10/03/2021
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১২/০৩/২০২১ তারিখ রোজ শুক্রবার রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিতব্য অনলাইন আলোচনা সভায় সকলের উপস্থিতি কামনা করছি। উক্ত অনুষ্ঠানের লিংক, আইডি ও পাসওয়ার্ড নিম্নরূপ:
Join URL: https://bdren.zoom.us/j/66682170339?pwd=ZVF2dytnSG5GcXprTmxtb0VoRDJOdz09&fbclid=IwAR3nF7bxxdkF2nbjU4jHJsS_RKz1sFoJPKuyrl1rRtsXZgscuF4OlI91CUg
Session ID: 66682170339
Session Password: 07031991
24/08/2020
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ওয়ান স্টুডেন্ট ওয়ান ডিভাইস প্রকল্পের যাত্রা শুরু করেছে। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলীর নেতৃত্বে এ যাত্রার শুভ উদ্বোধন করেন । কুষ্টিয়া জেলার ওয়াল্টন শোরুম থেকে এ ডিভাইস ক্রয় করা হয়। ডিভাইস দুটির মধ্যে রয়েছে স্মার্টফোন এবং ল্যাপটপ। এ ডিভাইস ক্রয়ের জন্য ১০% নগদ অর্থ প্রধান করে একবছর/দুই বছর মেয়াদে সহজ কিস্তিতে ডিভাইস প্রাদানের সহযোগিতা করছেন সর্বাধিক জনপ্রিয় ওয়াল্টন কোম্পানি।
জানা যায়, করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। যার ফলে বিশ্বের অধিকাংশ দেশ গুলাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে ইউজিসি এবং শিক্ষামন্ত্রনালয়। যার ফলে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলাতে ক্লাস সহ পরিক্ষা বন্ধ হয়ে গেছে। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখা বিমুখী হয়ে যাচ্ছে দিনের পর দিন। এ সমস্যা সমাধানের জন্য ইবির আরবি বিভাগ তাদের শিক্ষার্থীদের জন্য ওয়ান স্টুডেন্ট ওয়ান ডিভাইস প্রকল্প চালু করেছে। ইতোমধ্যে প্রাথমিকভাবে প্রকল্পটির আওতায় ৩৩ জন শিক্ষার্থী যুক্ত হয়েছে। তন্মধ্যে ওয়ালিউল্লাহ, ইয়াসির আরাফাত, নিশী, সানজিদা আহমেদ সহ ১৩ জন শিক্ষার্থী ডিভাইস ক্রয় করেছেন।
এবিষয়ে অনুভূতি ব্যাক্ত করে শিক্ষার্থী শাহিন পাশা বলেন, প্রথমে অভিনন্দন জানাই ডিপার্টমেন্টে মাননীয় চেয়ারম্যান স্যার ডিপার্টমেন্টের নতুন রুপকার এবং একাডেমি কমিটি সকল স্যারদেরকে এমন একটি শিক্ষার্থীবান্ধব বৃহৎ উদ্যেগ নেওয়ার জন্য। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ থাকবে না একজন দক্ষ আইটি ক্ষেত্রে ভুমিকা রাখবে। আমরা মনে করি আগামী পৃথিবী নেতৃত্বা দিবে আইটি সেক্টর তাই এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদের সাথে কাজ করতে পারব। আমরা হতে পারব লেখাপড়ার পাশাপাশি একজন আত্মনির্ভরশীল ফ্রিলাংসার। যার ফলে ডিপার্টমেন্টের প্রতিটা শিক্ষার্থী নিজেকে যোগ্য এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে এ প্রত্যাশা কামনা করি।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলী বলেন, বর্তমানে অনেক শিক্ষার্থীর ডিভাইস না থাকার কারনে অন লাইনের ক্লাস গুলাতে যুক্ত হতে পারছে না। যাতে শতভাগ শিক্ষার্থী অন লাইনের ক্লাসে যুক্ত হতে পারে এজন্য আমরা ওয়ান স্টুডেন্ট ওয়ান ডিভাইস প্রকল্পটি চালু করেছি। এছাড়াও পড়ালেখার পাশাপাশি যাতে শিক্ষার্থীরা আইটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারে এবং জব সেক্টর গুলাতে নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আরবি ভাষা ও সাহিত্য বিভাগ শিক্ষার্থীদের পাশে সর্বদা অটুট থাকবে।
https://m.dailyinqilab.com/article/316991/%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81?fbclid=IwAR1aKwWObsMSnnU_rkubQsPSij8A3t7P2n0Uc37Ydsl6Zi_ieJcgS0bGLUQ
25/06/2020
নিয়মিত অনলাইন ক্লাসের বাছাইকৃত খন্ড চিত্র:::::
20/06/2020
আলহামদু লিল্লাহ!
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একাডেমিক কমিটির দ্বিতীয় ভার্চুয়াল মিটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
সভায় ছাত্র-ছাত্রীদের অন-লাইনে ক্লাস গ্রহণে সমস্যা ও তা থেকে উত্তরণের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়৷
18/06/2020
Alhamdulillah!
we have passed an enjoyable discussion session through Zoom on "Ensuring participation of students in online classes: Problems and prospects". The discussion was chaired by professor, Dr. Moshtaq Ali and was ornamented by professor, Dr. Abdul Muttalib on invitation.
21/11/2019
::বিজ্ঞপ্তি::
এতদ্বারা আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সকল শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীকে জন্য জানানো যাচ্ছে যে, আগামি ২২-১১-২০১৯ রোজ শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হবে। যা সকাল ৯.০০ টায় বিভাগের নীচ থেকে শুরু হবে।
উক্ত র্যালিতে সকল ছাত্রছাত্রীকে অংশগ্রহণের জন্য বলা গেল।
নির্দেশক্রমে
ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়াল আলী
চেয়ারম্যান
আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়।
16/07/2019
২০১৯-২০২০ শিক্ষা বর্ষে
ইভিনিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি..
26/02/2019
আগামি 28.02.2019, আমরা, আরবী ভাষা ও সাহিত্য পরিবার আসছি পল্লী কবি জসিম উদ্দিনের বাড়িতে।
দোয়া প্রার্থী!
20/05/2018
Please confirm your registration within May 22, 2018 and Reporting time of this program
13/05/2018
ইফতার প্রোগ্রাম - ২০১৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এ্যারাবিক এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে আগামী ২৫ মে ২০১৮ ( সম্ভাব্য ৯ রমাদান ১৪৩৯), শুক্রবার ঢাকায় ইফতার প্রোগ্রাম -২০১৮ অনুষ্ঠিত হবে - ইনশাআল্লাহ
ভেন্যু ঢাকার প্রানকেন্দ্র ফার্মগেট ও এর কাছাকাছি স্থান নিধারণ করা হবে। প্রোগ্রামে মাথা পিছু কোন টোকেন মানি থাকবে না তবে সদস্যদের সেচ্ছায় অর্থ প্রদানের সুযোগ রয়েছে।
ইফতার প্রোগ্রাম -২০১৮ বাস্তবায়ন কমিটিঃ
আহবায়ক - হারুন অর রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক ( ইসলামী ব্যাংক, উত্তরা, ঢাকা)
সদস্যঃ
- হাফেজ আসাদুর রহমান , প্রচার সম্পাদক ( ইসলামী ব্যাংক স্কুল, মিরপুর, ঢাকা)
- ফখরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ( এবি ব্যাংক, কাকরাইল, ঢাকা)
- তাফহীমুর রহমান বাকী, যুগ্ম সাধারন সম্পাদক ( কোঅর্ডিনেটর, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, শ্যামলী, ঢাকা)
- মোঃ মামুনুর রহমান, কোষাধ্যক্ষ (সিনিয়র ম্যানেজার, এমজিএইচ গ্রুপ)
- তাজউদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ( ইনচার্জ, ইবনে সিনা ডায়গনিষ্টিক সেন্টার, কেরানীগঞ্জ, ঢাকা)
এ্যালামনাইয়ের সকল সদস্যকে সবান্ধবে আমন্ত্রিত
21/03/2018
২১ মার্চ "আন্তর্জাতিক কবিতা দিবস" পালন করেছে,
আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, বিভাগের জৈষ্ঠ্য প্রফেসর, ড. রুহুল আমীন। সভাপতিত্ব করেন, বিভাগের সম্মানিত চেয়ারম্যান, ড. মাহবুবুর রহমান। এছাড়াও বিভাগের ছাত্র উপদেষ্টা কমিটি সদস্য ড. শামছুল হক সিদ্দিকীর সহ সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন:
বিভাগের সম্মানিত শিক্ষক , মো. রফিকুল ইসলাম
ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিভাগের ছাত্র, তরুন কবি, কবি আব্দূল্লাহ আল মামুন এবং কবি এম মাহবুবুর রহমান।