28/03/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
কুমিল্লার দক্ষিণ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম উম্মুল ক্বোরা দাখিল মাদ্রাসা-এ আকর্ষণীয় বেতনে নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগ করা হচ্ছে। মাদ্রাসার পক্ষ থেকে থাকা-খাওয়ার সুব্যবস্থাও রয়েছে।
খালি পদের তালিকা:
১. সহঃ প্রধান (মহিলা শাখা) - ১ জন
২. সহঃ শিক্ষক (গণিত) - ১ জন
৩. সহঃ শিক্ষক (ইংরেজি) - ১ জন
৪. সহঃ শিক্ষক (আরবি) - ২ জন
৫. খণ্ডকালীন হাফেজ/ক্বারী - ১ জন
৬. হিসাব সহকারী-কাম কম্পিউটার অপারেটর - ১ জন
৭. পরিচ্ছন্নতাকর্মী - ১ জন
(শিক্ষাগত যোগ্যতা ও বিস্তারিত তথ্যের জন্য নিচের ছবিটি দেখুন)
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে, ই-মেইল অথবা সরাসরি মাদ্রাসার সভাপতি বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
📅 আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬ (বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১৫ দিন)।
যোগাযোগ:
📍 প্রশাসনিক কার্যালয়: যুক্তিখোলা রোড, পূর্ব লাকসাম, লাকসাম, কুমিল্লা।
📞 মোবাইল: ০১৮২৮-০৯৫৪৮৮
📧 ই-মেইল: [email protected]
আপনার পরিচিত যোগ্য প্রার্থীদের সাথে পোস্টটি শেয়ার করে দ্বীনি খেদমতের সুযোগ করে দিন।