Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগতম

📣 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 📣👉 ফল ২০২৬ এ আকর্ষণীয় ছাড়ে ভর্তি চলছে। 🎨 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকল...
11/09/2026

📣 ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে! 📣

👉 ফল ২০২৬ এ আকর্ষণীয় ছাড়ে ভর্তি চলছে।

🎨 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে বি.এফ.এ (অনার্স)
বিষয়সমূহ: গ্রাফিক ডিজাইন | চিত্রকলা | ছাপচিত্র | ভাস্কর্য

🔵 সুবর্ণ সুযোগ! সীমিত খরচে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জনের অসাধারণ সম্ভাবনা।
আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ ও সৃজনশীল শিল্পী—রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে।

🔍 প্রোগ্রামের বিশেষ বৈশিষ্ট্য:
✅ দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত (অনার্স, মাস্টার্স ও পিএইচডি) অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ।
✅ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান শিল্পীদের দ্বারা পাঠদান।
✅ শিল্প ও প্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষাব্যবস্থা:
🎨 Adobe Photoshop, Illustrator
🏡 Interior Design (2D/3D)
📐 AutoCAD, SketchUp
🌀 3D Max, Maya ও অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারে প্রশিক্ষণ।
✅ Outcome Based Education (OBE)-এর ভিত্তিতে নির্মিত কারিকুলাম, যা শিক্ষার্থীদের কর্মজগতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।
✅ সৃজনশীল শিল্পীর পাশাপাশি মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ।

📌 প্রোগ্রাম সংক্ষেপে:
🎓 সময়কাল: ৮ সেমিস্টার
📘 মোট ক্রেডিট: ১৩৫
💰 মোট খরচ: মাত্র ১,৮৮,০০০/- টাকা
🎁 স্কলারশিপ: SSC+HSC ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪৮,০০০/- টাকা পর্যন্ত
👥 আসন সংখ্যা: ৩০ জন

🦋 রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রোগ্রামসমূহ:
📚 বাংলা | ইংরেজি | সংগীত | BBA | কৃষি | মাইক্রোবায়োলজি | CSE | EEE | MA in Bangla | MBA

📲 ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:
📞 01334-923945 | 01319-446230


#চারুকলা বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়
# Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা ফল-২০২৬-এর শুভ উদ্বোধনকুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র ম...
07/09/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা ফল-২০২৬-এর শুভ উদ্বোধন

কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ‘ভর্তি মেলা ফল-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, বিভাগীয় প্রধান, কৃষি বিভাগ ও ডিন, কৃষি অনুষদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আবুল হাসেম, বিভাগীয় প্রধান, ইইই বিভাগ ও ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ; প্রফেসর ড. মোঃ শামসুল ইকবাল খান, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ এবং জনাব মোঃ নওয়াব আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ আখতার হোসেন, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, মানসম্মত শিক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা ও দক্ষতা উন্নয়নের সমন্বিত পরিবেশ নিশ্চিত করা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। ভর্তি মেলার মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষা কার্যক্রম, ভর্তি প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

বিশেষ অতিথিরা উচ্চশিক্ষার পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি মেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর মোঃ আখতার হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি মেলার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল গফফার, প্রভাষক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও সহকারী প্রক্টর।

উল্লেখ্য, ‘ভর্তি মেলা ফল-২০২৬’ অনুষ্ঠানটি ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলমান থাকবে। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগ, ভর্তি প্রক্রিয়া, একাডেমিক কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভর্তি মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

#রবীন্দ্র_মৈত্রী_বিশ্ববিদ্যালয়
#ভর্তি_মেলা_ফল২০২৬





#উচ্চশিক্ষা
#ভর্তি_২০২৬





#নতুন_যাত্রা
#উচ্চশিক্ষার_স্বপ্ন
#শিক্ষার_সুযোগ
#ভর্তি_মেলা

04/09/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ভর্তি মেলা | ফল-২০২৬

উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা নিয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি মেলা—ফল-২০২৬।
ভর্তি মেলা: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ভর্তি মেলার বিশেষ সুযোগ-সুবিধা:
আবেদন ফি সম্পূর্ণ মওকুফ।
ভর্তি ফিতে তাৎক্ষণিক ৫,০০০ টাকা ছাড়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ। প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ২৫% ছাড়।

স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহ:
বাংলা, ইংরেজি, সংগীত, চারুকলা,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), ব্যবসায় প্রশাসন (BBA), কৃষি, মাইক্রোবায়োলজি, এমএ বাংলা, এমবিএ, এমপিএডসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তি চলছে।

আধুনিক শিক্ষার পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, মানসম্মত একাডেমিক অবকাঠামো এবং সমৃদ্ধ ক্যাম্পাস জীবনের সমন্বয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভর্তি, টিউশন ফি মওকুফ ও মূল্যায়ন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
০১৩০২ ৯৯১১৮৮

আপনার স্বপ্ন, আমাদের অঙ্গীকার।
শিক্ষায় গড়ি সম্ভাবনার ভবিষ্যৎ।

#রবীন্দ্রমৈত্রীবিশ্ববিদ্যালয় #ভর্তিমেলা #ফল২০২৬ #বিশ্ববিদ্যালয়ভর্তি #উচ্চশিক্ষা #ভর্তিসুযোগ #টিউশনফিমওকুফ #শিক্ষায়গড়িসম্ভাবনারভবিষ্যৎ #কুষ্টিয়া

01/09/2026

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ভর্তি মেলা | ফল-২০২৬

উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা নিয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি মেলা—ফল-২০২৬।
ভর্তি মেলা: ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

ভর্তি মেলার বিশেষ সুযোগ-সুবিধা:
আবেদন ফি সম্পূর্ণ মওকুফ।
ভর্তি ফিতে তাৎক্ষণিক ৫,০০০ টাকা ছাড়।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ। প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ২৫% ছাড়।

স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহ:
বাংলা, ইংরেজি, সংগীত, চারুকলা,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), ব্যবসায় প্রশাসন (BBA), কৃষি, মাইক্রোবায়োলজি, এমএ বাংলা, এমবিএ, এমপিএডসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তি চলছে।

আধুনিক শিক্ষার পরিবেশ, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী, মানসম্মত একাডেমিক অবকাঠামো এবং সমৃদ্ধ ক্যাম্পাস জীবনের সমন্বয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ভর্তি, টিউশন ফি মওকুফ ও মূল্যায়ন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন:
০১৩০২ ৯৯১১৮৮

ওয়েবসাইট: www.rmu.ac.bd
ইমেইল: [email protected]

আপনার স্বপ্ন, আমাদের অঙ্গীকার।
শিক্ষায় গড়ি সম্ভাবনার ভবিষ্যৎ।

#রবীন্দ্রমৈত্রীবিশ্ববিদ্যালয় #ভর্তিমেলা #ফল২০২৬ #বিশ্ববিদ্যালয়ভর্তি #উচ্চশিক্ষা #ভর্তিসুযোগ #টিউশনফিমওকুফ #শিক্ষায়গড়িসম্ভাবনারভবিষ্যৎ #কুষ্টিয়া

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে আপনাকে স্বাগতম

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আলোচনা-সভা ও দোয়া-অনুষ্ঠান অনুষ্ঠিতপবিত...
26/08/2026

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় আলোচনা-সভা ও দোয়া-অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, শ্রদ্ধা ও মর্যাদায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নওয়াব আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা সেলিম রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শামসুল ইকবাল খান।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের শিক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়। বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর জীবন ও শিক্ষার আলোকে ন্যায়, মানবতা, সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির চর্চা জোরদার করার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকেও বক্তব্য প্রদান করা হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব আব্দুল গফফার।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে উদ্ভাসিত হোক আমাদের জীবন, সমাজ ও আগামী প্রজন্ম—এই প্রত্যাশায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও শিক্ষা সবার জীবনে প্রতিফলিত হোক।

মহানবী (সা.)-এর আদর্শে উদ্ভাসিত হোক আমাদের জীবন, সমাজ ও আগামী প্রজন্ম।

ঈদ-ই মিলাদুন্নবী (সা.) মোবারক।

#ঈদইমিলাদুন্নবী #মহানবী_হযরত_মুহাম্মদ_সা #রবীন্দ্র_মৈত্রী_বিশ্ববিদ্যালয় #দোয়া_ও_মোনাজাত #শান্তি #সম্প্রীতি #মানবতা

26/08/2026
🎓 Calling all Campus Survivors! We are coming to YOU! 🚀​The ultimate battle for the 10,00,000 BDT Prize Pool is hitting ...
23/08/2026

🎓 Calling all Campus Survivors! We are coming to YOU! 🚀

​The ultimate battle for the 10,00,000 BDT Prize Pool is hitting the universities! Squad up for "ROK - Return of King", represent your campus, and get ready to shout - Booyah All Day! 👑🔥

​Powered by the realme C100x, dominate the arena with the segment's first 8000mAh Battery and land perfect headshots on the Ultra Smooth 120Hz Display. ⚡🔋

​
Don't forget to Registration

Registration Link: https://tour.ecube.gg/

Discord Link: https://discord.gg/DpWqSyQsdc

Realme x FreeFire Gaming Community : https://www.facebook.com/share/g/19XLXo8Wyz/

​

🌟 Heartiest Congratulations! 🌟Rabindra Maitree University, Kushtia, extends its warmest congratulations to His Excellenc...
21/08/2026

🌟 Heartiest Congratulations! 🌟

Rabindra Maitree University, Kushtia, extends its warmest congratulations to His Excellency Mirza Fakhrul Islam Alamgir on being elected as the 23rd President of the People’s Republic of Bangladesh.
We wish His Excellency every success, wisdom, and strength in serving the nation with dignity and dedication.

🇧🇩 Congratulations on this historic achievement!

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, Rabindra Maitree University (RMU), Kushtia-এর Department of EEE-এর 7th Batch-এর শ...
19/08/2026

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, Rabindra Maitree University (RMU), Kushtia-এর Department of EEE-এর 7th Batch-এর শিক্ষার্থী Md. Ashif Ali সৌদি আরবের Qassim University-তে Electrical Engineering-এ Master’s করার জন্য Full-Funded Scholarship অর্জন করেছেন। 🇸🇦🎓

একজন শিক্ষার্থীর এই আন্তর্জাতিক অর্জনের মধ্য দিয়ে Rabindra Maitree University-এর পড়াশোনার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা আবারও প্রমাণিত হলো। ❤️

আজকের সাফল্য Ashif Ali-এর, আগামী দিনের সাফল্য হতে পারে আপনারও। ✨

অভিনন্দন, Ashif Ali! 🎉
RMU পরিবার তোমাকে নিয়ে গর্বিত। 💙

Address

97/71, Ram Chandra Roy Chowdhury Street, Courtpara
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Friday 09:00 - 05:00

Alerts

Be the first to know and let us send you an email when Rabindra Maitree University - রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share