোরাম (ওয়েসফো)'র দাতা সদস্য জনাব মোঃ মিজান হোসেন এবং ওয়েসফোর বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস অ্যাক্সেসরিজ সমবায় সমিতি লিঃ এর আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জনাব মো: মিজান হোসেন পরিচালক পদে এবং জনাব মো: হেলাল উদ্দিন কোষাধ্যক্ষ পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গ্রামের উন্নয়নমূলক কাজে উনাদের দুইজনকেই সবার আগে পাশে পাওয়া যায়। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।
ওয়েস্ট শেরপুর স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে উনাদের জন্য রইলো আন্তরিক দোয়া এবং হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।