22/04/2023
ঈদুল ফিতরের (২০২৩) মিলনমেলার কিছু অংশবিশেষ 👇
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দূর্বার-২০০৪ লিমিটেড, Bipulasar, Laksham.
DURBAR 2004 LTD is a social organization (based in Laksam-Manoharganj region) consisting of SSC-2004 students (Boys) of Bipulasar Ahmed Ullah High School (BAUHS). দূর্বার-২০০৪ লি:-বিপুলাসার আহম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের (BAUHS) এসএসসি-২০০৪ সালের শিক্ষার্থীদের (ছাত্রদের) নিয়ে গঠিত (লাকসাম-মনোহরগঞ্জ অঞ্চল ভিত্তিক) একটি সামাজিক সংগঠন।
22/04/2023
ঈদুল ফিতরের (২০২৩) মিলনমেলার কিছু অংশবিশেষ 👇
16/12/2021
বিজয়ের ৫০ বছর
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
তোমাদের ঋণ কখনো শোধ হবার নয় হবার নয়!
তোমরাই পরাধীনতার শিকল ছিঁড়ে শৃঙ্খলমুক্ত করেছো।
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনে সবচেয়ে
গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন।
সকলকে বিজয়ের ৫০ বছরের শুভেচ্ছা।
#বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
বিপুলাসার আহম্মদ উল্যা উচ্চ বিদ্যালয়
ব্যাচঃ ২০০৪
18/07/2021
টিম দূর্বার ২০০৪ বিপুলাসারে 💚💚
বাকিদের অপেক্ষায়
22/06/2021
শোক সংবাদঃ ব্যাচ-২০০৪
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন 😭😭
আমাদের ক্লাসমেট, বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের মেধাবী শিক্ষার্থী, ভোগই নিবাসী জনাব সাহাব উদ্দিন সাবু ভাইয়ের শ্রদ্ধেয় পিতা হাজী আবুল খায়ের মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাত ১২ঃ১৫ মিনিটে উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন😭
আল্লাহ তায়লা উনার জীবনের ভুল গুলো মাফ করে দেক, আমিন। আমরা ব্যাচ-২০০৪ এবং দূর্বার-২০০৪ লিমিটেড শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ ওনাদের সবাইকে এই শোকাবহ, বেদনাদায়ক মুহূর্তে ধৈর্য ধরার তৌফিক দান করুক-- আমিন...
06/04/2021
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।।
প্রিয় ভাই নজরুল ইসলাম বাদল (ব্যাচ-২০০২)।
করোনায় আক্রান্ত হয়ে অদ্য ০৬/০৪/২০২১ বিকেলে আমাদের ছেড়ে চলে যায়।
তিনি অত্যন্ত মেধাবী, দক্ষ ও সৎ মানুষ ছিলেন ।
মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।
তিনি এসএসসি ২০০২ ( বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়)
এইচএসসি ২০০৪ (নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ)
BBA, MBA (মার্কেটিং ১২ তম ব্যাচ) ঢাকা বিশ্ববিদ্যালয়৷
মরহুমের শোকাহত পরিবারের প্রতি ব্যাচ- ২০০৪ এবং দূর্বার-২০০৪ এ পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা রইলো ৷
21/12/2020
মিলনমেলা-২০২০
সফল হোক, সার্থক হোক...
আলহামদুলিল্লাহ,
আমাদের লাকসাম মনোহরগঞ্জের গণমানুষের নেতা ও সকলের প্রিয়, কুমিল্লা-০৯ আসনের সর্বপ্রথম মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত, মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব MD. TAZUL ISLAM-MP মহোদয় কে মিলনমেলা-২০২০ এর নিমন্ত্রণপত্র প্রদান করেন মিলনমেলা-২০২০ কমিটির প্রধান সমন্বয়কারী জনাব ফরহাদ হোসেন এবং আহবায়ক জনাব মাঈন উদ্দিন সুমন।
মাননীয় মন্ত্রী মহোদয় মিলনমেলা-২০২০ উপলক্ষে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ওনার শুভেচ্ছা জানিয়েছেন এবং মিলনমেলার সফলতা কামনা করেন।।
20/12/2020
ধন্যবাদ দৈনিক মানবজমিন কে
মনোহরগঞ্জে শীতবস্ত্র বিতরণ মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন দ.....
শীতবস্ত্র বিতরণ নিয়ে গান..
19/12/2020
কুমিল্লার মনোহরগঞ্জে দূর্বার’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন দূর্বার-২০০৪ লিমিটেডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দূর্বার-২০০৪ লিমিটেডের সভাপতি মাঈন উদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, কার্যকরী সদস্য রাশেদুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম সুমন, দেলোয়ার হোসেন, মহিন উদ্দিন, ডা. জাকির হোসেন, অমৃত সূত্রধর প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে দূর্বার-২০০৪ লিমিটেডের সভাপতি, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মাঈন উদ্দিন সুমন বলেন, ‘অরাজনৈতিক প্রক্রিয়ায় সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয়ে আমরা বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা সুসংগঠিত হয়েছি। চলমান করোনাকালে আমরা নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র নিয়ে স্থানীয় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করবো।’
12/12/2020
"শীতবস্ত্র বিতরণ ২০২০" উপলক্ষে বিপুলাসারে দূর্বার-২০০৪ লিমিটেড এর সদস্যবৃন্দের মিটিং পরবর্তী ফটোসেশান।।
03/12/2020
এগিয়ে যাচ্ছে মিলনমেলা -২০২০।
আমরা যাচ্ছি দূর্বার ২০০৪ , আপনি যাচ্ছেন তো???
দেখা হবে ম্যাজিক প্যারাডাইজ, কুমিল্লায়....
01/11/2020
আলহামদুলিল্লাহ, দূর্বার-২০০৪ লিমিটেড এর সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ সামির উল্লাহ ভাইয়ের বিয়ের অনুষ্ঠান গত ৩০ অক্টোবর ২০২০ তারিখে সোনাইমুড়ীর রৌশন আরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছিলো।
আমরা দূর্বার-২০০৪ পরিবারের পক্ষ থেকে ওনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। পারিবারিক জীবনেও যেন সুখী হন, সেই প্রত্যাশাও করছি।।