English Teaching Corner

English Teaching Corner

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Teaching Corner, Education, Juniadaha, Bheramara, Kushtia.

29/09/2023

Case(কারক)

Sentence এ কোন noun বা pronoun এর সাথে অন্যান্য word বা শব্দের যে সম্পর্ক থাকে তাকে Case বলে।

ইংরেজিতে noun বা pronoun এর Case সাধারনত পাঁচ রকমের হয়ে থাকে। এগুলো হল-

Nominative case
Objective case
Possessive case
Vocative case
Dative case

Note: Dative case কে সাধারনত স্বতন্ত্র কারক হিসেবে গণ্য করা হলেও আধুনিক English grammer এটিকে object তথা Objective case রুপে গণ্য করে। তাই English grammar এ মূলত চার প্রকার case ই আলোচিত হয়।

Nominative case:
যখন কোন noun বা pronoun কর্তা রুপে ব্যবহৃত হয় তখন তাকে Nominative case বলে।

Nominative কে পেতে হলে ক্রিয়াকে কে (who) অথবা কি (what) দ্বারা প্রশ্ন করতে হবে।

For example:

- Orin goes to school. [কে (who) স্কুলে যায়?]

এছাড়াও pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause, etc. Nominative case রূপে ব্যবহৃত হয়।

Nominative রূপে noun - Orin goes to school.
Nominative রূপে pronoun – He visited Khulna.
Nominative রূপে adjective – The poor live in hand to mouth.
Nominative রূপে infinitive – To err is human.
Nominative রূপে gerund – Walking is a good exercise.
Nominative রূপে verbal noun – The reading of newspaper is a good habit.
Nominative রূপে phrase – A man of letters came here.
Nominative রূপে clause – What he says is known to all.

Objective case:
যখন কোন noun বা pronoun কর্ম রুপে ব্যবহৃত হয় তখন তাকে Objective case বলে।

Objective কে পেতে হলে ক্রিয়াকে কাকে (whom) অথবা কী (what) দ্বারা প্রশ্ন করতে হবে।

- Rahim reads a book. (rahim কী পড়ছে? - book)
- The horse kicked the boy. (কাকে kick করেছে? – the boy)

Objective case দুই প্রকার:
Accusative case- কোন sentence এ যদি বস্তুবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Accusative case বলে।
- He bought a car. (car বস্তুবাচক noun)

Dative case – কোন sentence এ যদি ব্যেক্তিবাচক noun – verb এর object রূপে বসে, তবে তাকে Dative case বলে।
- I like the man. (The man ব্যেক্তিবাচক noun)

এছাড়াও noun, pronoun, adjective, infinitive, gerund, verbal noun, phrase, clause, etc. Objective case রূপে ব্যবহৃত হয়।

Objective case রূপে noun – He reads the Quran.
Objective case রূপে pronoun – We called him.
Objective case রূপে adjective – He helps the poor.
Objective case রূপে infinitive – I want to sleep.
Objective case রূপে verbal noun – I like the playing of cricket.
Objective case রূপে phrase – I met a man of parts.
Objective case রূপে clause – I know how he did it.

Possessive case:
অধিকার সম্বন্ধ বা কর্তৃত্ব সম্বন্ধ বোঝায়। এটি “কার” এই প্রশ্নের উত্তর দেয়।

- This is Ram’s book. (কার বই- Ram এর)
- These are Shakespeare’s plays.(কার নাটক - Shakespeare এর)

Formation of Possessive case:
1. শেষে ‘s’ বিহীন singular noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। এটা জীবিত noun এর ক্ষেত্রে হয়। যেমন- Shawkot’s book, kamal’s pen, mother’s glass, baby’s toy.

2. শেষে ‘s’ যুক্ত singular noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেখানে স-ধ্বনি একাধিক থাকে। যেমন- jesus’ speech, brutass’ car, keates’ poem.

3. শেষে ‘s’ বিহীন plural noun এর সাধারণত Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- women’s co-operative, children’s park, men’s dress, people’s republic.

4. শেষে ‘s’ যুক্ত plural noun এর শেষে শুধু Apostrophe যোগ করে Possessive করা হয়। যেমন- boys’ school, girls’ school, sailors’ cap, brothers’ garden.

5. Compound noun এর শেষে Apostrophe ও S (’s) যোগ করে Possessive করা হয়। যেমন- brother-in-law’s home, Inspector-general’s office.

6. And দ্বারা যুক্ত একাধিক noun যৌথ অধিকার প্রকাশ করলে শেষের noun টির সাথে (’s) যোগ করতে হয়। যেমন- Rahim and Karim’s flat. Sami and Rahi’s mother.

7. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে (’s) বসিয়ে বা তার পূর্বে of বসিয়ে Possessive করা হয়। যেমন- Rahim’s hen or The hen of Rahim. Rabbi’s goat or the goat of rabbi.

8. অচেতন পদার্থের ক্ষেত্রে (’s) না বসিয়ে of বসিয়ে Possessive করতে হয়। যেমন-
Incorrect – The Chair’s legs are broken.
Correct – The legs of chair are broken.

9. সময়, দুরুত্ব ও ওজন প্রকাশক noun এর সাথে (s’) যোগ করে Possessive করতে হয়। যেমন – Three days’ leave, A yard’s length, A ton’s weight.

Vocative case:
Go there, Rahim. May I come in sir.

উপরের sentence দুটিতে Rahim and sir দুটি noun এ সম্বোধন করে কিছু বলা আছে। এখানে noun দুটির সাথে স্ব স্ব বাক্য দুটির অপর অংশ দুটির সাথে যে সম্পর্ক তাই Vocative case। এক কথায় বাক্যে noun এর মাধ্যমে কাউকে কে সম্বোধন করে কিছু বলা হলে তার Vocative case হয়। একে nominative address বা case of address ও বলা হয়।

যেমন – Brother, could I take your pen?

Photos from English Teaching Corner's post 28/09/2023

SSC Preparation English 2nd Paper Model Question (Grammar Part)

28/09/2023

সে ভাল তাই সকলে তাকে ভালবাসে।

Translation কি হবে?

27/09/2023

সে শুধু ঘুমাত আর কিছুই করতো না।

এটার translation কি হবে?

27/09/2023

Parts of Speech:

Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?
Parts of Speech বা পদ প্রকরণ কাকে বলে? এটি কত প্রকার ও কি কি?

Parts of Speech (পদ প্রকরণ)

Parts of Speech কাকে বলে?
Definition (1):
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।

Every single word we use in a sentence is called a Part of Speech.

Example:

Karim is a good boy.
He goes to school
Ashik eats Rice.
১ নং বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.

ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।

Definition (2):
Words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes, called parts of speech.

বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।

Example:

Do not run in the sun.
Walking is the best exercise.
He went to school.
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।

Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।

Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।

Parts of Speech এর প্রকারভেদঃ
There are eight types of parts of speech according to their functions in a sentence.

Noun (বিশেষ্য)
Pronoun (সর্বনাম)
Adjective (নাম বিশেষণ)
Verb (ক্রীয়া বা কাজ)
Adverb (ক্রীয়া বিশেষণ)
Preposition (পদান্বয়ী অব্যয়)
Conjunction (সংযোজক অব্যয়)
Interjection (আবেগ সূচক অব্যয়)
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Noun refers to any kind of name. This means, whatever we are seeing and watching around us is a noun.

Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.

Example:

Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)
Nouns are classified into five types. These are:

Proper Noun (নাম বাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Pronoun (সর্বনাম):
সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.

The word which we use instead of Noun is called Pronoun.

Example:

Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
He goes to school every day.
We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।

Adjective (নাম বিশেষণ):
যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।

Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number, and size of nouns or pronouns. It describes nouns or pronouns.

Example:

Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
Safi is (Noun এর অবস্থা বুঝাচ্ছে)
Verb (ক্রিয়া বা কাজ):
The verb is an important part of speech. Without a verb, no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doings and actions.

যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

Example:

We play cricket.
He writes a letter.
He gave me a glass of water.
Adverb (ক্রিয়া বিশেষণ):
যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.

The word that usually modifies the verb, adjective, or other adverb is known as an adverb.

Example:

He asked my name gently.
She walks slowly.
She bought a very long dress.
Preposition (পদান্বয়ী অব্যয়):
A preposition defines the relationship between nouns or pronouns with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.

বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.

Example:

The book is on the table.
Rahim is hiding behind the tree.
The girl brought a letter for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।

Conjunction (সংযোজক অব্যয়):
যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.

Usually, conjunction joins a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.

Example:

Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)
Interjection (আবেগসূচক অব্যয়):
It expresses strong feelings, emotions, and sudden changes of mind. It may be sudden happiness or sadness.

Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.

Example:

Alas! Her father is dead.
Hurrah! We’ve won the game.
Oh! What a beautiful girl she is!

27/09/2023

Learn English to develop Educational, Professional & Personal life.

27/09/2023

Tag Question এর নিয়ম (Tag Question Rules in Bangla)

Tag Question কি?
কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে Tag Question বলে। যেমনঃ

Rahim plays cricket, doesn’t he?
She went there, didn’t she?
Birds can play, can’t they?
It is a nice storybook, isn’t it?
He has done the work, hasn’t he?
Table of Contents
Tag Question কি?
কিভাবে Tag Question গঠন করতে হয়
Auxiliary Verb ও Not এর ব্যবহার
Tag Question এর সকল সহজ নিয়ম
কিভাবে Tag Question গঠন করতে হয়
Tag Question এর মধ্যে মূলত ৩ টি উপাদান থাকে, এগুলো হল: ১) Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া), ২) not/n’t (না বোধক) এবং ৩) Subject Word এর Pronoun

তাই আপনারা যদি এই ৩টি উপাদানের ব্যবহার ভালভাবে বুঝতে পারেন, আপনারা সহজেই Tag Question গঠন করতে পারবেন। এবার এই উপাদান গুলো নিয়ে আলোচনা করা যাক।

Auxiliary Verb ও Not এর ব্যবহার
Tag question গঠণে Auxiliary verb ব্যবহৃত হয়। Negative Tag question-এ Auxiliary verb গুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমনঃ

am + not = aren’t/ain’t
is + not = isn’t
are + not = aren’t
do + not = don’t
does + not = doesn’t
did + not = didn’t
was + not = wasn’t
were + not = weren’t
shall + not = shan’t
would + not = wouldn’t
should + not = shouldn’t
could + not = couldn’t
may + not = mayn’t
might + not = mightn’t
had + not = hadn’t
must + not = mustn’t
need + not = needn’t
ought + not = oughtn’t
Example: He must do this, mustn’t he?

সাধারণত positive বা affirmative statement -এ negative tag এবং negative statement -এ affirmative tag ব্যবহৃত হয়। সেই সাথে statement এর শেষে comma (,) এবং tag question এর শেষে প্রশ্ন বোধক (?) চিহ্ন বসে।

Positive Statement: She knows you, Negative Tag: doesn’t he?
Negative Statement: She does not know you, Positive Tag: does she?
আরও পড়তে পারেন- সঠিকভাবে Article ব্যবহারের ৭ টি সহজ নিয়ম

Tag Question এর সকল সহজ নিয়ম
1. Primary Auxiliary verb do, does, did, am, is, are, was, were, have, has, had যোগে গঠিত কিছু Tag Question নিম্নে আলোচনা করা হলঃ

I am a student, aren’t I?
She didn’t go there, did she?
You have done it, haven’t you?
They were playing football, weren’t they?
He had gone there, hadn’t he?
He is not a teacher, is he?
2. Auxiliary verb যুক্ত Exclamatory Sentence-এ isn’t/ aren’t/ wasn’t/ weren’t বসে। আবার মূল Verb যুক্ত Exclamatory Sentence এর শেষে don’t/ didn’t/ doesn’t বসে। এক্ষেত্রে Statement এ Subject Noun হলে Tag-এ Subject এর Pronounবসে। যেমনঃ

How beautiful the picture is, isn’t it?
How nicely the bird sings, doesn’t it?
3. Model Auxiliary Verb (may, dare, might, can, could, shall, should, will, would, must, need etc.) যোগে গঠিত Tag Question:

We may fail at first, mayn’t we?
You must have heard the name of Jalaluddin Rumi, mustn’t you?
None could prosper in life without utilizing time, could he?
I shall do that, shan’t I?
আরও পড়ুন- Affirmative থেকে Negative করার নিয়ম

4. Exclamatory Sentence-এর Subject এবং Verb উহ্য থাকলে, সেক্ষেত্রে Sentence বুঝে Subject ও Verb ধরে নিয়ে Tag গঠন করতে হয়।

What an idea!, isn’t it?
What a pity, isn’t it?
5. What/ how দ্বারা Exclamatory Sentence-এর Subject এবং Verb অনুযায়ী Tag Question করতে হয়।

What a beautiful garden it is!, isn’t it?
How beautiful the picture is!, isn’t it?
6. Statement-এ যদি need/needs Verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে Tag Question-এ need/needs এর পরিবর্তে don’t/doesn’t ব্যবহৃত হয়। যেমনঃ

I need a notebook, don’t I?
She needs a piano, doesn’t she?
7. Imperative Statement এর মাধ্যমে যদি কোন advice বা order বুঝায় সেক্ষেত্রে Tag হিসাবে will you/won’t you ব্যবহৃত হয়। Request বুঝালে can you/could you ব্যবহৃত হয়।

Do not go there, will you?
Open the door, will you?
Do not tell a lie, will you?
NOTE: won’t you ব্যবহার না করায় ভাল।

8. Let’s/Let us যুক্ত Imperative Statement যদি Proposal বুঝায় তাহলে Tag Question হিসাবে shall we ব্যবহৃত হয়। যেমনঃ

Let us have a discussion, shall we?
Let’s help the poor, shall we?
Let us go for a walk, shall we?
9. Let him/her/they/Arman দিয়ে যখন কোন কিছু করার অনুমতি ব্যক্ত করা হয় তখন Tag Question এ will you ব্যবহৃত হয়। যেমনঃ

Let Arman take a decision, will you?
Let her do the work, will you?
10. There is/ there are/ there was/ there were দ্বারা সূচিত Statement এর ক্ষেত্রে Tag Question হিসেবে is there/isn’t there, are there/aren’t there, wasn’t there, weren’t there বসে। যেমনঃ

There is something wrong with him, isn’t there?
There are three big rooms in our school library, aren’t there?
11. It is/ It was/ It has দ্বারা সূচিত Statement-এর ক্ষেত্রে Tag Question হিসাবে is it/ isn’t it, was it/wasn’t i, has it/hasn’t it বসে।

Yes, it is our duty to study in a disciplined way, isn’t it?
It is fairly a recent invention, isn’t it?
12. Complex Sentence-এ Principal Clause-এর Subject ও verb অনুযায়ী Tag Question গঠন করতে হয়।

If you come, I will go, won’t I?
He said that he would do the work, didn’t he?
আরও পড়ুন- কেস (Case) কাকে বলে, কত প্রকার ও এর ব্যবহার

13. Compound Sentence-এ সাধারণত 2nd Clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question করতে হয়। যেমনঃ

Jony is dishonest but his sister is honest, isn’t she?
Rahim is short but his brother is tall, isn’t he?
14. As well as, and not, with, together with, along with, accompanied by, in addition to, rather then ইত্যাদি দ্বারা দুটি Noun/Pronoun যুক্ত হলে ১ম Subject অনুযায়ী Tag Question হবে।

He as well as his friends has done the work, hasn’t he?
15. Not only……but also, Not…….but, Either……..or, neither………nor ও or দ্বারা দুটি Subject যুক্ত হলে 2nd Subject অনুযায়ী Tag Question-এর Subject হয়।

Not only Rafik but also His friends are Fond of football, aren’t they?
16. Everybody/anybody/everyone/ nobody/someone/ none ইত্যাদি যদি কোন Statement এর Subject হিসাবে ব্যবহৃত হয় তাহলে Tag Question-এ Subject হিসাবে they ব্যবহৃত হবে।

Everybody dislikes a liar, don’t they?
Every student wants to do well in the examination, don’t they?
Nobody liked him, did they?
আরও পড়ুন- Gerund and Infinitive ব্যবহারের নিয়ম ও উদাহরণ

17. Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।

Nothing is certain, is it?
Nothing has been finished, has it?
18. Most of you, all of you, none of you, some of you ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে you ব্যবহৃত হয়।

Most of you know French, don’t you?
All of you know English, don’t you?
19. Most of them, none of them, all of them Statement subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে they ব্যবহৃত হবে।

Most of them have visited the zoo, haven’t they?
None of them have done the work, have they?
20. দেশের নাম Subject হিসাবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে she ব্যবহৃত হবে।যেমনঃ

Bangladesh is an agricultural country, isn’t she?
Bangladesh has so many rivers, hasn’t she?
21. Moon, train, ship, river, ferry, earth ইত্যাদি Subject হিসাবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে she ব্যবহৃত হবে। যেমনঃ

The earth is round, isn’t she?
The Padma is the largest river in Bangladesh, isn’t she?
22. Common Gender হিসাবে Singular Noun ব্যবহৃত হলে Subject he বসে।

Man is mortal, isn’t he?
23. ‍Sentence-এ Subject হিসেবে that, this থাকলে Tag Question-এর Subject it হয়। Subject যদি these those হয় তাহলে Tag Question-এর Subject they হয়।

These are my books, aren’t they?
That was my pencil, wasn’t it?
24. Complex Sentence-এ 1st Clause-এ hope, believe, think, see ইত্যাদি Verb-এর পর ‘that’ Conjunction-টি উহ্য থাকলে 2nd clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question গঠন করতে হয়। কিন্ত ‘that’ থাকলে 1st clause-এর Subject ও Verb অনুযায়ী Tag Question গঠন করতে হবে।

I believe you will do better in the examination, won’t you?
I believe that you will do better in the examination, don’t I?
25. Statement-এর শুরতে কোন Adjective-এর পূর্বে the বসে Common Noun হিসেবে বাক্যের Subject রূপে বসলে Tag Question-এর Subject হিসাবে ‘they’ হবে।

The rich are not always happy, are they?
26. I, you, we এই Pronoun গুলো Proper Noun হিসেবে Sentence-এর Subject হলে Tag Question-এর Subject ‘it’ হবে।

‘You’ is a pronoun, isn’t it?
27. ‍কোন Sentence-এ used to থাকলেAffirmative হলে didn’t বসে এবং Negative হলে did বসে। তারপর প্রদত্ত Sentence-এর অনুরূপ Subject বসে। তবে কখনও used to-এর to বসে না।

They used to play cricket, didn’t they?
28. যদি Sentence-এ Subject হিসেবে one থাকে তবে Tag Question-এ Subject হিসেবে he ব্যবহৃত হবে।

One should do one’s duty, shouldn’t he?
29. Statement এ Negative শব্দ (few, hardly, seldom, little, scarcely, rarely, never, nothing, nobody, none) থাকলে Tag-এ Affirmative Question হয়। যেমনঃ

It has hardly rained at this summer, has it?

26/09/2023

Comparison of Adjectives (Degree)

Degree কাকে বলে ও কত প্রকার
Comparison of adjectives বা Degree বলতে adjective-এর বিভিন্ন রূপকে বোঝায়।

Comparison of adjectives or Degree refers to different forms of the adjective.

It is divided into three types:

Positive Degree
Comparative Degree
Superlative Degree
Positive Degree:
একটি sentence-এ noun বা pronoun-এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতি বোঝাতে adjective-এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Positive Degree বলে।

The form of an adjective which depicts a noun or pronoun’s quality, flaw or state is called Positive degree.

Example:

He is a talented writer.
Comparative Degree:
দুটি noun বা pronoun-এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective-এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।

The form of adjective which compares two nouns’ or pronouns’ quality, flaw or state is called Comparative degree.

Example:

Arisha is taller than Trina.
Superlative Degree:
Adjective-এর যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে।

The form of an adjective which is used to compare among many is called Superlative Degree.

Example:

Shahab is the best player on the cricket team.
Change of Degrees:
Superlative Degree into Positive Degree
Rules of changing Superlative Degree into Positive Degree

Rule 1:
No other+ sentence-এ প্রদত্ত Superlative-এর পরের অংশ+verb+so/as+ Superlative degree-এর positive form+ as+ প্রদত্ত sentence-এর subject.

No other+ the latter part of the given Superlative in the sentence+ verb+ so/as +a positive form of the Superlative degree+ as+ given sentence’s subject.

Superlative: Saira is the tallest girl in the class.

Positive: No other girl is as tall as Saira.

Superlative: Shakib is the best player.

Positive: No other player is as good as Shakib.

Rule 2:
Rule of changing Superlative Degree having one of the, all other, many other, most other, very few, few other, into Positive Degree:

Very few+ sentence-এ প্রদত্ত Superlative-এর পরের অংশ+ verb-এর plural form+ so/as+ Superlative degree-এর positive form+ as+ প্রদত্ত sentence-এর subject.

Very few+ the latter part of the given Superlative in the sentence+ verb’s plural form+ so/as+ a positive form of the Superlative degree+ as+ given sentence’s subject.

Superlative: Sohana is one of the best students in her class.

Positive: Very few students in Sohana’s class are as good as her.

Superlative: Adil is one of the best players on the team.

Positive: Very few players in the team are as good as Adil.

Comparative Degree into Positive Degree
Rule 1:
Rule of changing Comparative Degree having than any other/ all other, into Positive Degree:

No other+ any other/ all other-এর পরের অংশ+ verb+so/as+ Comparative degree-এর positive form+ as+ মূল sentence-এর subject.

No other+ the latter part of any other/ all other in the sentence+ verb+so/as+ a positive form of the Comparative degree+ given sentence’s subject.

Comparative: Ahan is better than any other debater in the debate club.

Positive: No other debater in the debate club is as good as Ahan.

Comparative: Aruba is sweeter than all other singers in the program.

Positive: No other singers in the program is as sweet as Aruba.

Rule 2:
Rule of changing Comparative Degree having than, into Positive Degree:

বাক্যে Than-এর পরের অংশ + verb+ not+ so/as+ Comparative degree-এর Positive রূপ+ as+ মূল sentence-এর subject.

The latter part of than in the sentence+ verb+ not+ so/as+ Comparative degree’s positive form+ as+ given sentence’s subject.

Comparative: Ahan is stronger than Rihan.

Positive: Rihan is not as strong as Ahan.

Comparative: Lisa is taller than Raisa.

Positive: Raisa is not as tall as Lisa.

Rule 3:
Rule of changing Comparative Degree having than most other/ than few other, into Positive Degree:

Very few+ Sentence-এ most other/few other-এর পরের অংশ+verb-এর plural form+ so/as+ Comparative degree-এর Positive রূপ+ as+ মূল sentence-এর subject.

Very few+ The latter part of most other/few other in the sentence+ verb’s plural form+ so/as+ Comparative degree’s positive form+ as+ given sentence’s subject.

Comparative: Adil is more intelligent than most other students in the academy.

Positive: Very few students in the academy are as intelligent as Adil.

Rule 4:
Rule of changing Comparative Degree having No less/ not less, into Positive Degree:

No less/ not less উঠে গিয়ে সে স্থানে ‍as বসে এবং than উঠে গিয়ে সে স্থানে as বসে, বাক্যের বাকি সবকিছু অপরিবর্তিত থাকে।

‘As’ is placed in the places of “No less/ not less” and “than”, other things remain unchanged in the sentence.

Comparative: Karim is no less active than Rahim.

Positive: Karim as active as Rahim.

Comparative: Ria is not less intelligent than Dia.

Positive: Ria is as intelligent as Dia.

Rule 5:
Rule of changing Comparative Degree having No sooner had…. than, into Positive Degree:

No sooner had উঠে গিয়ে as soon as+ subject+ verb-এর past form+ than-এর পূর্বের অংশ+ than উঠে গিয়ে কমা বসে+ বাক্যের বাকি অংশ।

As soon as is placed in the place of No sooner had+ subject+ verb’s past form+ former part of than+ a comma (,) is placed in the place of than+ rest of the sentence.

Comparative: No sooner had he listened to it than he started laughing.

Positive: As soon as he listened to it, he started laughing.

Superlative Degree into Comparative Degree
Rule 1:
Subject+ verb+ Superlative-এর Comparative রূপ+ than any other+ বাক্যের বাকি অংশ।

Subject+ verb+ Superlative degree’s Comparative form+ than any other+ rest of the sentence.

Superlative: She is the most active member of the group.

Comparative: She is more active than any other member of the group.

Note: যদি of all থাকে, of all-এর বদলে than all other বসে।

If there is “of all” than all other is placed in the place of “All of”.

Superlative: He is the most honest of all men.

Comparative: He is more honest than all other man.

Rule 2:
Rule of changing Superlative Degree having one of the, into Comparative degree:

Subject+ verb+ Superlative-এর Comparative রূপ+ than most other+ বাক্যের বাকি অংশ।

Subject+ verb+ Superlative’s comparative form+ than most other+ rest of the sentence.

Superlative: Sohana is one of the most brilliant students in the class.

Comparative: Sohana is more brilliant than most other students in the class.



Positive Degree into Comparative Degree
Rule 1:
Rule of changing Positive Degree having no other, into Comparative degree:

মূল বাক্যের শেষের subject+ Positive degree-এর Comparative degree+ than any other+ No other-এর পর থেকে verb-আগে পর্যন্ত।

Main sentence’s subject situated at the last+ Positive degree’s Comparative form+ than any other+ latter part of “No other” up to the verb.

Positive: No other student in the class is as brilliant as him.

Comparative: He is more brilliant than most other student in the class.

Rule 2:
Rule of changing Positive Degree having very few, into Comparative degree:

মূল বাক্যের শেষের subject+ verb + Positive degree-এর Comparative degree + than most other+ very few-এর পর থেকে verb-আগে পর্যন্ত।

Main sentence’s subject situated at the last+ verb+ Positive degree’s Comparative form+ than most other+ latter part of “Very few” up to the verb.

Positive: Very few men are as honest as Mr. Abu Taleb.

Comparative: Mr. Abu Taleb is more honest than most other men.

Rule 3:
Rule of changing Positive Degree having As….as, into Comparative degree:

মূল বাক্যের শেষের subject+ verb+ not+ Positive degree-এর Comparative degree+ than+ মূল বাক্যের প্রথম subject।

Main sentence’s subject situated at the last+ verb+ not+ Positive degree’s Comparative form+ than+ Main sentence’s first subject.

Positive: She is as honest as her sister.

Comparative: Her sister is not more honest than her.

Comparative Degree into Superlative Degree
Rule 1:
Subject+ verb+ the+ Comparative-এর Superlative রূপ+ বাক্যে other-এর পরের অংশ।

Subject+ verb+ the+ Comparative’s Superlative form+ latter part of other in the sentence.

Comparative: He is more brilliant than any other student in the class.

Superlative: He is the most brilliant student in the class.

Note: any other-এর পরিবর্তে of all থাকলে, Superlative-এর পরে of all বসে।

Comparative: He is more brilliant than of all students.

Superlative: He is the most brilliant of all students.

Rule 2:
Rule of changing Comparative degree having than most other/ than few other, into Superlative degree:

Subject+ verb+ one of the+ Comparative-এর Superlative রূপ+ বাক্যে most other/few other-এর পরের অংশ।

Subject+ verb+ one of the+ Comparative’s Superlative form+ latter part of most other/ few other in the sentence.

Comparative: Arif is stronger than most other boys on the team.

Superlative: Arif one of the strongest boys on the team.

Positive Degree into Superlative Degree
Rule 1:
Rule of changing Positive degree having no other, into Superlative degree:

মূল বাক্যের শেষের subject+ verb+ the+ Positive-এর Superlative রূপ+ no other-এর পের থেকে verb-এর মাঝের অংশ।

Main sentence’s subject situated at the last+ verb+ the+ Positive degree’s Superlative form+ the part of the sentence between No other and the verb.

Positive: No other student in the class is as brilliant as Adil.

Superlative: Adil is the most brilliant student in the class.

Rule 2:
Rule of changing Positive degree having very few, into Superlative degree:

মূল বাক্যের শেষের subject+ verb+ one of the+ Positive-এর Superlative রূপ+ very few -এর পের থেকে verb-এর মাঝের অংশ।

Main sentence’s subject situated at the last+ verb+ one of the+ Positive degree’s Superlative form+ the part of the sentence between Very few and the verb.

To be continued...........!

26/09/2023

Home এর আগে কখন to বসে, কখন বসে না।

কিছু word আছে যেমন Home, abroad, upstairs, downstairs, downtown, inside, outside, here, there, back, away, near, close, overseas, somewhere, nowhere, underground, এরা সরাসরি adverb হিসেবে ব্যবহৃত হয়। তাই এদের পূর্বে Preposition এর প্রয়োজন হয় না। সুতরাং,
অশুদ্ধঃ He has gone to home/abroad.
শুদ্ধঃ He has gone home/abroad.

More examples:
I come here.
She goes abroad.

Exception:
(1) দিক নির্দেশ করতে to বসে।
যেমন: I come to D.U
The train runs from Khulna to Rajshahi.
From here to there.
From there to here.

যখন to ব্যবহার হয়:
Home এর পূর্বে কোন Determiner (my, our, his, that) ইত্যাদি থাকলে তখন এ- পরিণত হয় এবং এর পূর্বে অবশ্যই Preposition বসবে।
যেমন:
1) Rafi comes to my home.
2) I went to his home.

বিঃদ্রঃ গন্তব্যস্থান বা জায়গা নির্দেশ করতে ঐ স্থান বা জায়গার পূর্বে Go verb সহ to ব্যবহৃত হয়।
I am going to market.
Koli was going to hospital.
He was going to school/college/hospital/mosque etc.

Home নিজেই adverbal of direction, তাই এর আগে to বসে না।
কিন্তু Home এর পূর্বে যদি কোন শব্দ বা phrase থাকে তবে এর পূর্বে to বসে।
যেমন: She returned to her father's home. (সে তার বাবার বাড়িতে ফিরল।)

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Website

Address

Juniadaha, Bheramara
Kushtia
7040