02/09/2026
বিশুদ্ধ কুরআন মাজীদ শিক্ষা কোর্স–এর নীতিমালা
১। যাদের বয়স ১০ থেকে উপরে তাদেরকে অবশ্যই ৫ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে আদায় করতে হবে। মেয়েরা অবশ্যই সময় মতো বাসায় ৫ ওয়াক্ত ছালাত আদায় করবে। ছেলেরা অবশ্যই পাঞ্জাবি টুপি পরিধান করে ছালাত আদায় করবে। আর মেয়েরা শালীন পোশাক পরিধান করে বাসায় ছালাত আদায় করবে। মসজিদে ছালাত আদায়ের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ পর্দা করবে।
২। আখলাক্ব বা চরিত্র অত্যন্ত নরম এবং সুন্দর করতে হবে। বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করতে হবে। শিক্ষকের মর্যাদা যথাযথ আদায় করতে হবে। কখনো কাউকে কষ্ট দেওয়া যাবে না।
৩। কোর্স থেকে কুরআন-সুন্নাহর যে জ্ঞান দেয়া হবে, তা অবশ্যই মেনে চলতে হবে।
৪। নিয়মিত ক্লাসে সময় মতো উপস্থিত হতে হবে। অযথা দেরিতে ক্লাসে উপস্থিত হওয়া গ্রহণযোগ্য নয়। এছাড়াও, কোনো বিশেষ কারণে ক্লাসে উপস্থিত হওয়া সম্ভব না হলে অবশ্যই ক্লাস শুরু হওয়ার পূর্বেই সরাসরি এসে অথবা কল করে ছুটি নিতে হবে। বুধবার, বৃহস্পতিবার এবং ‘মাসিক আঞ্জুমানের’ দিন খুব বেশি প্রয়োজন ব্যতিত ছুটি দেওয়া হবে না।
৫। বিনা ছুটিতে ক্লাসে অনুপস্থিত থাকলে দিন প্রতি ১০ টাকা করে জরিমানা দিতে হবে। এছাড়াও, “মাসিক আঞ্জুমান” অনুষ্ঠানে অনুপস্থিত থাকলে, যদি বিষয় থাকে তাহলে ৫০ টাকা আর বিষয় না থাকলে ৩০ টাকা জরিমানা।
৬। প্রতিদিনের পড়া বাসা থেকেই পড়ে আসতে হবে, অন্যথায় পড়া নেওয়া হবে না। প্রতিদিন পড়া দেওয়ার পরে পিছনের পড়াগুলো পড়তে হবে। বুধবারের দিন প্রত্যেক শিক্ষার্থীকে খাতা নিয়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
৭। ছেলেরা পাঞ্জাবি টুপি পরিধান করে ক্লাসে উপস্থিত হবে। মেয়েদের মধ্যে যাদের বয়স ৮ থেকে উপরে তারা অবশ্যই বোরখা এবং হিজাব পরিধান করে ক্লাসে উপস্থিত হবে। মেয়েরা শুধু ক্লাসেই নয়, বরং বাসা থেকে বের হলেই পর্দা করে বের হবে (বিশেষ করে যাদের বয়স ১০ থেকে উপরে)।
৮। প্রতি মাসের বেতন চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে। পরিশোধ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কোর্স পরিচালককে জানাতে হবে।
৯। যখন কোনো নতুন নিয়ম করা হবে, তখন তা নিঃশর্তে সবাইকে মেনে নিতে হবে।
উপরিউক্ত শর্তগুলো শতভাগ মেনে কোর্সে পড়তে হবে। অন্যথায়, কয়েকবার সুযোগ দেওয়ার পরেও সংশোধন না হলে, কোর্স থেকে বহিষ্কার করা হবে।
✍️ হাফেয আহমাদুল্লাহ সরকার।
পরিচালক, বিশুদ্ধ কুরআন মাজীদ শিক্ষা কোর্স।