Job Nest

Job Nest It’s a page for job preparation with me

21/08/2026

টাইমলাইনে রাখতে পারেন রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ ৩০টি এমসিকিউ প্রশ্ন।

১। কত বছর পর বাংলাদেশে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলো?
ক) ২০ বছর
খ) ২৫ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
উত্তর: ঘ
ব্যাখ্যা: সর্বশেষ ১৯৯১ সালে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর দীর্ঘ ৩৫ বছর পর ২০২৬ সালে পুনরায় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পদের ফয়সালা হলো।

২। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
ক) ২০ আগস্ট ২০২৬
খ) ২১ আগস্ট ২০২৬
গ) ২৬ মার্চ ২০২৬
ঘ) ১৬ ডিসেম্বর ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

৩। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট কতটি ভোট পেয়েছেন?
ক) ১৭২টি
খ) ২৫৫টি
গ) ৮৮টি
ঘ) ৩৪৩টি
উত্তর: খ
ব্যাখ্যা: নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।

৪। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
ক) আব্দুর রহমান বিশ্বাস
খ) বদরুল হায়দার চৌধুরী
গ) কর্নেল (অব.) অলি আহমদ
ঘ) তারেক রহমান
উত্তর: গ
ব্যাখ্যা: নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

৫। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার (সংসদ সদস্য) সংখ্যা কত ছিল?
ক) ৩৪৩ জন
খ) ৩৪৯ জন
গ) ৩৫০ জন
ঘ) ৩০০ জন
উত্তর: খ
ব্যাখ্যা: নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

৬। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কে?
ক) কাজী হাবিবুল আউয়াল
খ) এ এম এম নাসির উদ্দিন
গ) মাহবুব তালুকদার
ঘ) শামসুল হুদা
উত্তর: খ
ব্যাখ্যা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

৭। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৪৭ সালে
উত্তর: গ
ব্যাখ্যা: তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন।

৮। ছাত্রাবস্থায় মির্জা ফখরুল কোন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হল ইউনিটের মহাসচিব ছিলেন?
ক) বাংলাদেশ ছাত্রলীগ
খ) জাতীয় ছাত্র সমাজ
গ) পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপিএসইউ)
ঘ) ছাত্রদল
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৬০-এর দশকে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ইপিএসইউ-তে যোগ দেন এবং এস এম হল ইউনিটের মহাসচিব হন।

৯। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকালে মির্জা ফখরুল কোন ইউনিটের সভাপতি ছিলেন?
ক) ঢাকা কলেজ ইউনিট
খ) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট
গ) ঠাকুরগাঁও জেলা ইউনিট
ঘ) কেন্দ্রীয় কমিটি
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৬৯ সালে আইয়ুব খান বিরোধী গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১০। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসিএস-এর কোন ক্যাডারের সদস্য ছিলেন?
ক) প্রশাসন ক্যাডার
খ) পুলিশ ক্যাডার
গ) শিক্ষা ক্যাডার
ঘ) পররাষ্ট্র ক্যাডার
উত্তর: গ
ব্যাখ্যা: তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের সদস্য ছিলেন এবং ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১১। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন?
ক) ১৯৮৬ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯৬ সালে
উত্তর: খ
ব্যাখ্যা: স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

১২। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে এবং কোন আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন?
ক) ২০০১ সালে, নির্বাচনের আগে
খ) ১৯৭৮ সালে, দল গঠনের সময়
গ) ১৯৯০-এর দশকের গোড়ায়, এরশাদবিরোধী আন্দোলনের সময়
ঘ) ১৯৯৬ সালে, ফেব্রুয়ারির নির্বাচনের পর
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৯০-এর দশকের গোড়ার দিকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন তিনি বিএনপিতে যোগ দেন।

১৩। কত সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়?
ক) ১৯৮৮ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ২০০১ সালে
উত্তর: গ
ব্যাখ্যা: বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯২ সালে তিনি নিজ জেলা ঠাকুরগাঁও বিএনপির সভাপতি নির্বাচিত হন।

১৪। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত তারিখে বিএনপির মহাসচিবের স্থায়ী দায়িত্ব পান?
ক) ২০১১ সালের ২০ মার্চ
খ) ২০১৬ সালের ৩০ মার্চ
গ) ২০০৯ সালের ৮ ডিসেম্বর
ঘ) ২০০১ সালের ১ অক্টোবর
উত্তর: খ
ব্যাখ্যা: ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব থাকার পর ২০১৬ সালের ৩০ মার্চ তাঁকে মহাসচিবের স্থায়ী দায়িত্ব দেওয়া হয়।

১৫। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম কত সালে সংসদ সদস্য নির্বাচিত হন?
ক) ১৯৯১ সালে
খ) ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে
গ) ২০০১ সালে
ঘ) ২০২৬ সালে
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৬। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন?
ক) ২ বার
খ) ৩ বার
গ) ৪ বার
ঘ) ৫ বার
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৯৬ (ফেব্রুয়ারি), ২০০১ এবং ২০২৬ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে বিজয়ী হন।

১৭। ২০১৮ সালের নির্বাচনে মির্জা ফখরুল কোন আসন থেকে বিজয়ী হয়েছিলেন?
ক) ঠাকুরগাঁও-১
খ) বগুড়া-৬
গ) ঢাকা-১০
ঘ) ফেনী-১
উত্তর: খ
ব্যাখ্যা: ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হলেও দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

১৮। ২০০১-২০০৬ মেয়াদে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি কোন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন?
ক) শিক্ষা ও স্বাস্থ্য
খ) কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
গ) অর্থ ও পরিকল্পনা
ঘ) স্বরাষ্ট্র ও তথ্য
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ২০০১-২০০৬ মেয়াদে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯। ২০২৬ সালের নির্বাচনের পর মির্জা ফখরুল কোন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান?
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
গ) পররাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তর: খ
ব্যাখ্যা: ২০২৬ সালের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

২০। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর নাম কী?
ক) বেগম খালেদা জিয়া
খ) রাহাত আরা বেগম
গ) জুবাইদা রহমান
ঘ) সেলিনা হোসেন
উত্তর: খ
ব্যাখ্যা: তাঁর সহধর্মিণীর নাম রাহাত আরা বেগম।

২১। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যাদের নাম কী কী?
ক) শামারুহ ও সাফারুহ
খ) আমিনা ও ফাতেমা
গ) রোকেয়া ও সুফিয়া
ঘ) নদী ও সাগর
উত্তর: ক
ব্যাখ্যা: মির্জা ফখরুল ও রাহাত আরা দম্পতির দুই মেয়ের নাম মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ।

২২। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পিতা মির্জা রুহুল আমিন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) কৃষি মন্ত্রণালয়
ঘ) শিক্ষা মন্ত্রণালয়
উত্তর: গ
ব্যাখ্যা: তাঁর পিতা মির্জা রুহুল আমিনও একজন সফল রাজনীতিবিদ ছিলেন এবং তিনি বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৩। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে ছিলেন?
ক) আব্দুর রহমান বিশ্বাস
খ) বদরুল হায়দার চৌধুরী
গ) শাহাবুদ্দিন আহমেদ
ঘ) জিয়াউর রহমান
উত্তর: ক
ব্যাখ্যা: ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

২৪। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন?
ক) শেখ হাসিনা
খ) জিল্লুর রহমান
গ) বদরুল হায়দার চৌধুরী
ঘ) সাহাবুদ্দিন আহমেদ
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

২৫। বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি কে হয়েছিলেন?
ক) সাহাবুদ্দিন আহমেদ
খ) আব্দুর রহমান বিশ্বাস
গ) ইয়াজউদ্দিন আহম্মেদ
ঘ) আব্দুল হামিদ
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৯১ সালের ১৭২ ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন।

২৬। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কয়টি ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করেন?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: গ
ব্যাখ্যা: সংসদ ভবন বা জাতীয় সংসদে নির্বাচনের জন্য মোট ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছিল।

২৭। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন?
ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

২৮। কত বছর বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? (জন্ম ১৯৪৮, নির্বাচন ২০২৬)
ক) ৭৫ বছর
খ) ৭৮ বছর
গ) ৮০ বছর
ঘ) ৭০ বছর
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৪৮ সালে জন্ম হওয়ায় ২০২৬ সালে নির্বাচিত হওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৮ বছর।

২৯। ২০২৬ সালের নির্বাচনে মোট কতজন সংসদ সদস্য ভোট প্রদান করেছেন?
ক) ৩৪৯ জন
খ) ৩৪৩ জন
গ) ৩৫০ জন
ঘ) ৩৩০ জন
উত্তর: খ
ব্যাখ্যা: মোট ভোটার ৩৪৯ জন থাকলেও ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৩০। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় সংসদ সদস্যদের সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের কতজন কর্মকর্তা নিযুক্ত ছিলেন?
ক) ১০ জন
খ) ১৫ জন
গ) ২০ জন
ঘ) ২৫ জন
উত্তর: গ
ব্যাখ্যা: ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা সংসদ সদস্যদের সহায়তা করেছেন।

19/08/2026

পিএসসি’র সম্মানিত চেয়ারম্যান স্যার পদত্যাগ করছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিসিএস পরীক্ষাতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন যা সত্যিই প্রশংসার যোগ্য। তবে কিছু পরিবর্তন নেতিবাচক হিসেবেও দেখা যায়।

তার কিছু ইতিবাচক পরিবর্তন:

১। এক বছরে এক বিসিএস সম্পন্ন। এটা সত্যিই অভাবনীয় একটা পরিবর্তন। যেখানে আগে এক বিসিএসের কার্য সম্পন্ন হতে ৪ বছর লেগে যেত সেখানে ১ বছরে শেষ হওয়া সত্যিকার অর্থেই প্রার্থীদের জন্য আশীর্বাদ।

২। প্রিলি ও লিখিত পরীক্ষার প্রশ্নের ধরন পরিবর্তন। ৪৭তম বিসিএসের প্রিলি প্রশ্ন ও লিখিত প্রশ্নই প্রমাণ করে পিএসসি পরিবর্তনের দিকে যাচ্ছিল। জব সলুশন বেজড প্রশ্নের ধরন থেকে জ্ঞান ও বুদ্ধিভিত্তিক প্রশ্ন সত্যিই প্রশংসার দাবিদার। মুখস্থ করে আর বিসিএস নয় এই পরিবর্তন তিনি আনার চেষ্টা করেছেন। যা একজন ক্যাডার নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।

৩। দ্রুত প্রিলি ও লিখিত ফলাফল প্রকাশ করাও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যেখানে আগে লিখিত ফলাফল প্রকাশ করতেই সময় লাগত প্রায় দেড় থেকে দুই বছর।

৪। লিখিত পরীক্ষায় কম টেকানো। এটা একদিকে যেমন নেতিবাচক তেমনি ইতিবাচক। কারণ এখন নন ক্যাডার নেই। যার কারণে বেশি টেকালে বেশিরভাগ খালি হাতে ফিরবে। খালি হাতে ফেরার কষ্ট সবচেয়ে বেশি। আর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, কম টেকানোর কারণে তাদের ক্যাডার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। খালি হাতেও কম ফিরে। যদি নন ক্যাডার থাকত তাহলে কেউ খালি হাতে ফিরত না।

৫। স্বাস্থ্য, শিক্ষা ও জেনারেল বিসিএস আলাদাভাবে নেওয়ার পরিকল্পনা। এটা খুবই ভালো উদ্যোগ। অতিসত্বর এটা হওয়া জরুরি।

নেতিবাচক পরিবর্তন/দিক:

১। লিখিত পরীক্ষার খাতা দেখার পদ্ধতি। বিসিএসের ইতিহাসে সার্কুলার পদ্ধতি সবচেয়ে বেশি সমালোচিত। বিসিএস পরীক্ষায় প্রশ্ন করা হয় বিশ্লেষণধর্মী। সেখানে সার্কুলার পদ্ধতিতে খাতা দেখা পুরাটাই অযৌক্তিক। খাতা দেখার পদ্ধতিও বিশ্লেষণধর্মী হওয়া উচিত। সময় কমিয়ে এনে আগের পদ্ধতিতে কিভাবে দ্রুত খাতা দেখা যায় সেটা নিয়ে কাজ করলে লিখিত পরীক্ষার খাতা দেখা নিয়ে স্বচ্ছতা থাকত এবং সবচেয়ে যৌক্তিক হত। এতে যোগ্য প্রার্থী বাদ পড়ত না। এখন খাতা দেখা অনেকটাই লটারির মত হয়ে গেছে।

২। বিসিএস ভাইভা যারা নেন তাদের ভাইভা বোর্ডে প্রার্থীদের সাথে প্রার্থীসূলভ আচরণের অভাব। কিছু কিছু বোর্ড নিয়ে সমালোচনা হতে দেখা যায়। ভাইভা বোর্ড আরও ফ্রেন্ডলি হওয়া উচিত।

৩। লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়নে উত্তরপত্র প্রদান। এর কারণে উত্তর না মেলায় অনেকেই ভুক্তভোগী হয়েছেন।

৪। প্রশ্ন প্রণয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহার। বিসিএসের প্রশ্ন এখন আগের চেয়ে অনেক বেশি জ্ঞান ও বিশ্লেষণধর্মী হচ্ছে এটা সত্যি। কিন্তু এতে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুল ব্যবহার করে মৌলিকতা নষ্ট করা হচ্ছে। বিশেষ করে ইংরেজি, আন্তর্জাতিক ও বাংলাদেশ বিষয়াবলি প্রশ্নে।

৫। বেকারবান্ধব না হওয়া। প্রার্থীদের সমস্যা ও তাদের চাওয়া অনুধাবন করতে না পারা।

৬। ভাইভায় যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অতিরিক্ত ফেইল করানো। টেকনিক্যাল পদে বেশিরভাগ পদই ফাঁকা রাখা কখনোই যৌক্তিক না। বেকারত্ব দূর করতে পদ্ধতিতে কিছুটা নমনীয়তা প্রয়োজন। তবে সেটা যোগ্যতাবিহীন নয়।

৭। নন ক্যাডার নিয়ে আশানুরূপ কিছু না করা। একজন প্রার্থী প্রিলি, লিখিত ও ভাইভা উত্তীর্ণ হওয়ার পর খালি হাতে ফেরা কখনোই ভালো সিলেকশন পদ্ধতি হতে পারে না। বাংলাদেশের সেরা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খালি হাতে ফিরলে এর চেয়ে কষ্টদায়ক হয়ত আর কিছু নেই একজন প্রার্থীর জন্য।

৮। রিপিট ক্যাডার সংশোধন না করা। একই প্রার্থী বারবার ক্যাডার হতে দেখা গেছে বিগত কয়েক বিসিএসে। পিএসসি’র কাছে ডাটাবেজ আছেই। তারা চাইলেই এটা ভালোভাবে সংশোধন করতে পারে। তবে এক্ষেত্রে কিছু অতি লোভী প্রার্থীও দায়ী। যারা নিজের ঝুড়ি অতিরিক্ত সমৃদ্ধ করতে বার বার ভাইভা দেন।

সবশেষে তিনি যেসব ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছেন তা বিসিএসের ইতিহাসে সেরা পরিবর্তন। আমরা স্যারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

আগষ্ট মাসের সার্কুলার ২০২৬
19/08/2026

আগষ্ট মাসের সার্কুলার ২০২৬

পিংক বাস সম্পর্কিত তথ্য
19/08/2026

পিংক বাস সম্পর্কিত তথ্য

18/08/2026

🔥 বিগত ৬ মাসে পিএসসি অনুষ্ঠিত পরীক্ষাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, নিচের টপিকগুলোর বাইরে কোনো প্রশ্ন আসেনি।

🔥 ৫১তম ও ৫২তম বিসিএসের জন্য টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ।

১. বাংলা ভাষা ও ব্যাকরণ
i) পদ ও পদপ্রকরণ
ii) বিভক্তি
iii) সমাস
iv) অব্যয়ীভাব সমাস
v) সন্ধি
vi) ধ্বনি ও বর্ণ
vii) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
viii) শব্দের গঠন
ix) শব্দের শ্রেণিবিভাগ
x) শুদ্ধ বানান
xi) বাগধারা
xii) বাক্য
xiii) বাক্যাংশ
xiv) ছন্দ
xv) বাংলা ভাষার ইতিহাস

২. বাংলা সাহিত্য
i) চর্যাপদ
ii) মধ্যযুগের সাহিত্য
iii) মঙ্গলকাব্য
iv) মধ্যযুগের কবি সম্পর্কিত
v) বিভিন্ন কাব্যগ্রন্থ
vi) নাটক ও নাট্যকার
vii) ১১ জন সাহিত্যিকের শুধু উপন্যাস
viii) সাহিত্যিকের উক্তি
ix) বাংলা সাহিত্যের প্রথম/প্রথম প্রকাশ
x) সনেট
xi) সাহিত্যিক চরিত্র
xii) পঞ্চপান্ডব।

৩. English Grammar
i) Parts of Speech
ii) Noun
iii) Adjective
iv) Adverb
v) Verb
vi) Preposition
vii) Conjunction
viii) Gerund
ix) Infinitive
x) Participle
xi) Tense
xii) Right Form of Verb
xiii) Subject-Verb Agreement
xiv) Narration
xv) Voice
xvi) Conditional Sentence
xvii) Tag Question
xviii) Sentence Correction
xix) Sentence Completion
xx) Appropriate Sentence
xxi) Article
xxii) Phrase and Clause
৪. English Vocabulary
i) Synonym
ii) Antonym
iii) Idiom and Phrase
iv) Phrasal Verb
v) Word Meaning
vi) Correct Spelling
vii) Word Usage
viii) Gender
ix) Masculine/Feminine

৫. গণিত
i) ভগ্নাংশ
ii) শতকরা
iii) অনুপাত
iv) গড়
v) বীজগণিত
vi) Algebraic Formula
vii) সমীকরণ
viii) সূচক
ix) Logarithm
x) Set
xi) Set Intersection
xii) ত্রিভুজ
xiii) কোণ
xiv) জ্যামিতি
xv) ক্ষেত্রফল
xvi) দৈর্ঘ্য ও উচ্চতা
xvii) দূরত্ব
xviii) Number Series
xix) সময় ও দিন
xx) কাজ ও সময়
xxi) Pythagoras-এর উপপাদ্য।

৬. বাংলাদেশ বিষয়াবলি
i) বাংলাদেশের সংবিধান
ii) রাষ্ট্রের সাংবিধানিক নাম
iii) বাংলাদেশের ইতিহাস
iv) বাংলাদেশের প্রাচীন নাম
v) ভাষা আন্দোলন
vi) মুক্তিযুদ্ধ
vii) বাংলাদেশের জেলা
viii) বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
ix) সর্বউত্তর/দক্ষিণ/পূর্ব/পশ্চিম জেলা
x) বাংলাদেশের নদ-নদী
xi) বাংলাদেশের পাহাড়
xii) বাংলাদেশের চা শিল্প
xiii) কৃষি ও কৃষি গবেষণা
xiv) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
xv) সুন্দরবন
xvi) গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান

৭. আন্তর্জাতিক বিষয়াবলি
i) বিশ্বব্যাংক
ii) জাতিসংঘ
iii) আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর
iv) বিভিন্ন দেশের রাজধানী
v) বিভিন্ন দেশের ভাষা
vi) বিশ্বের নদী
vii) পর্বতমালা
viii) Panama Canal
ix) বিশ্বের গুরুত্বপূর্ণ ভৌগোলিক স্থান
x) প্রাচীন সভ্যতা
xi) আন্তর্জাতিক ঐতিহাসিক তথ্য

৮. সাধারণ বিজ্ঞান
i) পদার্থের মৌলিক ধারণা
ii) পরিমাপ ও একক
iii) দূরত্ব ও উচ্চতা
iv) আলো
v) চোখ ও দৃষ্টিশক্তি
vi) গ্যাস
vii) O₂
viii) CO₂
ix) N₂
x) Cl₂
xi) মানবদেহের মৌলিক বিষয়

৯. ICT / Computer
i) Artificial Intelligence (AI)
ii) AI-এর Application
iii) Web Browser
iv) Text Editor
v) Spreadsheet Software
vi) Virtual Assistant
vii) Basic Computer Knowledge

১০. Mental Ability / Reasoning
i) Number Series
ii) Pattern
iii) Direction
iv) Distance
v) Logical Calculation
vi) Time-related Problem

18/08/2026

📌 চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়:

"অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর"—এই তিন মাস চাকরিপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে; বিশেষ করে ব্যাংক জব ক্যান্ডিডেটদের জন্য।
তাই এখন থেকেই প্রিলি ও রিটেন—দুটোর প্রস্তুতিই সমান গুরুত্ব দিয়ে শুরু করুন। যথা—

১. প্রিলির জন্য:
প্রতিটি বিষয়ের কনসেপ্ট পরিষ্কার ধারণা রাখুন এবং নিয়মিত PYQ (Previous Year Questions) চর্চা করুন। শুধু প্রশ্ন মুখস্থ না করে, প্রশ্নটি কেন হয়েছে এবং কীভাবে সমাধান করতে হয়—তা বোঝার চেষ্টা করুন।

২. রিটেনের জন্য:
এখন থেকেই Translation, Focus Writing, Argument Writing, Passage, Precise Writing, Math ও GK—প্রতিটি অংশের নিয়মিত চর্চা শুরু করুন। বিশেষ করে Writing Skill শেষ মুহূর্তে তৈরি করা কঠিন; তাই প্রতিদিন অল্প হলেও লিখুন।

৩. প্রিলি ও রিটেনকে আলাদা করে দেখবেন না।
প্রিলির প্রস্তুতির পাশাপাশি রিটেনের জন্য প্রয়োজনীয় ভোকাবুলারি, গ্রামার, গণিত ও সাধারণ জ্ঞান প্রস্তুত করতে থাকুন। এতে একই পড়া দুই জায়গায় কাজে লাগবে।

৪. নিয়মিত PYQ বিশ্লেষণ করুন।
কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন বারবার এসেছে, কোন জায়গায় আপনার দুর্বলতা—এসব চিহ্নিত করে প্রস্তুতির পরিকল্পনা করুন।

৫. সবচেয়ে গুরুত্বপূর্ণ—সময় নষ্ট করবেন না।
চাকরির প্রস্তুতিতে সবার হাতে সময় সমান, কিন্তু সবাই সময়কে সমানভাবে কাজে লাগাতে পারে না। আগামী তিন মাসকে "Preparation Phase" হিসেবে নিন এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করুন।

মনে রাখবেন, প্রিলি পাস করার পর রিটেন শুরু করলে অনেকটাই দেরি হয়ে যায়।
তাই এখন থেকেই প্রস্তুতি নিন—যাতে সুযোগ এলে শুধু পরীক্ষায় অংশগ্রহণ নয়, সফল হওয়ার মতো প্রস্তুতিও থাকে।

ইনশাআল্লাহ, নিয়মিত ও পরিকল্পিত প্রস্তুতি আপনার কাঙ্ক্ষিত চাকরির পথকে অনেকটাই সহজ করে দিতে পারে।

17/08/2026

লুক্রেটিভ পদঃ

আপডেট মিলিয়ে নিনঃ

সার্কুলার প্রকাশিতঃ

DNC:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর:

পদের নামঃ সহকারী প্রসিকিউটর

আবেদন শুরু: ২০ আগষ্ট ২৬

আবেদন শেষ : ২০ সেপ্টেম্বর ২৬

17/08/2026

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর রাজস্ব খাতের ৯ম ও ১০ম গ্রেডের ২১ ক্যাটাগরির ৭৪টি শূন্যপদের মৌখিক পরীক্ষাঃ

২৫ আগস্ট ২০২৬ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্টিত হতে পারে। (পদভেদে ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে)

সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে

পরীক্ষার স্থান: বিসিক প্রধান কার্যালয়, ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮

প্রয়োজনীয় নির্দেশনা ও কাগজপত্র:
১. প্রার্থীদের ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে। নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ প্রদর্শন করতে হবে।
৩. সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি এবং ৪ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি মৌখিক পরীক্ষার দিন সকাল ৯:০০ টার মধ্যে জমা দিতে হবে।
৪. কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র সাথে রাখতে হবে।

14/08/2026
10/08/2026

শিক্ষক নিয়োগ কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

ঠেলার নাম বাবাজি 😎😅

Address

Kushtia
Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Job Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category