Islamic University, Bangladesh

Islamic University, Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic University, Bangladesh, College & University, Kushtia-Jhenaidah Highway, Kushtia.

Islamic University is ranked as one of the top public universities in Bangladesh as well as the largest seat of higher education in the south-western part of the country.

28/09/2026

নতুন ছাত্রউপদেষ্টা,চার হলে প্রভোস্ট বদল, নতুন দায়িত্বে আরও দুই শিক্ষক
***
বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুন আল রশীদ।
এদিকে, চারটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক ও শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে দুই শিক্ষককে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগ কার্যকর করা হয়।
আদেশ অনুযায়ী, খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দকে ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
শহীদ আনাস হলের প্রভোস্ট হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল করিমকে ৩০ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
জুলাই-৩৬ হলের প্রভোস্ট হিসেবে আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. মোছাঃ হামিদা খাতুনকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামানকে ২৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মিনহাজউল হককে ২৮ সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষক হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাককে ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি যারা দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে।
****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস

শোকবার্তা বাংলা বিভাগের শাখা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  উপাচার্য অধ্যাপক ড. একে...
27/09/2026

শোকবার্তা
বাংলা বিভাগের শাখা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো আতিকুর রহমান।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি আজ ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইন্তেকাল করেন।
-**
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস

27/09/2026

ইবিতে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক মতবিনিময় সভা আগামী ৩ অক্টোবর
****
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা শিল্পের ঐক্যতান: কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৩ অক্টোবর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কর্মসূচির সময়সূচি ও বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার প্রফেসর ড. মো ইদ্রিস আলী । এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
****

বিভাগের অভ্যন্তরীণ সমস্যায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না:  উপ-উপাচার্য******বিভাগের অভ্যন্তরীণ ...
27/09/2026

বিভাগের অভ্যন্তরীণ সমস্যায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না: উপ-উপাচার্য
******
বিভাগের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে যেন শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। তিনি বলেছেন, কোনো বিভাগের জটিলতার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হোক—বিশ্ববিদ্যালয় প্রশাসন তা চায় না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-উপাচার্য বলেন, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কোন ঘটনা বিভাগের কার্যক্রমে জটিলতা তৈরি না করে। এমন হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে ভালো করবে—সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, বিজেএসসহ বিভিন্ন ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের নাম সারা দেশে উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এই অর্জন ধরে রাখতে তাদের স্বার্থ রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপ-উপাচার্য বলেন, “আইন অনুষদসহ বিভিন্ন বিভাগের কৃতি শিক্ষার্থীরা সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছে, যা পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। শিক্ষার্থীদের অর্জনের এই ধারা অব্যাহত রাখতে যেকোনো পরিস্থিতিতে বিভাগের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মঙ্গলকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।”
এ সময় তিনি বিভাগের অভ্যন্তরীণ যেকোনো জটিলতা শিক্ষার্থীদের ওপর যাতে নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন আল ফিকহ এন্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মুন্সি মুর্তজা আলী, আল ফিকহ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন, জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় প্রমুখ।
****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস

ইবিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও খাদ্য প্রদর্শন******ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালি...
27/09/2026

ইবিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও খাদ্য প্রদর্শন
******
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর, রবিবার কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন, খাদ্য উৎসব ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান। পরে তিনি খাদ্য উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত খাবারের মান যাচাই করেন।
এরপর ভাইস চ্যান্সেলর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আতিকুর রহমান, রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্ট নিয়াজ রহিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুস শহীদ মিয়া, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) পরিচালক মো: মহিউদ্দিন সালিম, DESHA, কুষ্টিয়ার উপ-নির্বাহী পরিচালক মো: মোবিনুল ইসলাম (সেলিম), গ্লোবাল ভিশন মাইগ্রেশন অ্যান্ড ভিসা কনসালট্যান্সি ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং আমিনা রোজা গলফ ক্লাবের সিইও ইফান আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “পর্যটন শুধু বিনোদনের একটি মাধ্যম নয়; এটি একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার অন্যতম কার্যকর মাধ্যম। বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকজ সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতিকে পরিকল্পিতভাবে উপস্থাপন করতে পারলে পর্যটন খাত দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ তৈরি হলে তারা দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে অবদান রাখতে পারবে।”
তিনি বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানান এবং দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি মো: শরীফুল ইসলাম।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত খাদ্য উৎসব ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। এতে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন ধরনের দেশীয় ও আন্তর্জাতিক খাবারের স্টল স্থাপন করা হয়েছে। এছাড়া পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর কেন্দ্রীয় অডিটরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হবে।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬ নিয়ে বিশেষ আলোচনা সভা*****ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডে...
26/09/2026

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬ নিয়ে বিশেষ আলোচনা সভা
*****
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ এবং ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬’ বাস্তবায়ন বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড.মো: ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান।
ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল উপস্থিত ছিলেন।
সভায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ক্যাম্পাসে ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোকে কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।
এছাড়া পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সংগঠন ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। ‘ক্লিন ক্যাম্পাস কর্মসূচি-২০২৬’-এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা অর্জিত জ্ঞান প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে: উপাচার্য উপাচার্য প্রফেসর ড....
22/09/2026

ল্যাবরেটরি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক কর্মশালা

অর্জিত জ্ঞান প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে: উপাচার্য
উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে ট্রেইনার হিসেবে অন্যদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইন্স ক্লাবের উদ্যোগে ‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ল্যাবরেটরি নিরাপত্তা, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে সচেতন ও দক্ষ করে তুলতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করলেও বাংলাদেশে সাধারণ মানুষও দ্রুত এগিয়ে আসেন। তবে সঠিক প্রশিক্ষণের অভাবে তাঁদের আন্তরিকতা থাকা সত্ত্বেও উদ্ধারকাজের সাফল্য শতভাগ হয় না।”
তিনি বলেন, “রাস্তার অপ্রশস্ততা ও যানজটের মতো বাস্তব সমস্যার কারণেও যথাসময়ে উদ্ধারকাজে বিড়ম্বনা তৈরি হয়। তাই এ ধরনের প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।”
আয়োজকরা জানান, দেশে ল্যাবরেটরি দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের অন্যতম কারণ নিরাপত্তাবিষয়ক সচেতনতার অভাব। তাই শুধু তাত্ত্বিক আলোচনা নয়, শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ে দক্ষ করে তোলাই কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অজ্ঞতাবশত মানুষ যেসব ভুল করে থাকেন, সেগুলো তুলে ধরে করণীয় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর উপায় সম্পর্কেও আলোচনা করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত কেমিক্যাল, রিএজেন্টসহ রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলায় আগুনে পুড়ে আহত ব্যক্তিকে উদ্ধার, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে করণীয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভেজা বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে শেখানো হয়।
সাইন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ দেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
*****
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
তারেক মাহমুদ হোসেন
Edited By: Dr. Amanur Aman

21/09/2026

ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন
****
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও হলসমূহের মধ্যে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছেন।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
গঠিত কমিটিকে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিষয়টির যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আন্তরিক বলে জানানো হয়েছে।
******
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস

21/09/2026

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
*****
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের বার্ষিক ক্যালেন্ডারে উক্ত ছুটি উল্লেখ না থাকায় ভাইস চ্যান্সেলর এ ছুটি অন্তর্ভুক্ত করেছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ ছুটির দিনেও যথারীতি চালু থাকবে। এর মধ্যে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট-সংক্রান্ত জরুরি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ে দায়িত্ব পালন করতে হবে।
ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।
****
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস

শোকবার্তা******ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আশরাফ আলী-এর ইন্তেকালে ...
20/09/2026

শোকবার্তা
******
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আশরাফ আলী-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. মো এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো মো. আতিকুর রহমান।
এক শোকবার্তায় তাঁরা মরহুম অধ্যাপক ডক্টর আশরাফ আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারা বলেন, অধ্যাপক ডক্টর আশরাফ আলী ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ, জ্ঞানী ও নিবেদিত শিক্ষককে হারালো। শিক্ষা ও জ্ঞানচর্চায় তাঁর অবদান বিশ্ববিদ্যালয় পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে সহ্য করার তাওফিক দান করার জন্য দোয়া করেন।
তিনি বার্ধক্য জনিত কারণে নানা অসুস্থতায় ভুগছিলেন।
তিনি আজ, রবিবার ২০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
****

Address

Kushtia-Jhenaidah Highway
Kushtia
7003

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share