31/12/2025
"স্কাউট জীবের প্রতি সদয়"
A Scout is kind to animals
থার্টি ফার্স্ট নাইটে আনন্দ হোক, আতঙ্ক নয়
ফানুস, আতশবাজি, পটকা নয়। স্কাউটের ৪ নাম্বার আইন মেনে নতুন বছর শুরু করি মানবিকতা আর দায়িত্ববোধ নিয়ে। Happy New Year 2026 😊🎉
16/12/2025
মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে আয়োজিত বিজয় দিবস প্যারেড এ অংশগ্রহণ করে
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ⚜️
দেশের মহান বিজয় দিবসে শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কুচকাওয়াজ প্রতিযোগিতায় গৌরবজনকভাবে তৃতীয় স্থান অর্জন করেছে 🥉
এই সাফল্য শুধুমাত্র একটি অবস্থান নয়—
এটি আমাদের নিরলস অনুশীলন, দলগত ঐক্য, নেতৃত্বের দক্ষতা এবং স্কাউট আদর্শে বিশ্বাসের প্রতিফলন।
গ্রুপ লিডার, সিনিয়র রোভার মেট, সকল স্তরের রোভার সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা।
আমরা গর্বিত, আমরা KPI রোভার স্কাউট ⚜️ সেবাই আমাদের অঙ্গীকার, শৃঙ্খলাই আমাদের শক্তি।
Congratulations Team KPI Rover Scout Group!
আগামীর পথচলায় আরো বড় সাফল্যের প্রত্যাশায় 🇧🇩⚜️
15/12/2025
১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস।
লাখো শহীদের রক্তে রচিত স্বাধীনতার এই সূর্যোদয় আমাদের ইতিহাস, আত্মপরিচয় ও প্রজন্ম থেকে প্রজন্মের প্রেরণা। লাল-সবুজের পতাকায় প্রতিধ্বনিত হয় ত্যাগ, সাহস ও অঙ্গীকারের দীপ্ত বার্তা। এই বিজয়ের চেতনায় গড়ে উঠুক মানবিক, উন্নত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ।
ছবি ও তথ্য #সংগীত Bangladesh Scouts
11/12/2025
রোভার স্কাউটদের চরিত্র, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে আয়োজন করা হয় ওরিয়েন্টেশন ও দক্ষতা উন্নয়ন ক্যাম্প—২০২৫; যেখানে নতুনরা পেলো বাস্তবমুখী অভিজ্ঞতা।
🔹 “জ্ঞান, দক্ষতা ও সেবার শপথ—কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভারদের এক অদম্য উন্নয়ন"।
02/11/2025
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাঃ রুহুল আমিন স্যারকে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কর্তৃক "শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫" স্বর্নপদক প্রদান।🖤
আগামীতেও স্যার আপনার হাত ধরেই কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।
শুভেচ্ছায়ঃ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ⚜️
28/08/2025
✨ শুভেচ্ছা বার্তা ✨
"আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা ২০২৫ উপলক্ষে সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কৃতকার্য এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে নিজেকে গড়ে তোলার কামনা করি।
🌿 দোয়া ও শুভকামনায়
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ
11/07/2025
অভিনন্দন!
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের নতুন সিনিয়র রোভার মেট হিসেবে
মো. নোমান ইবনে সাবিত (ইউনিট-১),
মো. আব্দুল্লাহ আল শাফি (ইউনিট-২) এবং
জান্নাতুল মাওয়া (ইউনিট-৩)
নির্বাচিত হওয়ায় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের নেতৃত্ব রোভার স্কাউট গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যাবে—এই কামনায়। ⚜️
03/07/2025
০২/০৭/২০২৫ ইং তারিখে সারাদিনব্যাপী কুষ্টিয়া পলিটেকনিক ইন্সিটিউট রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত হয়ে গেলো নতুন সহচর স্তর এর রোভার স্কাউটদের ওরিয়েন্টেশন ও বার্ষিক তাঁবু জলসা। উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সন্মানিত অধ্যক্ষ জনাব মোঃ রুহুল আমিন এবং বিশেষ অতিথি বিভাগীয় প্রধানগণ সহ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৩ জন আরএসএল সোহরাব হোসেন, মৃদুল দেবনাথ এবং অপর্ণা শিকদার। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের রোভার ও শিক্ষার্থী বৃন্দ। সকাল ৯ ঘটিকায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর সন্ধ্যায় 'তাঁবু জলসা' ও সর্বশেষ বিদায় সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
27/06/2025
২০-২৪শে জুন ২০২৫ বাংলাদেশ স্কাউটস হেডকোয়ার্টারে অনুষ্ঠিত "International Workshop on Messengers of Peace" এ সফলভাবে অংশগ্রহণ করেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট শাওন আহমেদ।
শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এই মহৎ যাত্রায় তার পদচারণা নিঃসন্দেহে আমাদের গ্রুপের জন্য এক গর্বের অধ্যায়।
তার এই অর্জন রোভার স্কাউটিংকে করেছে আরও শক্তিশালী, আরও উজ্জ্বল।
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে রইল তার প্রতি অফুরন্ত দোয়া ও শুভকামনা—
এই পথচলা হোক সমৃদ্ধ, হোক আলোকিত ভবিষ্যতের দিশারী।
06/06/2025
🌙 "ত্যাগে মহিমা, সেবায় গৌরব – পবিত্র 'ঈদ উল আযহা' উপলক্ষে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা!" 🕊
"পবিত্র কোরবানির মাহেন্দ্রক্ষণে আসুন আমরা প্রতিজ্ঞা করি, সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবো – স্কাউটিংয়ের চেতনায় ঈদ মোবারক!"
29/05/2025
পূর্ব পরিকল্পনা অনুসারে সাপ্তাহিক ক্রু-মিটিং বাস্তবায়ন।
২৮-০৫-২০২৫ (বুধবার)
পতাকা উত্তোলন করেন জনাব মৃদুল দেবনাথ,
রোভার স্কাউট লিডার, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট ইউনিট-ক।
উপস্থিত ছিলেন মোঃ সোহরাব হোসেন, রোভার স্কাউট লিডার ও গ্ৰুপ সম্পাদক, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এবং অপর্ণা সিকদার, রোভার স্কাউট লিডার, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট ইউনিট-গ (গার্ল-ইন ইউনিট)
এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভিন্ন স্তরের রোভার বৃন্দ।
উক্ত মিটিংয়ে রোভারদের মাঝে বিভিন্ন ল্যাশিং নিয়ে নতুন পাঠ বাস্তবায়ন করা হয়।