10/06/2026
ড্রিম রুটস মিলেনিয়াম স্কুলে আজকের সকালের সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত আনন্দময় ও শৃঙ্খলাপূর্ণ। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত,,,দূরূদ শরিফ,,,শপথ বাক্য পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
শিক্ষার্থীদেরকে নিয়মিত অধ্যয়ন, শিক্ষক-অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এবং দেশপ্রেমের আদর্শে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মনোযোগ সত্যিই প্রশংসনীয় ছিল।
পরিশেষে সকলের সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনা করে আজকের সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
06/06/2026
Wordবাংলা উচ্চারণবাংলা অর্থPlanned (v)প্ল্যানডপরিকল্পনা করেছিলRegistration (n)রেজিস্ট্রেশননিবন্ধনSunny (adj)সানিরৌদ্রোজ্জ্বলStarted (v)স্টার্টেডশুরু করেছিলAsked (v)আস্কডজিজ্ঞাসা করেছিলLiberation (n)লিবারেশনমুক্তিWar (n)ওয়ারযুদ্ধMuseum (n)মিউজিয়ামজাদুঘরAeroplane (n)অ্যারোপ্লেনবিমানClassmates (n)ক্লাসমেটসসহপাঠীরাExcited (adj)এক্সাইটেডউত্তেজিত / আনন্দিতExplore (v)এক্সপ্লোরঅনুসন্ধান করা / ঘুরে দেখাChatter (n)চ্যাটারবকবকানি / গল্পগুজবLaughter (n)লাফটারহাসিTogether (adv)টুগেদারএকসঙ্গেGreet (v)গ্রিটশুভেচ্ছা জানানোWelcoming (adj)ওয়েলকামিংআন্তরিক / স্বাগতপূর্ণAttitude (n)অ্যাটিটিউডমনোভাবPleased (adj)প্লিজডসন্তুষ্ট / খুশিGuide (v)গাইডপথ দেখানো / নির্দেশনা দেওয়াDifferent (adj)ডিফারেন্টভিন্ন / আলাদাCorners (n)কর্নার্সকোণগুলোWatched (v)ওয়াচডদেখেছিলDocumentary (n)ডকুমেন্টারিপ্রামাণ্যচিত্রShowed (v)শোডদেখিয়েছিল
25/05/2026
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
Dream Roots Millennium School
শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত পদে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম:
ইংরেজি শিক্ষক
গণিত শিক্ষক
যোগ্যতা:
সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
ইংরেজি মাধ্যমে পাঠদানে দক্ষতা অগ্রাধিকারযোগ্য
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
যোগাযোগ দক্ষতা ও আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে পারদর্শী হতে হবে। যোগাযোগ : বেঙ্গল টাওয়ার ১. হাটশ হরিপুর,বোয়ালদাহ মোড়, কুষ্টিয়া। মোবাইল নাম্বার: 01731232849,
23/05/2026
"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদের আমেজে থাকুক সবাই পাশাপাশি। কোরবানি ঈদের দিন তো অনেক ব্যস্ততায় কাটবে, তাই ভাবলাম শুভেচ্ছাটা একটু আগেই জানিয়ে রাখি—শুভ ঈদুল আযহা (অগ্রিম)!"
"ত্যাগের মহিমা, আনন্দের আগমন, পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার ও আপনার পরিবারের সবার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। অগ্রিম ঈদ মোবারক!" Dream Roots Millennium School এর পক্ষ থেকে সবাই কে অগ্রিম ঈদের শুভেচ্ছা।