DeNovo Legal

DeNovo Legal Welcome to the DeNovo Legal! Our goal is to explain the law in simple language and make the general public aware of their legal rights.

05/08/2024

“স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন”

৭১ এর অর্জিত স্বাধীনতা আমরা রক্ষা করতে পারি নাই। ২৪ এর আত্মত্যাগ ও অর্জিত স্বাধীনতা যেন আবার ম্লান না হয়।
“Happy Independent Day”

16/07/2024

২৪ এর কোটা সংস্কার আন্দোলনের শুরু আজ থেকে অনেক দিন আগে। (১৮ এর সফল আন্দোলনের পর)

এইটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর যৌক্তিক দাবি ছিলো।
এবং এই লক্ষ্য তারা শান্তিপূর্ণ আন্দোলন করছিল দিনের পর দিন।

তো এর মধ্যে অনেক প্রগতিশীল বের হইল,

কেউ আন্দোলনকারীদের ” মাথা মোটা পোলাপান “
আর আন্দোলন কে “ মাথা মোটা আন্দোলন “ বলে নাম দিলো।

আবার কেউ মেধাবী স্টুডেন্ট দের ব্যঙ্গ করে “ম্যা-ধারী” বলে ডাকলো। তারা নাকি কেও প্রিলি ই পাস করতে পারবে না, এইজন্য আন্দোলন করছে।

এইসব প্রগতিশীল দের সমস্যা কী জানেন?? এরা আমাকে আপনাকে বোকাচন্দ্র ভাবে। নিজেদের জ্ঞান গড়িমার দেবতা ভাবে।

এখন আবার দেখছি তারাই বিভিন্ন চাপে সুর পাল্টাইছে,, যদিও এটা স্পষ্ট বোঝা যায় এই সুর তাদের না।

তাহলে বুঝতে পারছেন এই সব সো কলড প্রগতিশীল রা কখন কখন প্রগতিশীল হয়??

আমার যতদূর জ্ঞান - একটি গণতান্ত্রিক কাঠামোর দেশে সংখাগরিষ্ঠের সকল দাবিই যৌক্তিক দাবি। (যতক্ষণ না সেটি সরাসরি সংবিধান বিরোধী হয়)

আর এর চেয়ে বড় কথা হলো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার সাধারণ শিক্ষার্থী যখন একটি সাধারণ বিষয়ে আওয়াজ তুলেছিল তখন সেটি নিয়ে যথাযথ ভাবে বসা যেতো, সমাধানের যৌক্তিক এবং দৃশ্যমান চেষ্টা করা যেত।

সেগুলো কোনোটাই না করে এরা মেধাবী শিক্ষার্থীদের বারংবার তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তাদের অনুভূতির অবমূল্যায়ন করেছে নিকৃষ্টভাবে।

প্রগতিশীল বলতে সকল প্রগতিশীলগণ (গ্রামের আবদুল মফিজ থেকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন), কেও ই এই শিক্ষার্থীদের কথা শুনে নাই, ভাবে নাই। উল্টা সুযোগ পেলেই ঠাট্টা বিদ্রুপ করতেছিল।

আজ যে শান্তিপূর্ণ আন্দোলন গণবিস্ফোরণে রূপ নিলো এর জন্য কাকে দায়ী করবেন?
এমন বিশৃঙ্খলায় ভুল উভয় পক্ষ থেকেই হতে পারে। ভুলের পরিমাপ করা যখন সম্ভব নয় তখন সেটি দুর্নিবার।
এই অবস্থা একটি দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

তো কী বলেন বুদ্ধিজীবীগণ!! এই অবস্থা থেকে বের করতে, সাধারণ শিক্ষার্থীদের ভরসার কোনো জায়গা কী অবশিষ্ট আছে?

এখন আমার দেশ মাতৃকার কী হবে???

Address

Kushtia

Telephone

+8801862805604

Website

Alerts

Be the first to know and let us send you an email when DeNovo Legal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to DeNovo Legal:

Shortcuts

Share