Smart Academy

Smart Academy Smart Academy, the pioneer English version Islamic school in Bangladesh.

03/06/2026
29/05/2026
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট...
06/01/2026

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশন। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পঞ্চম শ্রেণির ৭৮ জন ও অষ্টম শ্রেণির ৩৩ জন শিক্ষার্থী রয়েছে। মোট ৫ লক্ষ টাকা নগদ বৃত্তির পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি সার্টিফিকেট এবং প্রযুক্তি বিষয়ক একটি বই উপহার দেওয়া হয়। এছাড়া দুটি ক্যাটাগরিতে শীর্ষ তিনজন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিশেষ পুরস্কার হিসেবে ২টি ল্যাপটপ, ২টি ট্যাবলেট পিসি ও শিক্ষা উপকরণের একটি বান্ডেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে রামগঞ্জ উপজেলার ৯৫টি স্কুল থেকে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। কঠোর ও স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে ১১১ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হয়েছে।”

স্মার্ট একাডেমির অধ্যক্ষ মাহাবুবার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা একাডেমিক এডভাইজার শরিফুল্লাহ আশ শামস, রামগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং স্মার্ট ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান খায়রুল বাশার সেলিম।

অনুষ্ঠানটি সমন্বয় করেন স্মার্ট একাডেমির কো-অর্ডিনেটর মো: আবুল কাশেম উপস্থাপনা করেন সহকারি শিক্ষক মো: রিয়াদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার প্রসারে স্মার্টের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনশাআল্লাহ, ৬ জানুয়ারি, ২০২৬😊বিকাল ২:৩০ টা।আপনারা সকলেই আমন্ত্রিত😊
04/01/2026

ইনশাআল্লাহ, ৬ জানুয়ারি, ২০২৬😊
বিকাল ২:৩০ টা।
আপনারা সকলেই আমন্ত্রিত😊

03/01/2026

স্মার্ট ফাউন্ডেশন মেধাবৃত্তি -২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান,
আগামী ০৬/০১/২৬ খ্রি. বিকেল ২:৩০ টায় অনুষ্ঠিত হবে।
আপনারা আমন্ত্রিত।

Address

Norimpur, Ramgonj
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Smart Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Smart Academy:

Shortcuts

Share

Category