12/09/2018
"সুবর্ণ জয়ন্তী-২০২০" প্রোগ্রামটি আয়জনের জন্য হালসা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু তথ্য সংগ্রহের কাজ করছি। আর এই কাজটা করতে গিয়ে ক্ষণে ক্ষণে থমকে যাচ্ছে সময়টা।
কতো স্মৃতি কতো কথা যে মনে পড়ছে!!!
কখনো আনন্দে আনমনে হেসে উঠছি, আবার কখনো বেদনায় চোখের কোনে পানি চলে আসছে।
যান্ত্রিক জীবনের ব্যস্ততায় যে মুখগুলো স্মৃতিপটে ঝাপসা হয়ে উঠেছিল, এক এক করে সব মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে।
সবকিছু ঠিকঠাক থাকলে, ধূলোপড়া পাতার ভাজগুলোতে আটকে থাকা স্কুল জীবনের স্মৃতিগুলোকে সবার সামনে নিয়ে আসবো, আপনাদের সবাইকে কিছু সময়ের জন্য হলেও স্কুল জীবনের সেই দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যাবো(ইন-শা-আল্লাহ)।
আনন্দে হাসাবো, বেদনায় কাঁদাবো।
একটি দিনের জন্যে হলেও আমাদের সকলের প্রিয় স্কুল পরিণত হবে হাসি কান্নার "মিলনমেলায়"।
সাথে থাকুন।।
আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।।