Arabic Club IU

Arabic Club IU "This is the official page of the Arabic Club at Islamic University "

⚽ জার্সি উন্মোচন | আন্তঃডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আন্তঃডিপার্টমেন্ট ফুটবল টুর্...
27/09/2026

⚽ জার্সি উন্মোচন | আন্তঃডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট–২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আন্তঃডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উপলক্ষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ফুটবল দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।

📅 ২৬ সেপ্টেম্বর ২০২৬
📍 বিভাগীয় সেমিনার রুম

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী স্যার আনুষ্ঠানিকভাবে দলের অফিসিয়াল জার্সি উন্মোচন করেন। এ সময় বিভাগের ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

🕊️ স্মরণে হাফেজ মো. মনির হোসেনআজ হাফেজ মো. মনির হোসেন-এর ২য় মৃত্যুবার্ষিকী।দুই বছর পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি আজও আমাদের ম...
25/09/2026

🕊️ স্মরণে হাফেজ মো. মনির হোসেন

আজ হাফেজ মো. মনির হোসেন-এর ২য় মৃত্যুবার্ষিকী।
দুই বছর পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি আজও আমাদের মাঝে অমলিন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী হাফেজ মো. মনির হোসেনের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

মহান আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাক্বাম দান করুন। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি রইল গভীর সমবেদনা।

— অ্যারাবিক ক্লাব
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

23/09/2026

⚽ OFFICIAL SQUAD REVEAL | INTER-DEPARTMENT FOOTBALL COMPETITION 2026

Representing the Department of Arabic Language & Literature, Islamic University, our squad is ready to step onto the field with passion, unity and determination. 💙⚽

Team Manager: Amir Faisal
Captain: Chaion
Goalkeeper: Ab Rahman

Players:
Mohib • Sayem • SB Badhon • Tanvir • Mahmud • Saif • S.H. Tamim • Ashraf • Alinur • Ashikur • Osman • ZS Siyam • Imran • Khalid • Jubayer

🎥 Official Squad Video: Fahim Faisal

From the Arabic Club, Islamic University, we extend our best wishes to the entire team for all upcoming matches. May every game be filled with teamwork, sportsmanship and memorable moments.

Play with pride. Play as one. 💙⚽
Best wishes for the tournament!

🖥️ কম্পিউটার ল্যাব আধুনিকায়নে উদ্যোগআরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি মহোদয়ের নিকট বিভাগের কম্পিউটার ল্যাব সংস্কার, ত্র...
22/09/2026

🖥️ কম্পিউটার ল্যাব আধুনিকায়নে উদ্যোগ

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি মহোদয়ের নিকট বিভাগের কম্পিউটার ল্যাব সংস্কার, ত্রুটিপূর্ণ কম্পিউটার মেরামত ও প্রয়োজনীয় নতুন কম্পিউটার সংযোজনের লক্ষ্যে আবেদন প্রদান করেছে অ্যারাবিক ক্লাব।

উপস্থিত ছিলেন— সভাপতি আমির ফয়সাল, সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মু. কামরুল হাছান ও সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল।

অ্যারাবিক ক্লাবের পক্ষ থেকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত প্রফেসরবৃন্দকে অ্যারাবিক ক্লাবের নাম সম্বলিত কলম উপহার ...
14/09/2026

অ্যারাবিক ক্লাবের পক্ষ থেকে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত প্রফেসরবৃন্দকে অ্যারাবিক ক্লাবের নাম সম্বলিত কলম উপহার প্রদান করা হয়েছে।

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এই ছোট্ট স্মারক আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক সম্মান প্রকাশের একটি প্রয়াস। ❤️

-অ্যারাবিক ক্লাব
ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ

📸 Badhon

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ক্লাব আয়োজিত ‘Fundamentals of AP Debates’ শীর্ষক বিশেষ বিতর্ক কর্মশালার কিছু স্মরণীয় মু...
12/09/2026

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ক্লাব আয়োজিত ‘Fundamentals of AP Debates’ শীর্ষক বিশেষ বিতর্ক কর্মশালার কিছু স্মরণীয় মুহূর্ত।

🎙️ প্রধান বক্তা: ইয়াসিন আলী
প্রেসিডেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি

📅 ১২ সেপ্টেম্বর ২০২৬
📍 রবীন্দ্র-নজরুল কলা ভবন, ইসলামী বিশ্ববিদ্যালয়

যুক্তির চর্চায়, দক্ষতার বিকাশে—অ্যারাবিক ক্লাব।

12/09/2026
📢 বিতর্ক শিখতে আগ্রহী অ্যারাবিক ক্লাবের প্রিয় সদস্যবৃন্দ—প্রস্তুত তো? 🎤যুক্তিকে শাণিত করা, বিশ্লেষণী চিন্তাকে আরও শক্তিশ...
11/09/2026

📢 বিতর্ক শিখতে আগ্রহী অ্যারাবিক ক্লাবের প্রিয় সদস্যবৃন্দ—প্রস্তুত তো? 🎤

যুক্তিকে শাণিত করা, বিশ্লেষণী চিন্তাকে আরও শক্তিশালী করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের বক্তব্য উপস্থাপনের দক্ষতা বাড়াতে Arabic Club আয়োজন করতে যাচ্ছে বিশেষ কর্মশালা—

🎙️ Fundamentals of AP Debates

AP (Asian Parliamentary) Debate-এর মৌলিক কাঠামো, যুক্তি নির্মাণ, বক্তব্য উপস্থাপন ও বিতর্কের প্রয়োজনীয় কৌশল নিয়ে এই কর্মশালায় থাকছে শেখার দারুণ সুযোগ।

Keynote speaker:
Yeasin Ali
President, Islamic University Debating Society

📅 12 September 2026
⏰ 2:00 PM – 3:00 PM
📍 Room 303, Rabindra-Nazrul Arts Building

💰 Registration Fee: 20 Taka
🍪 Snacks & 📚 Participant Materials will be provided.

⚠️ শুধুমাত্র Arabic Club-এর সদস্যরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

🔗 Register Now:
https://forms.gle/z64QrUPB4njziekX8

Think. Argue. Speak. Debate. 🎤

যুক্তির শক্তিতে নিজেদের আরও দক্ষ করে তুলতে—
দেখা হবে কর্মশালায়!

— Arabic Club
Islamic University Bangladesh

শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉অ্যারাবিক ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ২০২৫-২৬ কার্যবর্ষের সম্মানিত ক্যারিয়ার বিষয়ক স...
08/09/2026

শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

অ্যারাবিক ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ২০২৫-২৬ কার্যবর্ষের সম্মানিত ক্যারিয়ার বিষয়ক সম্পাদক মো. রাকিবুল ইসলাম ‘শহীদ আনাস হল ডিবেটিং সোসাইটি’-এর সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। 💐👏

তাঁর এই চমৎকার অর্জনে অ্যারাবিক ক্লাব পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং শুভকামনা জ্ঞাপন করছি। আশা করি, তাঁর গতিশীল নেতৃত্বে সংগঠনটি আরও বহুদূর এগিয়ে যাবে। 🌟✨

📢 বিশেষ বিতর্ক কর্মশালা | Fundamentals of AP Debatesযুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত ...
07/09/2026

📢 বিশেষ বিতর্ক কর্মশালা | Fundamentals of AP Debates

যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকাশে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর AP (Asian Parliamentary) Debate-এর মৌলিক কাঠামো ও কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতে অ্যারাবিক ক্লাব আয়োজন করতে যাচ্ছে বিশেষ কর্মশালা—

🎙️ Fundamentals of AP Debates

এই কর্মশালায় ট্রেইনার হিসেবে থাকছেন—

ইয়াসিন আলী
President, Islamic University Debating Society

কর্মশালায় AP Debate-এর মৌলিক বিষয়, বিতর্কের কাঠামো, যুক্তি নির্মাণ ও উপস্থাপন, বক্তব্যের কৌশল এবং বিতর্কে কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

📅 তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬
⏰ সময়: দুপুর ২:০০টা – ৩:০০টা
📍 স্থান: ৩০৩ নম্বর রুম, রবীন্দ্র-নজরুল কলা ভবন

💰 রেজিস্ট্রেশন ফি: ২০ টাকা

🍪 অংশগ্রহণকারীদের জন্য স্ন্যাকসের ব্যবস্থা থাকবে।
📚 প্রদান করা হবে প্রয়োজনীয় Participant Materials।

⚠️ বিশেষ দ্রষ্টব্য

শুধুমাত্র অ্যারাবিক ক্লাবের সদস্যরাই এই কর্মশালায় রেজিস্ট্রেশন করতে পারবেন।

💳 ফি প্রদানের মাধ্যম:
বিকাশ / নগদ / হাতে হাতে

📱 বিকাশ: ০১৫২১৭২১২৪৪

🔗 রেজিস্ট্রেশন করতে পোস্টারে দেওয়া QR Code স্ক্যান করুন অথবা
রেজিস্ট্রেশন লিংক- https://forms.gle/z64QrUPB4njziekX8

আপনি যদি বিতর্কে আগ্রহী হন এবং নিজের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা আরও উন্নত করতে চান, তাহলে এই কর্মশালাটি হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ।

আসুন, যুক্তির শক্তিতে নিজেদের আরও দক্ষ করে তুলি।
দেখা হবে কর্মশালায়! 🎤

— অ্যারাবিক ক্লাব
ইসলামী বিশ্ববিদ্যালয়

Address

Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when Arabic Club IU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share