30/06/2026
"আজকের রোপণ করা চারা গাছটিই আগামী দিনের শিক্ষার্থীদের সুশীতল ছায়া দেবে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৬।"
"সবুজ ক্যাম্পাস, সুস্থ পরিবেশ। বিদ্যালয়ের আঙিনাকে সবুজে ভরিয়ে তুলতে আমাদের ছোট্ট একটি প্রয়াস।"
"গাছ লাগিয়ে সাজাবো দেশ, বাঁচাবো মোদের পরিবেশ। আজ আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয় ।"
21/06/2026
সচেতনতায় শুরু, সুন্দর হোক ভবিষ্যৎ।
👍👍 মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও যৌন হয়রানির মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের সমাজ ও তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এসবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আজ আমাদের বিদ্যালয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসুন, আমরা নিজে সচেতন হই এবং একটি নিরাপদ ও সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তুলতে ভূমিকা রাখি।
#সচেতনতা_সভা #নিরাপদ_শিক্ষাঙ্গন #সামাজিক_ব্যাধি_রোধ
07/06/2026
কুর্শা কে এন মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের ২০২৬ সালের প্রাক্টিক্যাল পরীক্ষার সময়সূচি ০৭/০৬/২৬।সময় ২.০০-৩. ৩০ পদার্থ বিজ্ঞান। ০৮/০৬/২৬ সময় ২. ০০-৩. ০০ রসায়ন বিজ্ঞান। ০৯/০৬/২৬ সময় ২. ০০-৩. ০০ জীববিজ্ঞান। ০৮/০৬/২৬ সোমবার ৩. ০০-৫. ০০ বিজ্ঞান বিভাগের কৃষি শিক্ষা। ০৮/০৬/২৬ সোমবার সময় ২. ০০-৩. ০০ কৃষি শিক্ষা মানবিক বিভাগ। ০৮/০৬/২৬ ICT নিজ বিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
সকল শিক্ষার্থীকে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়
07/06/2026
📢 বিশেষ বিজ্ঞপ্তি: এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে আবেদন আহ্বান 📢
কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক, সুধীজন এবং এলাকাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর বিধি মোতাবেক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে 'সভাপতি' পদের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
🎓 শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতক (পাস) বা সমমান পাস।
🗓️ আবেদন জমা দেওয়ার সময়সীমা:
শুরু: ০৭ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ
শেষ: ১১ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)
📂 আবেদনের সাথে যা যা সংযুক্ত করতে হবে:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
৩. ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনার আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়
মিরপুর, কুষ্টিয়া।
06/06/2026
SSC-26 হালসা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষার রুটিন:-
27/05/2026
🌙✨ পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
সবার ঈদ আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ হোক। 🤍
ঈদ মোবারক! 🌙🐄
কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয় পরিবার।
20/04/2026
আগামীকাল থেকে শুরু হচ্ছে এস.এস.সি. ২০২৬ পরীক্ষা 📚✍️
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। শেষ মুহূর্তে আত্মবিশ্বাস রাখো, শান্ত থাকো, এবং তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো—সাফল্য তোমার হবেই ইনশাআল্লাহ।
🔴 পরীক্ষার হলে অবশ্যই সাথে রাখবে:
✔️ এডমিট কার্ড (প্রবেশপত্র)
✔️ রেজিস্ট্রেশন কার্ড (নিবন্ধন পত্র)
✔️ কলম, পেন্সিল, স্কেল
✔️ জ্যামিতি বক্স
✔️ ক্যালকুলেটর
✔️ স্বচ্ছ সাদা ফাইল
❌ উপরোক্ত জিনিস ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না।
সবাই নিয়ম মেনে পরীক্ষা দাও, সুস্থ থাকো, ভালো করো—এই কামনাই রইলো। 💙
16/04/2026
আজ কুর্শা কেদারনাথ মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এস.এস.সি ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ।
একই সাথে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মেধা স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল শ্রেণীতে সর্বোচ্চ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের জন্য রইল উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা এবং নবীনদের জানাই আন্তরিক শুভেচ্ছা—তোমাদের আগামীর পথ হোক সাফল্যমণ্ডিত। 🌸📚✨
14/04/2026
🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
আনন্দ, উৎসাহ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর শোভাযাত্রা, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
নতুন বছরের এই শুভক্ষণে সকলের জন্য রইল শুভকামনা ও শুভেচ্ছা।
শুভ নববর্ষ! 🌺
11/04/2026
📢 বিজ্ঞপ্তি 📢
বাংলা নববর্ষ ১৪৩৩ (১লা বৈশাখ) উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ২০২৬ ইং, রোজ মঙ্গলবার সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে সকাল ৮:০০ টার মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও আনন্দমুখর হবে—এই প্রত্যাশা রইল।
প্রধান শিক্ষক