পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪

পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪 শেয়ার বাজারের খুঁটিনাটি শিখুন অভিজ্ঞতার আলোকে। নতুন বিনিয়োগকারীদের জন্য সঠিক গাইডলাইন ও টিপস। 📈 জেনে, বুঝে ও শিখে বিনিয়োগ করতে 'পুঁজি কথা'র সাথেই থাকুন।

01/10/2026

Divident হিসাব:

উদাহরণ হিসাবে ইবনে সিনাকে বেছে নিচ্ছি। ধরলাম, ১ টি শেয়ারের মূল্য ৩০০ টাকা। ডিভিডেন্ট ঘোষণা হয়েছে (ইপিএস, ন্যাভ, এনওসিপিএস, পিই, পিবি যাই ই হোক) ৭৭%। এর অর্থ ১০০ টাকায় ৭৭ টাকা বা ১০ টাকায় (ফেসভ্যালু) ৭.৭ টাকা। অর্থাৎ আপনি বছরে ৩০০ টাকায় (১০ টাকা ফেসভ্যালুর ১ টি শেয়ারে) ৭.৭ টাকা পেলেন। ক্যাপিটাল গেইন যদি হিসাবে না ধরি (কারণ সেটি অনিশ্চিত এবং বিনিয়োগ নয়) তাহলে বছরে ৩০০ টাকা বিনিয়োগে ৭.৭ টাকা বা ১০০ টাকা বিনিয়োগে ২.৫৬ টাকা। অর্থাৎ আপনার বিনিয়োগের হিসাবে ২.৫৬% রিটার্ণ পাচ্ছেন যা এফডিআর, সঞ্চয়পত্র, বন্ড বা এমনকি সঞ্চয়ী হিসাবের চেয়েও কম। ক্যাপিটাল গেইন দিয়ে পোষাবেন? ইবনে সিনার মত স্টাবল (মূল্যের নড়াচড়া) এবং কম ভলুম (ক্রেতা কম) শেয়ারে সেই সম্ভাবনা খুবই কম। বছর বছর এর শেয়ারমূল্য প্রায় একই জায়গায় ঘুরপাক খায়। এবং এটা বহু বছর ধরেই।

শেয়ারবাজারে সব বিনিয়োগকারী এক রকম নয়!কেউ কম দামে ভালো শেয়ার খোঁজেন, কেউ ভবিষ্যতের গ্রোথ দেখেন, আবার কেউ নিয়মিত ডিভিডেন্ড...
06/05/2026

শেয়ারবাজারে সব বিনিয়োগকারী এক রকম নয়!

কেউ কম দামে ভালো শেয়ার খোঁজেন, কেউ ভবিষ্যতের গ্রোথ দেখেন, আবার কেউ নিয়মিত ডিভিডেন্ড চান।

তাই বিনিয়োগের আগে বুঝুন, আপনি কোন ধরনের Investor?

আপনি কোন ক্যাটাগরিতে পড়েন?

পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪 #শেয়ারবাজার

আপনার কি কখনও মনে হয়েছে—অলস টাকা কোথায় রাখলে ভালো রিটার্ন পাবেন? সঞ্চয়পত্র বা এফডিআরের বাইরে এখন একটি শক্ত বিকল্প হিসেবে...
06/05/2026

আপনার কি কখনও মনে হয়েছে—অলস টাকা কোথায় রাখলে ভালো রিটার্ন পাবেন? সঞ্চয়পত্র বা এফডিআরের বাইরে এখন একটি শক্ত বিকল্প হিসেবে উঠে আসছে সরকারি ট্রেজারি বিল ও বন্ড।

আপনি যদি নিরাপদ বিনিয়োগ খুঁজে থাকেন, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ বর্তমানে ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১০.১৭% থেকে ১০.৬৪% পর্যন্ত, আর দীর্ঘমেয়াদি বন্ডে তা ১১% ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ, মুনাফার দিক থেকেও এটি এখন প্রতিযোগিতামূলক।

ট্রেজারি বিল স্বল্পমেয়াদি—৯১, ১৮২ বা ৩৬৪ দিনের জন্য। অন্যদিকে বন্ড দীর্ঘমেয়াদি, ২০ বছর পর্যন্ত হতে পারে, যেখানে আপনি নিয়মিত সুদ পাবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি সরকারি সিকিউরিটি, তাই ঝুঁকি তুলনামূলকভাবে কম।

তবে আপনি বিনিয়োগ করতে চাইলে একটি বিষয় মাথায় রাখতে হবে—ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে বিপি আইডি খুলতে হবে।

প্রশ্ন হচ্ছে, আপনি কি এখনও শুধু সঞ্চয়পত্রেই আটকে থাকবেন, নাকি নতুন সুযোগগুলোও একবার যাচাই করে দেখবেন?

সুকুক: সুদ ছাড়াই আয়, হালাল বিনিয়োগের সুযোগসুকুক হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা, যেখানে আপনি সুদ ছাড়াই আয় করতে পারেন, সম্প...
04/05/2026

সুকুক: সুদ ছাড়াই আয়, হালাল বিনিয়োগের সুযোগ

সুকুক হলো এমন একটি বিনিয়োগ ব্যবস্থা, যেখানে আপনি সুদ ছাড়াই আয় করতে পারেন, সম্পদ বা প্রকল্পে অংশীদার হয়ে।

• সর্বনিম্ন বিনিয়োগ: ১০,০০০ টাকা
• মেয়াদ: ৭ বছর
• সম্ভাব্য মুনাফা: ১০.৪০%
• প্রতি ৬ মাসে মুনাফা বিতরণ

👉 শরিয়াহসম্মত (Halal Investment)
👉 সরকারি গ্যারান্টি (নিরাপত্তা)
👉 স্থিতিশীল রিটার্ন

• মুনাফার উপর TDS প্রযোজ্য
• ব্যাংকের মাধ্যমে সহজে বিনিয়োগ করা যায়
• ব্যক্তি ও প্রতিষ্ঠান, উভয়ের জন্য উন্মুক্ত

👉 যারা সুদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগ চান, তাদের জন্য সুকুক হতে পারে একটি ভালো অপশন

পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪

তাৎক্ষণিক প্রশান্তি, নাকি সম্ভাবনাময় আগামীর প্রথম পদক্ষেপ?এক কাপ কফি - মুহূর্তের তৃপ্তি।পুঁজিবাজারে বিনিয়োগ তৈরি করে ভবি...
25/02/2026

তাৎক্ষণিক প্রশান্তি, নাকি সম্ভাবনাময় আগামীর প্রথম পদক্ষেপ?

এক কাপ কফি - মুহূর্তের তৃপ্তি।
পুঁজিবাজারে বিনিয়োগ তৈরি করে ভবিষ্যতের আর্থিক সমৃদ্ধির ভিত্তি।

মাত্র ১৫০ টাকায় অনলাইনে BO অ্যাকাউন্ট খুলে তৈরী করুন বাড়তি আয়ের সুযোগ।

অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সাহসী সিদ্ধান্ত নিন।
নিজের লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান, গড়ে তুলুন নিরাপদ ও স্বচ্ছল ভবিষ্যৎ।

আজকের সচেতন সিদ্ধান্তই আগামী দিনের আর্থিক স্বস্তি।

24/02/2026
অমর ২১শে ফেব্রুয়ারিতে সকল শহীদের প্রতি জানাই  পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪  এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
20/02/2026

অমর ২১শে ফেব্রুয়ারিতে সকল শহীদের প্রতি জানাই পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪 এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Address

Suhail Tower(2nd Floor), Holding No : 9/2, B. C. Street, Babar Ali Gate, Amlapara
Kushtia
7000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when পুঁজি কথা-𝓟𝓾𝓳𝓲 𝓚𝓸𝓽𝓱𝓪 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share