পুনিয়ানগর দারুস সালাম মাদরাসা

পুনিয়ানগর দারুস সালাম মাদরাসা লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান
পুনিয়ানগর দারুস সালাম মাদরাসার আনঅফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম।

পরিচালনায়: প্রাক্তন ছাত্রবৃন্দ

আলহামদুলিল্লাহ, শুরু হলো পুনিয়ানগর দারুসসালাম মাদরাসার মাসিক পরীক্ষা। প্রতিটি শিক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক দুআ ও শুভক...
18/05/2026

আলহামদুলিল্লাহ, শুরু হলো পুনিয়ানগর দারুসসালাম মাদরাসার মাসিক পরীক্ষা। প্রতিটি শিক্ষার্থীর জন্য রইলো অনেক অনেক দুআ ও শুভকামনা। আল্লাহ তাআলা তাদের মেধা ও ইলমে বরকত দান করুন। আমিন।

ভর্তি চলছে,  ভর্তি  চলছে, ভর্তি চলছে, আগামী ৩০ মার্চ, রোজ সোমবার থেকেপুনিয়ানগর দারুস সালাম মাদরাসায়হিফজ ও কিতাব শাখায় ভর...
28/03/2026

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে,

আগামী ৩০ মার্চ, রোজ সোমবার থেকে

পুনিয়ানগর দারুস সালাম মাদরাসায়
হিফজ ও কিতাব শাখায় ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

ইলমে দ্বীন অর্জনের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে আগ্রহী ছাত্রদের দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে।

আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে আজই সিদ্ধান্ত নিন।

ঈদ মোবারক
20/03/2026

ঈদ মোবারক

আমাদের আবনায়ে দারুসসালাম-এর সকল সদস্য  ভাই ও এলাকার প্রবাসী ভাইয়েরা , যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন—চলমান পরি...
01/03/2026

আমাদের আবনায়ে দারুসসালাম-এর সকল সদস্য ভাই ও এলাকার প্রবাসী ভাইয়েরা , যারা বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন—চলমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে হেফাজত করেন, নিরাপদ এবং সুস্থ রাখেন।
সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।

আগ্রহীরা যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
24/01/2026

আগ্রহীরা যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

11/01/2026

আলহামদুলিল্লাহ 🤍
আমাদের সবার প্রিয় উস্তাদ
মাওলানা মোশাররফ সাহেব
আজ ওমরাহ হজ্জ গ্রুপের সম্মানিত যাত্রীদের নিয়ে
মদিনা শরীফ থেকে মক্কা মুকাররমার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আল্লাহ তায়ালা তাদের এই পবিত্র সফরকে সহজ, নিরাপদ ও কবুল করুন।
হারামাইনের প্রতিটি ইবাদত কবুল করে তাদের সবাইকে
সুস্থ-সালামতে দেশে ফিরে আসার তাওফিক দান করুন।
আমাদের জন্যও বিশেষ দোয়া কামনা করছি।
ইয়া আল্লাহ, আমাদেরকেও একদিন তোমার ঘরে হাজির হওয়ার তাওফিক দান করো। আমিন।

মাওলানা মুহাম্মাদ আশিকুর রহমান পুনিয়ানগর দারুস সালাম মাদরাসার নাহবেমির জামাতের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।  তিনি ...
09/01/2026

মাওলানা মুহাম্মাদ আশিকুর রহমান পুনিয়ানগর দারুস সালাম মাদরাসার নাহবেমির জামাতের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

তিনি চলতি শিক্ষাবর্ষের বিদায়লগ্নে ঢাকার মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুহাম্মাদী আশরাফুল মাদারিস থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

আমরা তার গৌরবোজ্জ্বল সাফল্যময় জীবন কামনা করি। মহান রব্বে কারীম তাঁকে দ্বীন ও উম্মাহর মহান খেদমতের জন্য কবুল করুন।

আলহামদুলিল্লাহ —আমাদের প্রিয় উস্তাদগণ মাওলানা মোশাররফ সাহেব এবং হাফেজ শাহরাজ সাহেব আজ কিছুক্ষণ পূর্বে ওমরাহ পালন করার উদ...
04/01/2026

আলহামদুলিল্লাহ —
আমাদের প্রিয় উস্তাদগণ মাওলানা মোশাররফ সাহেব এবং হাফেজ শাহরাজ সাহেব আজ কিছুক্ষণ পূর্বে ওমরাহ পালন করার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে রওনা হয়েছেন।

আল্লাহ তায়ালা তাঁদের সফরকে সুহৃদ ও কল্যাণময় করুন, নিরাপদে নিয়ে যান এবং কবুল ওমরাহ নসিব করুন।
আমীন

আলহামদুলিল্লাহ —পুনিয়ানগর দারুস সালাম মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নূরানি বিভাগের নতুন সবক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।...
04/01/2026

আলহামদুলিল্লাহ —
পুনিয়ানগর দারুস সালাম মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের নূরানি বিভাগের নতুন সবক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
দোয়া ও নসিহত পেশ করেন হযরত মাওলানা মুফতি আঃ সালাম আজহারী সাহেব।

আল্লাহ তায়ালা সকল শিক্ষার্থীকে কুরআনের নূর দিয়ে আলোকিত করুন — আমীন।

একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় শিক্ষার আলোয় আলোকিত হলে। আর সেই শিক্ষা যদি হয় দ্বীনি শিক্ষা—যা মানুষকে কেবল পেশাগত যোগ...
27/12/2025

একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় শিক্ষার আলোয় আলোকিত হলে। আর সেই শিক্ষা যদি হয় দ্বীনি শিক্ষা—যা মানুষকে কেবল পেশাগত যোগ্যতা নয়, বরং চরিত্র, আদর্শ ও দায়িত্ববোধে সমৃদ্ধ করে—তবে তা নিঃসন্দেহে সোনায় সোহাগা। এই সত্যের জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন আমাদের প্রিয়

মাওলানা দিদারুল আলম

দীর্ঘ বারো বছরের নিরলস সাধনা, অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের পথ পাড়ি দিয়ে আজ তিনি দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর তাকমিল (মাস্টার্স) সমাপ্ত করেছেন। ঢাকার ঐতিহ্যবাহী আরবি বিশ্ব বিদ্যালয়,হাজির হাট মারকাযুল উলুম মাদরাসা থেকে তাঁর এই কৃতিত্ব নিছক একটি ডিগ্রি অর্জন নয়—এ যেন ধৈর্য, মেহনত ও আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুলের এক উজ্জ্বল দলিল।
এই অর্জনের পেছনে রয়েছে অগণিত ত্যাগ ও কোরবানি। আছে বাবা-মায়ের নিরব দোয়া, পরিবারের অদৃশ্য সমর্থন, উস্তাদদের স্নেহমাখা শাসন ও দিকনির্দেশনা। বিশেষভাবে স্মরণযোগ্য আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান পুনিয়ানগর দারুস সালাম মাদরাসা এবং এর রূপকার, আলেমে দ্বীন মাওলানা মোশাররফ হোসেন সাহেব। তাঁর অক্লান্ত পরিশ্রম ও দোয়ার ছায়ায় গড়ে উঠেছে অসংখ্য ছাত্রের ভিত্তি। তাঁর একটাই স্বপ্ন—প্রতিটি ছাত্র যেন তাকমিল ফিল হাদিস পর্যন্ত পৌঁছাতে পারে।
এই অবদান অকপটে স্বীকার করে দিদারুল ভাই আবেগঘন কণ্ঠে বলেন—
“আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান বড় হুজুরের। তিনিই আমার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই আজ আমি এখানে। হুজুরের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”
আজকের এই সাফল্য শুধু তাঁর একার নয়। এতে আনন্দিত তাঁর পরিবার, গর্বিত তাঁর উস্তাদগণ, খুশিতে আপ্লুত সহপাঠী ও শুভানুধ্যায়ী সবাই। বড় বড় শায়েখরা তাঁর মাথায় পাগড়ি তুলে দিচ্ছেন—যেন ইলমের উত্তরাধিকার আজ নতুন করে হস্তান্তরিত হচ্ছে। চারপাশে ঈদের দিনের মতো আনন্দ।

এই সাফল্যের মুহূর্তে আমাদের অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে—
হে আল্লাহ, আপনি তাঁকে ইলমে নাফে‘ দান করুন, তাঁকে আরও বড় বানান, তাঁর অর্জিত কৃতিত্বকে কবুল করুন এবং এর উপর অবিচল থাকার তাওফিক দান করুন। তাঁর মাধ্যমে দ্বীন ও উম্মাহ উপকৃত হোক। আমরাও যেন এই আনন্দে শরিক হয়ে আপনার দরবারে কবুলিয়তের যোগ্য হই—আমিন।

26/12/2025

আমরা প্রস্তুত  আপনাদের অপেক্ষায় অপেক্ষমান
27/12/2025

আমরা প্রস্তুত আপনাদের অপেক্ষায় অপেক্ষমান

Address

Puniananagar, Muslimabad, Chandraganj
Lakshmipur
3706

Alerts

Be the first to know and let us send you an email when পুনিয়ানগর দারুস সালাম মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category