03/06/2026
"দুইটা নক্ষত্র একত্রে খসে পড়লো "
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঈদের আনন্দ যে এত দ্রুত শোকে পরিণত হবে, তা কেউ কল্পনাও করিনি। ঈদের ২য় দিন মোটরসাইকেল দুর্ঘটনায় কুষ্টিয়া মাদারশাহ নামক জায়গায় গুরুতর আহত হওয়া আমাদের এস এস সি ২৬ ব্যাচের মোঃ রোহান, বাসাঃ আমকাঠালিয়া । এবং মোঃ স্বপন আলী, গ্রামঃ ঢেপাহাটি । মিরপুর, বাইক এক্সিডেন্ট করে দুইদিন/ চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেছে। একটি তরতাজা প্রাণ, অসংখ্য স্বপ্ন আর সম্ভাবনা—সবকিছু যেন মুহূর্তেই থেমে গেল। আজ একটি পরিবার তাদের সন্তানের জন্য কাঁদছে, স্বজনরা হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে, আর আমাদের পুরো এলাকা শোকে স্তব্ধ।
এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, আমাদের সবার জন্য একটি কঠিন শিক্ষা। সামান্য অসতর্কতা, অতিরিক্ত গতি কিংবা নিরাপত্তার প্রতি অবহেলা একটি জীবন কেড়ে নিতে পারে, আর রেখে যেতে পারে সারাজীবনের কান্না।
আসুন, আমরা সবাই আরও সচেতন হই। নিজের জীবনের মূল্য বুঝি, পরিবারের ভালোবাসার কথা ভাবি এবং নিরাপদে চলাচল করি।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
Ro H AN এবং Shopon Ali তোমরা চলে গেছো, কিন্তু তোমার চলে যাওয়ার বেদনা আমাদের হৃদয়ে অনেকদিন বেঁচে থাকবে। 🥀💔