09/07/2026
চর বংশী মজিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা আজ ভারাক্রান্ত। বিদায়ের সুর বাজছে।
সবার প্রিয়, শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা জনাব ফাতেমা খানম দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে আজ অবসরে যাচ্ছেন।
তিনি শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন মায়ের মতো আদর, বাবার মতো শাসন আর বন্ধুর মতো পথপ্রদর্শক। ওনার হাত ধরেই এই বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী অক্ষর জ্ঞান শিখেছে, স্বপ্ন দেখতে শিখেছে। ওনার কঠোর পরিশ্রম, সততা আর নিষ্ঠার কারণেই আজ বিদ্যালয়টি গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
ম্যাডামের মতো সর্বজনীন, আন্তরিক আর দায়িত্ববান শিক্ষিকা সত্যিই সহজে পাওয়া যায় না। ওনার শেখানো আদব, নীতি আর ভালোবাসা সারাজীবন মনে থাকবে সবার।
মহান আল্লাহর কাছে দোয়া করি, ফাতেমা ম্যাডামকে সুস্থতা, নেক হায়াত ও শান্তিময় অবসর জীবন দান করুন। আমিন।
আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। আমরা আপনাকে খুব মিস করবো।
"একজন শিক্ষিকার অবসর মানে একটি যুগের সমাপ্তি। শ্রদ্ধেয় ফাতেমা ম্যাডাম, আপনার দেয়া শিক্ষা ও ভালোবাসা চরবংশী মজিদিয়া স্কুলের প্রতিটি ইটে লেগে থাকবে। আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি। আমিন।"