চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া।

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া।

চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া। It's a beautiful school for every child. We always care our all students to develop their mind.

14/08/2025
07/10/2024

এতদ্বারা চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া। এর সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী দুর্গা পূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আগামী ৯ই অক্টোবর রোজ বুধবার থেকে ১৭ই অক্টোবর রোজ বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে, এবং আগামী ২০শে অক্টোবর রোজ রবিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথানিয়মে চলবে।

সবাইকে শারদীয় শুভেচ্ছা
অধ্যক্ষ
চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল
খোকসা, কুষ্টিয়া।

10/08/2024

👉 নোটিশ

প্রিয় শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, ও অভিভাবকবৃন্দ কিছুদিন যাবৎ ধরে চলমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদ্যালের কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল, যদিও বর্তমানে আমরা সাধারণ মানুষ সম্পুর্ণ নিরাপদ তা বলা যাচ্ছেনা। তবে আমাদের খোকসার প্রেক্ষাপটে স্কুল খোলা যায় বলে মনে হচ্ছে। তাই আগামীকাল ১০/০৮/২০২৪ ইং রোজ রবিবার থেকে চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া। এর সকল কার্যক্রম পুনরায় শুরু হবে এবং আগের নিয়মেই চলবে।
শুভেচ্ছান্তে
সাধন বিশ্বাস
অধ্যক্ষ
চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া।

28/06/2024

👉 নোটিশ
এতদ্বারা চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া। এর সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছুটি শেষে আগামী ৩০/০৬/২০২৪ ইং রোজ রবিবার সকাল ৭ টা ৩০ মিনিট থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথানিয়মে চলবে।

এবং,

আগামী ০১/০৭/২০২৪ইং রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উক্ত দিনে সকল শিক্ষার্থীকে অভিভাবকসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

আদেশক্রমে
সাধন বিশ্বাস,
অধ্যক্ষ
চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া।

তীব্র তাপদাহের কারণে আগামী ৩০/৪/২৪ ইং থেকে ২/৫/২৪ ইং পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়সমুহ বন্ধ থাকবে।
29/04/2024

তীব্র তাপদাহের কারণে আগামী ৩০/৪/২৪ ইং থেকে ২/৫/২৪ ইং পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়সমুহ বন্ধ থাকবে।

27/04/2024

👉 আগামীকাল রবিবার স্কুল খোলা #

বিজ্ঞপ্তিতে বলা হয়, একশিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা চলবে।

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহে ১ম শিফট সকাল ৮ টা থেকে সকাল সাড়ে ৯ টা এবং দ্বিতীয় শিফট ৯.৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে।

প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এর আগে ২৫ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বেশ কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। নিয়মানুযায়ী শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে

থাকছে যেসব নির্দেশনা
১। আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং শ্রেণি কার্যক্রম অব্যাহত থাকবে।
২। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।
৩। শ্রেণি কার্যক্রমের যে অংশটুকু শ্রেণিকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সব কার্যক্রম সীমিত থাকবে।
৪। তাপদাহসহ অন্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছিলেন, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এ কারণে আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি স্কুল-কলেজ-মাদ্রাসা। ২১ এপ্রিল স্কুল, কলেজ ও মাদ্রাসা খোলার কথা থাকলেও ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। আর ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার। তবে ছুটি না বাড়ায় রোববার থেকে ক্লাস শুরু হচ্ছে।

Copied from 👇
news24bd.tv/aa

শুভ নববর্ষ ১৪৩১"এসো, এসো, এসো হে বৈশাখ।তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥"সবাইকে নববর্ষের ...
14/04/2024

শুভ নববর্ষ ১৪৩১
"এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥"
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ।

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l

তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… “শুভ নববর্ষ”

নতুন আশা নতুন প্রান,
নতুন সুরে নতুন গান।
নতুন জীবনের নতুন আলো,
নতুন বছর কাটুক ভালো।
শুভ বাংলা নববর্ষ

শুভ নববর্ষ ১৪৩১! আপনাকে, আপনার পরিবার ও প্রিয়জনদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।

#শুভ #শুভ_নববর্ষ #পহেলাবৈশাখ
゚viral

শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পরিবর্তনসারা দেশে তীব্র শীত ও কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় প্রা...
22/01/2024

শীতে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পরিবর্তন

সারা দেশে তীব্র শীত ও কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

এ ছাড়া, ইতোপূর্বে এই মন্ত্রণালয় হতে জারিকৃত যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা বহাল থাকবে।

Copy Text
সূত্র - যুগান্তর

Whether what troubled you leave it to 2023.keep what makes you happy to 2024. Happy New Year Everyone.আপনি কি সমস্যায় প...
31/12/2023

Whether what troubled you leave it to 2023.keep what makes you happy to 2024.
Happy New Year Everyone.

আপনি কি সমস্যায় পড়েছেন তা 2023-এ ছেড়ে দিন। যা আপনাকে 2024-এ খুশি করে তা রাখুন।
সবাইকে নতুন বছর এর শুভেচ্ছা.

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে, চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুলেপ্লে- গ্রুপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভ...
26/12/2023

ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে, চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুলে
প্লে- গ্রুপ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
যোগাযোগের ঠিকানা ঃ অফিস কক্ষ, চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া।
মোবাইল- ০১৯৭১-৬৩০০০০, অথবা, ০১৯১২-৯৯৭৮৭২, অথবা, ০১৯৯২-১৯৯৬৪২।

#বিদ্যালয় #বিদ্যা

Address

Dakbanglo Road, Khoksa
Kushtia
7020

Opening Hours

Monday 08:00 - 15:00
Tuesday 08:00 - 15:00
Wednesday 08:00 - 15:00
Thursday 08:00 - 15:00
Saturday 08:00 - 15:00
Sunday 08:00 - 15:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাইল্ড হ্যাভেন প্রি- ক্যাডেট স্কুল, খোকসা, কুষ্টিয়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share