18/04/2026
ভেড়ামারার সুনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রোসিড একাডেমিক কোচিং তার ১৭তম SSC প্রস্তুতি ব্যাচ'২০২৬এর চূড়ান্ত মডেল টেস্ট গ্রহণ,ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করার মধ্যে দিয়ে উক্ত ব্যাচের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের যে সকল শিক্ষার্থী ,সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক,সম্মানিত পরিচালক ,সম্মানিত অতিথি এবং প্রোসিডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত সকল সহযোগী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের প্রত্যেককে প্রোসিড একাডেমিক কোচিং এর পক্ষ থেকে জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।
13/03/2026
📢 এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সুখবর!
🎓 SSC 2026 Model Test Batch এ সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে।
✅ প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ মডেল টেস্ট গ্রহণ।
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন এবং খাতা মূল্যায়ন।
✅ সম্পূর্ণ বোর্ড পরীক্ষার আদলে প্রশ্নপত্র ও উত্তরপত্র প্রণয়ন।
✅ প্রয়োজনে Solved Class এর ব্যবস্থা
📚 তাই তোমার প্রস্তুতিকে আরও শাণিত করতে অংশগ্রহণ করতে পারো আমাদের মডেল টেস্ট ব্যাচে।
27/02/2026
প্রিয় কৃতী শিক্ষার্থীরা,
তোমাদের সাফল্যে আমরা ( প্রোসিড একাডেমিক কোচিং)অত্যন্ত গর্বিত। জুনিয়র বৃত্তি অর্জন করা শুধু একটি পুরস্কার নয়, এটি তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। এই অর্জন প্রমাণ করে—তোমরা স্বপ্ন দেখতে জানো এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে পারো।
তবে মনে রেখো, এটি পথচলার শেষ নয়; বরং নতুন যাত্রার শুরু।একটি নির্দিষ্ট লক্ষ্য,সুদৃঢ় সংকল্প,নিয়মিত অধ্যবসায় , সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস তোমাদের আরও অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।তাই,
নিজের সাফল্যে বিনয়ী থাকো, তোমাদের পূর্বসুরী যারা সফলতা পেয়েছে তাদের অনুসরণ কর, শিক্ষক-অভিভাবকদের যথাযথ সম্মান ও মান্য করো। আর,জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টাও অব্যাহত রাখবে।
কেননা,দেশ ও সমাজ তোমাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে।
তাই,এগিয়ে যাও তোমার নির্দিষ্ট লক্ষের দিকে,আর প্রমান কর যে তুমি প্রতিযোগিতামূলক এই বিশ্বে একজন যোগ্য প্রতিযোগী।
নিবাহী পরিচালক
প্রোসিড একাডেমিক কোচিং,
কাচারিপাড়া,ভেড়ামারা।
21/12/2025
Result of Batch Selection Exam
SSC Preparation Batch-2026
11/07/2025
প্রোসিড_এর_অকল্পনীয়_সাফল্য......
☑️এস.এস.সি প্রস্তুতি ব্যাচ-২০২৫
26/01/2025
ি_প্রস্তুতি_ব্যাচ '২৫
#মাসিক_প্রগ্রেসিভ_রিপোর্ট_কার্ড
#মডেল_টেস্টের_ফলাফল
#সাপ্তাহিক_পরীক্ষার_ফলাফল
#কৃতি_শিক্ষার্থীদের_পুরস্কৃতকরণ
#অভিভাবক_সমাবেশ
আয়োজক: প্রোসিড একাডেমিক কোচিং
11/12/2024
আজকের এই দিনে ১৭ বছর পূর্বে আমরা কয়েকজন তরুন একত্রিত হয়ে কতশত বাধা আর অনিশ্চয়তা নিয়ে ভেড়ামারাতে সর্বপ্রথম একাডেমিক কোচিং হিসেবে প্রোসিডের যাত্রা শুরু করেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল ভেড়ামারার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটানো,শিক্ষা ব্যয় সংকোচন করা,মেধাবীদের শিক্ষকতায় সম্পৃক্ত করা ও কিছু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা।আজ ১৭ বছর পরে আমরা অনেকাংশেই আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। প্রোসিড আজ প্রায় ১০০০০ সদস্যের পরিবারে রূপ লাভ করেছে। ভেড়ামারা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় প্রতিটি পরিবারই প্রোসিড থেকে শিক্ষাসেবা গ্রহন করেছে। আপনারা যারা প্রোসিডকে সহযোগিতা করেছেন,প্রোসিডের উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন,প্রোসিডের এই দীর্ঘ পথচলাকে সুগম করেছেন আমরা প্রোসিড পরিবার আপনাদের নিকট বিশেষভাবে কৃতজ্ঞ। আজকের এইদিনে সকল পরিচালক, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক,শুভাকাঙ্ক্ষী সহ সকলকে প্রোসিডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
শুভেচ্ছান্তে,
মো. শাহেদ উজ জামান
নির্বাহী পরিচালক
প্রোসিড একাডেমিক কোচিং।