Wish you a great smile, laugh and successes for you on this day of Eid. Have a wonderful Eid day. Eid Mubarak to All..
Islamic University
Islamic University is one of the major public universities in Bangladesh and the largest seat of higher education in the south-west part of the country.
It is a major international center for an excellent integration of Islamic Studies with the General Studies and Studies of Modern Science and Technology. The university provides both the local and foreign students with the facilities of undergraduate studies, postgraduate research and teaching. The standard of teaching is high and the facilities both for academic and extracurricular activities are
01/02/2013
ইবিতে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত ॥ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৭ মার্চ ॥ ক্লাস শুরু ২ এপ্রিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি হতে শুরু হবে। যা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার সকল ইউনিটের ফলাফল আগামী ৭ মার্চ এর মধ্যে প্রকাশ করা হবে এবং ২ এপ্রিল থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এদিকে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র আগামী ১১ ফেব্রুয়ারি হতে ডাউনলোড করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১১ টায় ভিসির সভাকক্ষে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভর্তি পরীক্ষার প্রতিদিনি সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফ্ট, বেলা সাড়ে ১১টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফ্ট, দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত তৃতীয় শিফ্ট এবং বিকেল ৪টা হতে বিকেল ৫টা পর্যন্ত চতুর্থ শিফ্ট-এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ১০ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত। বিশেষ কোটায় ১০ মার্চ হতে ১৪ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ইউনিট পরিবর্তন করা যাবে ২০ মার্চ হতে ২৩ মার্চ পর্যন্ত। অপেক্ষমান এবং বিশেষ কোটায় ভর্তি করা হবে ২৩ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যবৃন্দ। সভাটি পরিচালনা করেন ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন।
এ বছর ৫ টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ আসনের বিপরীতে সর্বমোট ৮৮,৩২০টি ফরম জমা পড়েছে। এর মধ্যে “এ” ইউনিটে ৪,৫২৪টি, “বি” ইউনিটে ২১,৮৫৬ টি, “সি” ইউনিটে ১৭,৪৪৪ টি, “ডি” ইউনিটে ৭,২১২ টি, “ই” ইউনিটে ৭,৭৫৪ টি, “এফ” ইউনিটে ২,০২৯ টি, “জি” ইউনিটে ১৮,০৭৩ টি এবং “এইচ” ইউনিটে ৯,৪২৮টি।
ভর্তি পরীক্ষার সময়সূচি ঃ ২৩ দ্বিতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “এ”ইউনিটের পরীক্ষা। তৃতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “এইচ” ইউনিটের ১ হতে ৬,০২৫ রোল পর্যন্ত এবং চতুর্থ শিফট-এ “এইচ” ইউনিটের ৬,০২৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি প্রথম শিফ্ট-এ অনুষ্ঠিত হবে “বি” ইউনিটের ১ হতে ৬,০২৫, দ্বিতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০ এবং তৃতীয় শিফ্ট-এ অনুষ্ঠিত হবে ১২,০৫১ হতে ১৮,০৭৫ পর্যন্ত এবং চতুর্থ শিফ্ট-এ ১৮,০৭৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ অনুষ্ঠিত হবে “সি”ইউনিটের ১ হতে -৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ অনুষ্ঠিত হবে ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত এবং তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা। এছাড়া চতুর্থ শিফট-এ “এফ” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ “ডি” ইউনিটের ১ হতে ৬,০২৫, দ্বিতীয় শিফটে ৬,০২৬ হতে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তৃতীয় শিফট-এ “ই” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত এবং চতুর্থ শিফট-এ ৬,০২৬ থেকে অবশিষ্ট রোলের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি প্রথম শিফট-এ “জি” ইউনিটের ১ হতে ৬,০২৫ পর্যন্ত, দ্বিতীয় শিফট-এ ৬,০২৬ হতে ১২,০৫০ পর্যন্ত, তৃতীয় শিফট-এ ১২,০৫১ হতে অবশিষ্ট রোলধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চতুর্থ শিফ্ট-এ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
উল্লেখ্য, পরীক্ষার হল রুমে পরীক্ষার্থীদের ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্রের দুই কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের মুল কপি ( ফেরত যোগ্য) অবশ্যই সাথে আনতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.net অথবা www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে।
Home - Islamic University, Bangladesh The official website of Islamic University, Bangladesh.
মিসড কল – আমার প্রতিবাদের হাতিয়ার
স্থান: আপনার মোবাইল
সময়: রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা।
কি করতে হবে : রবিবার ১০টা-১টা গনহারে পরিচিতজনদের মিসড কল দেয়া
কারন এবং এতে কি লাভ : মোবাইল অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে বাধ্য করা মূল উদ্দেশ্য । (বিস্তারিত নিচে )
ভুমিকা -
২০০৬ সালে গ্রামীনফোন বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সেবা EDGE শুরু করার আগ পর্যন্ত ডায়াল আপ কানেকশনই মূল ভরসা ছিলো । VSAT এর মাধ্যমে এতদিন দিয়ে যাওয়া ধীরগতির ইন্টারনেট সার্ভিস কিছুটা গতি পায় ২০০৬ সালে , যখন বাংলাদেশ যুক্ত হলো ISCC(International Submarine Cable Consortium) এর SEA-ME-WE-4 কেবলে । ব্যান্ডউইডথের দামও তখন ছিলো অবিশ্বাস্য রকমের বেশী – প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম ছিলো ৮০০০০ হাজার টাকা,ইন্টারনেট তখনো তরুনদের হাতে সহজলভ্য হয় নি, গনমানুষের কাছেও না । ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম কমিয়ে দেন ২৭০০০ টাকায় । এর পরপরই ‘ডিজিটাল বাংলাদেশের’ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার । ইন্টারনেট সার্ভিস তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দেবার প্রত্যাশায় তারা এক এক ধাপে ব্যান্ডউইডথের দাম কমানো শুরু করে । ২৭০০০ টাকা থেকে তারা ২০০৯ সালে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম কমিয়ে আনে ১৮০০০ টাকায়, পরবর্তীতে ২০১২ সালে আবারো কমিয়ে আনে ৮০০০ টাকায় । একইসাথে পরবর্তীতে প্রতি মেগাবিট ব্যান্ডউইডথের দাম ৮০০০ থেকে ৫০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছে BTRC .
কেন দাম কমাচ্ছে ?
ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে ইন্টারনেট সার্ভিস তৃনমূলে পৌঁছে দেয়ার কথা সরকার বলছে । একইসাথে সরকার জানাচ্ছে বাংলাদেশ SEA-ME-WE-4 সাবমেরিন কেবলে যুক্ত থেকে ৪৪.৬ গিগাবিট ব্যান্ডউইডথ পেলেও ব্যবহার হচ্ছে মাত্র ১৫ গিগাবিট ব্যান্ডউইডথ । তাছাড়া ২০১৩ সালের জুনে আরো ৯৬ গিগাবিট ব্যান্ডউইডথ যুক্ত হতে যাচ্ছে । এই বিশাল পরিমানের ব্যান্ডউইডথ যেন অব্যবহৃত না থাকে, সেই জন্য এবং আই এস পি (ISP) ও মোবাইল অপারেটরদের চাপে সরকার দাম কমিয়েছে ।
এই কমদামে বিক্রি করা ব্যান্ডউইডথের সুফল কি আমরা পাচ্ছি ?
না । আপনাদের মনে থাকার কথা , ২০০৬ সালে EDGE সার্ভিস চালু করা গ্রামীনফোনের ইন্টারনেট খরচ এখনো সেই আগেরমতই আছে । ২০০৯ সালের ১ জিবি ইন্টারনেটের প্যাকেজের দাম এখনো ৩৫০ টাকাই আছে ।এর মাঝে সরকার ঠিকই দুই দফায় দাম কমালেও তারা কমায় নি । একই কথা খাটে বাংলালিংক,এয়ারটেল,রবি সহ অন্যান্য অপারেটরদের ক্ষেত্রেও । সবাই .০২ কিলোবাইট / পয়সা হিশাবে আমাদের কাছ থেকে ইন্টারনেটের চার্জ নিচ্ছে । আপনারা খেয়াল করুন, প্রতি ১০ মেগাবাইট ইন্টারনেটের প্যাকেজ এয়ারটেলের ক্ষেত্রে বাংলাদেশ ১০ টাকা (ভ্যাট ছাড়া)পড়বে , অথচ একই কোম্পানী ভারতে (টুজি নেটওয়ার্কে) ১০ রুপীতে (বাংলাদেশী ১৪.৮০ পয়সা) ১২৫ মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে ! একইভাবে বাংলাদেশের গ্রামীনফোনের মূল কোম্পানি টেলিনরের ভারতীয় অংশ ইউনিনর ৯ রুপিতে (বাংলাদেশি ১৩.৩০ পয়সা) ৬০ মেগাবাইট ইন্টারনেট দিচ্ছে ! বাংলালিঙ্কও চালাচ্ছে ১০ মেগাবাইট ১০ টাকার প্যাকেজ, রবিও সেই একই ডাকাতি চালিয়ে যাচ্ছে । এভাবেই সরকার দাম কমিয়ে গেলেও আমজনতা কোনো রেহাই তো পাচ্ছেই না, বরঙ অন্য দেশের তুলনায় আমাদের কাছ থেকে দামও বেশী রাখা হচ্ছে ।
শুধু ইন্টারনেটের খরচই বেশি ?
না । আমরা এত উচ্চমুল্যে ইন্টারনেটের নামে যা কিনছি আমাদের কষ্টার্জিত পয়সায়,তার স্পীড নিয়ে কে সন্তুষ্ট ? গ্রামীনফোনের এভারেজ স্পীড থাকে ১০-১৯ কেবিপিএস , বাংলালিংকের অবস্থা আরো খারাপ । রবি কি দিচ্ছে তা কেউই বলতে পারছেনা , এয়ারটেলও তার ব্যতিক্রম নয় । অথচ টু-জি কানেকশনের স্পীড ৩৮৪ কিলোবিট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে, আমরা টাকা দিয়ে কতটুকু পাচ্ছি ? একইসাথে প্রতিদিন বিভিন্ন মোবাইল অপারেটর দিনে-রাতে গাদাগাদা স্প্যাম ম্যাসেজ পাঠাচ্ছে । কখনো ‘ভালো মুসলিম পাত্রীর খবর’ জানাতে (বাংলালিংক) , কখনো ‘আমি রেশমা,বন্ধু হতে ডায়াল করো **** নাম্বারে’ (এয়ারটেল) ইত্যাদি বিব্রতকর ম্যাসেজ । তাছাড়া সরকার ১০ সেকেন্ড পালস রেট নির্ধারন করে দেয়ার পর কল ড্রপের ( হুট করে কানেকশন কেটে যাওয়া ) পরিমান বেড়ে গেছে ! দরকারে কাস্টোমার কেয়ারে ফোন দিতে হলেও টাকা কাটছে, অথচ বাংলাদেশ সরকার ২০১০ সালের আগস্টে সব টেলিকম কোম্পানীকে নির্দেশ দিয়েছিলো- ১২১ নাম্বারে টোল ফ্রি রাখতে,অর্থাত এই নাম্বারে ফোন করা হলেও যেন টাকা কাটা না হয় । সেই নির্দেশও কি এরা মেনেছে ? বিভিন্ন বিজ্ঞাপনে টিভি-পত্রিকা ছেয়ে ফেলার দিকে এদের যত মনোযোগ , ঠিক ততই অনীহা ইউজারদের সুবিধা দেখার ক্ষেত্রে ।
কি করতে চাচ্ছি -
আমরা অফলাইনের শান্তিপ্রিয় মানববন্ধনে বিশ্বাস রাখতে পারছি না । যারা এভাবে দিনের পর দিন লুটপাট চালিয়ে যাচ্ছে, তারা আমাদের শান্তিপূর্ন মানববন্ধনে কান দেবে – এটা আশা করা যায় না । সুতরাং আগ্রাসী ভুমিকা নিতেই হয় । তাই আমরা ঠিক করেছি , নির্দিষ্ট একটি তারিখে নির্দিষ্ট সময়ে আমরা সবাই মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যস্ত রাখবো , কিন্তু এক পয়সাও খরচ করবো না ।
আর সেই উপায় হলো মিসড কল ।
একটি নির্দিষ্ট তারিখে পিক আওয়ারে আমরা সবাই যদি গনহারে পরিচিতজনদের মিসড কল দেয়া শুরু করি , তবে মোবাইল অপারেটরদের বি টি এস ব্যস্ত থাকবে ঠিকই,কিন্তু যেহেতু আমাদের কারও কোনো খরচ করতে হচ্ছে না, তাই আমাদের কোনো ক্ষতি হবে না । যা ক্ষতি হবার হবে কোম্পানীর,কারন সেই সময় আমরা তাদের নেটয়ার্ক ব্যবহার করেছি ঠিকই কিন্তু কোন টাকা দিচ্ছিনা! আমরা অনেক মানুষ যদি একত্রিত হতে পারি,তবে কোম্পানীর ক্ষতিটা নেহায়েত কম না । যদি ৫০০০ হাজার মানুষ ইভেন্টে যোগ দিন এবং প্রত্যেকে তিনঘন্টায় মাত্র ২০ টা মিসড কল করেন , তিনঘন্টায় ১ লাখ মিসড কল হচ্ছে , যেগুলোর অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করলো ঠিকই – কিন্তু কোনো ইনকাম করলো না,বরঞ্চ তাদের সেলুলার ট্র্যাফিক বিজি করে রাখছে ! তাছাড়া এই সংখ্যা যদি আরো বিশাল হয়,তবে আমাদের দাবীর প্রতি তাদের কর্নপাত করতেই হবে । আমরা জানি , এই সংখ্যাটা ২০০০০ ছাড়িয়ে যেতে পারে , ক্ষতিটা আক্ষরিক অর্থেই বেশি হবে ।
জয়েন আস !
- যেহেতু সরকার খরচ কমিয়েছে,সুতরাং যৌক্তিকভাবেই কম খরচে ইন্টারনেট সার্ভিস চাই ।
- স্প্যাম ম্যাসেজের অবসান চাই ।
- ভালো নেটওয়ার্ক চাই ।
-
সম্পূর্ন অনলাইনে এই প্রতিবাদ, এর জন্য আপনার রাস্তায় থাকা দরকার নেই । আপনি আপনার বাসায় বসেই,অফিসে থেকেই অথবা যাত্রা পথেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন । আপনি সিলেট থাকতে পারেন , আপনি ঢাকায় থাকতে পারেন , আপনি ভোলায় থাকতে পারেন – কিন্তু আপনি একইসাথে বাকি সবার সাথে এই অভিনব প্রতিবাদে অংশ নিতে পারেন । আপনি অফলাইনে বা অনলাইনে আপনার বন্ধুদের সাথে কথা বলুন , সবাইকে জানান - আমরা এইভাবে আর ডাকাতি দেখতে পারি না । সবাইকে জানান,এবার আমরা তাদের গাঁট কাটবো । সবাই বোঝান – অপারেটরদের না ভোগালে তারা আমাদের কথা শুনছে না । সবাইকে বলুন – প্রিন্ট মিডিয়া বিজ্ঞাপনের টাকা উপার্জন করে অপারেটরদের কাছে জিম্মি ,আমাদের ভোগান্তির কথা কখনোই ছাপাবেনা, তারা আমাদের পক্ষে অপারেটরদের উচ্চমূল্যের ইন্টারনেট নিয়ে কখনোই বলবে না ।
আমরা ফেসবুককেই বেছে নিয়েছি সবার সাথে একত্রিত হবার স্থান হিসেবে , এখান থেকেই শুরু হবে সেই প্রতিবাদের ভাষার..... যা অপারেটরদের বাধ্য করবে সার্ভিস চার্জ কমাতে ।
শুধু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কয়েকটি ঘন্টা আপনি মিসড কল করে যান, ২০...৩০...৫০ টি ।যত বেশি মিসডকল করবেন, আমাদের কাছে অপারেটরদের মাথা নত করার সম্ভাবনা ততই বাড়বে ।
অনেক তো ভুগেছি ,আসুন এবার তাদের ভোগাই ।
বিশেষ ঘোষনা এবং আপডেট- ১
১. অপরিচিত লোক নয়, শুরু করুন আপনার মোবাইলের ফোনবুক থেকে। যাদের কথা মনে পড়বে, তাদের একটা মিসকল দেন।
২. ম্যাসিভ এমাউন্টে মিসকল দেন। যদি না চান,যদি কল ধরে ফেলার রিস্ক থাকে তবে ৩০ সেকেন্ডের মিসকল দেবার প্রয়োজন নেই। ছোট ছোট মিসকল দিন। যত বেশি পরিমান মিসকল দেবেন, মোবাইল অপারেটর দের ক্ষতির পরিমান তত বেশি হবে।
৩. আপনার বাসার দুটি ফোন নিয়ে বসুন। মিসকল দিন একটা থেকে অন্য টি তে। যদি ফোন বুক থেকে মিসকল দেবার কাউকে না পান তবে বাসার ফোন ব্যবহার করুন। সবার বাসায়ই একাধিক মোবাইল ফোন আছে। আপনাদের অনেকের নিজেরই দুটি ফোন আছে। একটি ফোন থেকে মিসকল দিন আপনার অন্য মোবাইল ফোন টি তে।
৪. অনলাইন এর এই ইভেন্ট টির কথা আপনার স্টাটাসের মাধ্যমে জানিয়ে দিন আপনার বন্ধু দের কে। পার্সোনাল বন্ধু দের কে বলেন রবিবার সকাল ১০ টায় মিসকল দিতে।
আপনারা রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন কল রিসিভ করবেন না। আপনাদের এতটুকু আত্মত্যাগ আমাদের সবার স্বপ্ন পূরন আর দাবি আদায়ের হাতিয়ার হবে। তাই সবাই ৩ ঘন্টা সময় দিন।
এত দিনের অনাচারের বিরুদ্ধে তিন ঘন্টার প্রতিবাদ কি খুব বেশী ?
মোবাইল থেকে শেয়ার করার জন্য- http://on.fb.me/11TmOnr
https://www.facebook.com/events/146961248792279/
Admission test will start from 23rd February 2013.
Admission test news :
Still admission test date is not published officially.
But the probable date of starting admission test in Islamic university kushtia is 23rd February 2013.
the date will be changed if any bad situation arise.
Further information will be published later .
প্রসঙ্গঃ ইন্টারনেট ব্যান্ডউইথ। সময় এসেছে এবার পথে নামার। আপনি বিকলাঙ্গ হলে এ পোস্টে ঢোকার প্রয়োজন নেই! আপডেটেড উইথ এক্সক্লুসিভ নিউজ!
টিউন করেছেন : মাহবুব হাসান | প্রকাশিত হয়েছে : 21 January, 2013 on 12:39 am
যেদিকে তাকাই-শুধু পরিবর্তনের হাওয়া। আমি শুভ পরিবর্তন গুলোর কথা বলছি।
আমাদের ছোট্ট এ দেশটির অনেক কিছুই বদলেছে, আবার অনেক কিছুই অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে। ইন্টারনেট ইউসেজ এর মুল্য ৫/৬ বছর আগে যা ছিল এখন ও তাই আছে।
আগে পার কিলো বাইট দুই পয়সা ছিল, এখনো তাই। এক জিবি ৩৫০টাকা ছিল, এখনো তাই। ভাবা যায়!
কিছু কিছু প্যাকেজের মুল্য কমেছে কিন্তু তা আশানুরুপ নয়।
অতীতের কথা বাদ দিলাম। তখন ব্যান্ডউইথের মুল্য অনেক বেশি ছিল। কিন্তু এখন তো আগের অবস্থা নেই। সরকার দফায়-দফায় ব্যান্ডউইথের মুল্য কমিয়ে ৮০০০টাকাতে এনেছে। তারপরেও আমরা ভোক্তারা এর সুফল ভোগ করতে পারছিনা।
এটা গেল সার্ভিস প্রোভাইডারদের ভোক্তাদের বাশ দেবার কথা।
এবার আসুন দেখি সরকারের নীতি নির্ধারক মহল কি করছে।
২০১২ সালের হিসাব মতে, বাংলাদেশের ব্যান্ডউইথ ক্যাপাসিটি ১৬৪ (আরেক সূত্রমতে ২০০) জিবিপিএস/সেকেন্ড। এর মধ্যে মাত্র ২৬গিগাবাইট ব্যান্ডউইথ আমরা সবাই মিলে ব্যবহার করি।
তবে আসল কথা হল, আমাদের ব্যান্ডউইথ ক্যাপাসিটি বর্তমানে কত আছে এবং কত ব্যান্ডউইথ পড়ে আছে, কেউই এ ব্যাপারে সঠিক তথ্য দিচ্ছেনা।
প্রশ্ন জাগেনা- বাকি ব্যান্ডউইথ তাহলে গেল কোথায়? সরকারের নীতি নির্ধারকদের কথা অনুযায়ী এই ২৬গিগাবাইট ব্যান্ডউইথ বাদে বাকি ব্যান্ডউইথ রিজার্ভ রাখা হয়!
ব্যান্ডউইথ সোনা নাকি জমি যে রিজার্ভ অবস্থায় ফেলে রেখে দিলে এর মুল্য বা চাহিদা বাড়বে অথবা ইন্টারনেট ইউজারদের কোন উপকারে আসবে!
মুল্য যতই কমানো হোক, প্রায় ৮০% ব্যান্ডউইথ ফেলে রাখলে সেটা দেশের কোন উপকারে আসবে?
প্রয়োজন হলে ব্যান্ডউইথের দাম আরো কমিয়ে সম্পুর্ন ব্যান্ডউইথ সকল সার্ভিস প্রোভাইডারদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। কারন কয়েক শ কোটি টাকার ব্যান্ডউইথ ফেলে রেখে তো কোন উপকারে আসছেনা!
ভাবছেন কি গর্দভ সরকারের নীতি নির্ধারক মহলের লোকগুলো! ভুলেও তা ভাবতে যাবেন না।
ওরা আপনার আমার চাইতে অনেক অনেক বুদ্ধিমান এবং নিজের আখের গোছাতে সচেষ্ট।
বিভিন্ন সূত্রমতে, কিছু প্রভাবশালী মহল সরকারের উঁচু পর্যায়ের কিছু অফিসিয়ালের সাথে যোগসাজশ করে অব্যবহৃত ব্যান্ডউইথ দিয়ে অবৈধ ভিওআইপি বিজনেস চালাচ্ছে।
যে কারনে আমরা টাকা দিয়ে কলা কিনছি ঠিকই কিন্তু কপালে কলার খোসা ছাড়া আর কিছুই জুটছেনা। অথচ আমাদের যে ব্যান্ডউইথ রিজার্ভ আছে বলা হচ্ছে সেই ব্যান্ডউইথ গুলো সঠিকভাবে এ্যালোকেট করলে এবং যে টাকা আমরা ইন্টারনেট ইউজের জন্য ব্যয় করি, তাতে আমাদের কমপক্ষে ৭থেকে ৮গুণ বেশি স্পীড পাবার কথা।
তথ্যগুলো আপনারা আমার থেকে অনেক ভাল জানেন, ব্লগে বা ফেসবুকেও কম লেখালেখি হল না।
কথা সেটা নয়। কথা হল আর কতকাল এভাবে চুপ থাকব আমরা? আর কতকাল নিজেদের পশ্চাৎদেশ সার্ভিস প্রোভাইডার আর সরকারের নীতি নির্ধারকদের দিকে মেলে বসে থাকব?? পশ্চাৎদেশে আর কত বাশমারা খেলে আপনাদের ঘুম ভাঙ্গবে???
ব্লগে/ফেবুতে তো অনেক লাফালাফি হল, মাঠে নামার সময় কি এখনো হয়নি?
ফেসবুক/ব্লগে প্রতিবাদ করে আমাদের দ্বায়িত্ব শেষ মনে না করি।
যদি সৎ উপার্জনের টাকায় ইন্টারনেট ইউজ করে থাকেন, তাহলে আসুন এবার পথে নামি।
ব্লগে/ফেবুতে অনেক বড় বড় ব্লগার আছেন, যাদের একটি ডাকে হাজার হাজার মানুষ আসবে।
তাদের কেউ একজন কি এই বিষয়ে স্ট্যান্ড নিতে পারেন না?
কাউকে না কাউকে দ্বায়িত্ব নিতে হবেই। কেউ একজন স্ট্যান্ড না নিলে এরা সারাজীবন ধরে আমাদের টাকা ভ্যাম্পায়ারের মত চুষেই খাবে।
*আপডেটঃ
আমরা শাহবাগ/বিটিসিএল কার্যালয় অথবা কোন টিভি চ্যানেলের সামনে মানব বন্ধন করার মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করব।
আমি জানি শুধু মানব বন্ধনে কোন কাজ হবেনা, তবে প্রাইমারি স্টেপ হিসাবে এটার বিকল্প কিছু দেখছিনা।
মিডিয়া কাভারেজ হিসাবে আমরা ইটিভি কে পাশে পাচ্ছি ইনশাল্লাহ। তাছাড়া কয়েকটি পত্রিকার সাথেও কথা হচ্ছে।
ওরা এটা নিয়ে নিউজ করবে এবং মানব বন্ধনের দিন রিপোর্টার পাঠাবে।
তবে তার জন্য আপনাদের হেল্প দরকার।
ওরা একটা প্রেস নোট চেয়েছে। কতটুকু ব্যান্ডউইথ রিজার্ভ আছে, কতটুকু ইউজ হচ্ছে ইত্যাদি বিষয় গুলো নিয়ে একটা ডিটেইল রিপোর্ট ও চেয়েছে।
প্রেস নোট কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আমার কোন আইডিয়া নেই।
আর কিছু না পারেন, অন্তত এই উপকার টুকু করেন।
কবে-কিভাবে আমরা রাস্তায় নামতে পারি, সরকার কে আমাদের পাওনা ব্যান্ডউইথ দেবার কথা কিভাবে বলতে পারি আইডিয়া দিন।
সবাই আরেকটিবার জাগুন! মেসেজ টি সবার কাছে পৌছে দিন।
Collected.
'' University can teach you skill and give you opportunity but it can't teach you sense nor give you understanding .
Sense and understanding are produced within one's soul.''
C. JoyBell C.
13/01/2013
Main gate of bangobondhu hall
10/01/2013
হত দরিদ্র এই সব শীতার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন। আপনার সামান্য ত্য্যগ লাঘব করবে তাদের অবর্ননীয় কষ্ট।
02/01/2013
Awesome tablet
Brand new Original Ainol Novo 7 Crystal
1. 100% Brand new Original Ainol Novo 7 Crystal
2. Amlogic CPU Dual Core very fast
3. 7" Capacitive Multi-touch 5 Points
4. Camera: Front 2.0M Pixel
5. 1GB/8GB; WIFI;HDMI Out
6. Latest Firmware, Android 4.1 Jelly Bean
Specifications:
Model: Ainol Novo 7 Crystal, 8GB Version
CPU: Amlogic 8726-M6, 1.5GHz, Cortex-A9 dual core; GPU: Mali-400
Operation System: Android 4.1 (Jelly Bean)
RAM: 1GB (DDR 3)
Screen Size: 7 Inch, Capacitive Screen, MVA
Extend Card: Support TF card up to 32GB extended
Camera: Front camera is 2.0 Megapixels
USB HOST 2.0
WIFI: Yes, 802.11 b/g/n
Battery: 3700 MAh
Package including: 1 x Charger; 1 x USB cable ,1 x OTG cable, 1 x Head Phone
Price: 13800(Fixed)
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
The evening MBA programe admission in islamic university kushtia is going on. For more information click here http://www.iubd.net/index.php/Evening_MBA
Evening MBA - Islamic University, Bangladesh The official website of Islamic University, Bangladesh.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Kushtia
7003