26/07/2026
চাকরি প্রত্যাশীদের জন্য খুব জরুরী
১. মানবদেহের সবচেয়ে বড় ও ক্ষুদ্রতম অঙ্গ কোনটি?
সবচেয়ে বড় অঙ্গ: ত্বক (Skin)। (অভ্যন্তরীণ অঙ্গের কথা বললে উত্তর হবে যকৃত/Liver)
সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গ: পিনিয়াল গ্ল্যান্ড (Pineal Gland)। (আর সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হলো কান-এর স্টেপিস/Stapes)
২. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড (বা প্রায় ৫০০ সেকেন্ড)।
৩. সর্বজনীন দ্রাবক (Universal Solvent) কাকে বলা হয় এবং কেন?
উত্তর: পানি (Water)। কারণ পানি অধিকাংশ জৈব ও অজৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে।