Bahrul Uloom Islamia Madrasa

Bahrul Uloom Islamia Madrasa ঠিকানা- মিয়ার বেড়ী, ভবানীগঞ্জ, সদর, লক্ষীপুর।
বিভাগ- নুরানী, হিফজ, কিতাব বিভাগ: হেদায়া পর্যন্ত

মানুষদের মাঝে দ্বীনের আগ্রহ সৃষ্টি করে আল্লাহভোলা মানুষগুলোর হৃদয়ে ঈমানের আলো জালিয়ে দিয়ে বান্দার সঙ্গে তার রবের সম্পর্ক...
16/06/2026

মানুষদের মাঝে দ্বীনের আগ্রহ সৃষ্টি করে আল্লাহভোলা মানুষগুলোর হৃদয়ে ঈমানের আলো জালিয়ে দিয়ে বান্দার সঙ্গে তার রবের সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের মাদরাসার কিতাব বিভাগের সকল উস্তাদ ও ছাত্রদের একটি জামাত, দ্বীনের ফিকির নিয়ে ৩ দিনের জন্য তাবলীগের সফরে বের হয়েছেন।

আল্লাহ তাআলা সাথীদের এ মেহনতের মাধ্যমে অসংখ্য মানুষকে দ্বীনের সহীহ বুঝ ও আমল করার তাওফিক দান করুন। এবং তাদের এই কুরবানিকে আখেরাতে নাজাতের উসিলা বানান। আমীন

বিশেষ বিজ্ঞপ্তি।এতদ্বারা জামিয়ার সকল বিভাগের তালেবে এলেম ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র জামিয়া পবিত্র ই...
26/05/2026

বিশেষ বিজ্ঞপ্তি।

এতদ্বারা জামিয়ার সকল বিভাগের তালেবে এলেম ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র জামিয়া পবিত্র ইদুল আযহা উপলক্ষে আগামী ২৫-৫-২৬ইং, রোজ: সোমবার হতে ৫-৬-২৬ ইং রোজ: শুক্রবার আসর পর্যন্ত ছুটি থাকবে, ইনশাআল্লাহ।

অতএব, সকল তালেবে ইলম কে শুক্রবার মাগরিবের পূর্বে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।

26/05/2026

ছাত্রদের ঈদের আনন্দ আরও প্রাণবন্ত করতে, এবার আমাদের মাদরাসায় চামড়া কালেকশন না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাহরুল উলুম ইসলামিয়া মাদরাসায় এবার চামড়া কালেকশন হবে না। সকল তালিবুল ইলমের জন্যে বাড়ি যাওয়া উন্মুক্ত। তারা এই ঈদের মা-ব...
25/05/2026

বাহরুল উলুম ইসলামিয়া মাদরাসায় এবার চামড়া কালেকশন হবে না। সকল তালিবুল ইলমের জন্যে বাড়ি যাওয়া উন্মুক্ত। তারা এই ঈদের মা-বাবা, ভাই-বোনের সাথে ঈদ আনন্দে শরীক থাকবে। মাদরাসা বন্ধ হবে ২৫।৫।২৬ ঈ. আর খোলা হবে ৫।৬।২৬ ঈ. তারিখে।

ছুটির আনন্দের আগে ছাত্রদের মেধার বিকাশ, শিক্ষার অগ্রযাত্রা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়, কুরবানির বন্ধ পূর্ব মুহূর্তে অ...
24/05/2026

ছুটির আনন্দের আগে ছাত্রদের মেধার বিকাশ, শিক্ষার অগ্রযাত্রা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায়, কুরবানির বন্ধ পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে মাসিক পরীক্ষা। ইয়া রব! প্রতিটি তালেবে ইলমকে ইলমে ওহীর আলোয় আলোকিত করুন। আমিন

15/05/2026

আমাদের সকলের প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী বাহরুল উলুম ইসলামিয়া মাদরাসা। ২০১২ সালে এক ক্ষুদ্র সূচনার মাধ্য দিয়ে শুরু হয়েছিল অত্র ইদারাটির পথচলা। আল্লাহ তাআলার অসীম দয়া ও আপনাদের দোয়ার বরকতে সেই ছোট্ট দীনি কাফেলাটি হাঁটি হাঁটি পা পা করে এখন একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ।

কিন্তু পর্যাপ্ত ভবনের অভাবে শিক্ষার্থীরা সংকীর্ণ ও অস্বস্তিকর পরিবেশে গাদাগাদি করে পড়াশোনা করে যাচ্ছে। বৃষ্টির সময় টিনের ছাউনি ছেদ করে পানি ঢুকে পড়ছে রুমের ভিতরে। তবুও থেমে নেই ইলমের পথে তাদের এই অগ্রযাত্রা।

এই দৃশ্য আর যেন দীর্ঘায়িত না হয়। এখন প্রয়োজন একটি প্রশস্ত ও সুন্দর ভবনের- যেন শিক্ষার্থীরা নিশ্চিন্তে ইলম অর্জন করে আগামী দিনের যোগ্য আলেম হিসেবে গড়ে উঠতে পারে। তাই আসুন, আমরা সবাই সহযোগিতার মাধ্যমে ভবন নির্মাণের কাজটি আরম্ভ করতে এগিয়ে আসি। এটি আপনার আখিরাতের জন্য সদকায়ে জারিয়ার অমূল্য সঞ্চয় হবে ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণ করার তাওফীক দান করুন এবং অত্র মাদরাসাকে ইলমের বড় মারকায হিসাবে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামীন।

আপনাদের সকলে প্রিয় প্রতিষ্ঠান বাহরুল উলুম ইসলামিয়া মাদরাসায় আবাসিক প্রায় ২৫০+ ছাত্র দিনরাত ইলমে দ্বীনের সাধনায় দিন রাত ম...
07/05/2026

আপনাদের সকলে প্রিয় প্রতিষ্ঠান বাহরুল উলুম ইসলামিয়া মাদরাসায় আবাসিক প্রায় ২৫০+ ছাত্র দিনরাত ইলমে দ্বীনের সাধনায় দিন রাত মেহনত করে যাচ্ছে। ইলমে নববী ও জ্ঞানের আলোয় সর্বদা মুখর থাকে আমাদের এই ছোট্ট নূরের নীড়।

কিন্তু দুঃখের বিষয়, অতিরিক্ত লোডশেডিং হওয়ায় মাদরাসায় অধিকাংশ সময় বিদ্যুৎ এর ব্যবস্থা থাকে না। যাদ্দরুন অন্ধকারে ছাত্রদের পড়াশোনায় ব্যাহত হয়, বিধায় আমরা একটি সৌরবিদ্যুত ব্যবস্থা করার দৃঢ়প্রকল্প করেছি

অতএব সকল মুসলিম ভাই-বোন, শুভানুধ্যায়ী ও দানশীল ব্যক্তিদের প্রতি বিনীত আবেদন- আমাদের সকলের প্রিয় এই প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা গড়ে তুলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সহযোগিতা হবে শত শত ছাত্রের পড়াশোনার সহায়ক, সাথে এই দান আপনার আখেরাতের জন্য হবে সদকায়ে জারিয়ার উত্তম মাধ্যম।

আল্লাহ তাআলা আপনাদের দান-সদকা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

যোগাযোগ- 01845243831

28/04/2026

লেখা শিখা এক ধরনের শিল্প। এই শিল্পই নিয়মিত শিখানোর প্রচেষ্টা চলছে আমাদের মাদরাসার ছোট ছোট ছেলেদের কে। আল্লাহ কবুল করুক।

24/04/2026

আরবী ভাষা কেবল একটি ভাষা নয়, এটি কুরআন ও হাদীস বোঝার চাবিকাঠি। ওহীর আলো ও জ্ঞানের অমলিন দিগন্ত। মানবসভ্যতার প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এ ভাষা আপন মহিমায় জীবন্ত ও জাগ্রত। কুরআন ও হাদীসের ভাষা যেহেতু আরবী। এ জন্য এর গভীরে প্রবেশ করে মর্ম বুঝতে আরবী শিক্ষা অপরিহার্য। তাই এই মহান লক্ষ্যকে সামনে রেখে অধ্যবসায় ও নিরলস অনুশীলনের মাধ্যমে এগিয়ে চলছে আমাদের স্বপ্নবাজ প্রিয় ছাত্ররা।

আল্লাহ তাআলা তাদের এ সাধনা কবুল করুন এবং তাদের জন্য ইলমের দরজা খুলে দিন। আমিন।

Address

ইসমাঈল মিয়ার বেড়ী, ভবানীগঞ্জ, সদর, লক্ষীপুর।
Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bahrul Uloom Islamia Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category