জিলা স্কুল পরিবার,বাংলাদেশ।

জিলা স্কুল পরিবার,বাংলাদেশ। বাংলাদেশের ১৫ টি জিলা স্কুলের ছাত্রদের এই পেজ

07/04/2026

Faridpur Zilla School–এর ছেলেরা একটু নিয়মের বাইরে গিয়ে নিজেদের মতো একটা দিন কাটালো 😄
ক্লাসরুমের বাইরে এই ছোট্ট স্বাধীনতাও কখনো কখনো জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকে—
বন্ধু, হাসি আর কিছু পাগলামি মিলে তৈরি হয় এমনই দিন! 🌿
আজকের এই দুষ্টুমি, কালকের গল্প হয়ে থাকবে…

@ #@ # # ফুজিস্কু@ #@ # # #

25/12/2025

দক্ষিণবঙ্গের অন্যতম সেরা ও প্রাচীন বিদ্যাপীঠ গুলোর মধ্যে অন্যতম ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ তম পুনর্মিলনী

@ # প্রিয় FZS@ #

07/12/2025
আসসালামু আলাইকুম। একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ পোস্টটা একবার পড়বেন। আমি সায়েম আহম্মেদ । বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর ...
23/10/2025

আসসালামু আলাইকুম। একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ পোস্টটা একবার পড়বেন।

আমি সায়েম আহম্মেদ । বরিশাল জিলা স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। লটারি নিয়ে এটি @জিলা স্কুল পরিবার, বাংলাদেশ পেইজে আমার ১ম পোস্ট। এই পোস্টের টপিক হচ্ছে, সরকারি স্কুলগুলোতে লটারি ভর্তি ব্যবস্থা বন্ধের জন্য।

বাংলাদেশের ঐতিহ্যবাহী ১৫ টি জিলা স্কুল একসময় ছিল দেশের শিক্ষার গর্ব ও উৎকর্ষতার প্রতীক। এই স্কুলগুলো কেবল পাঠদান করত না—তারা গড়ে তুলত নেতৃত্ব, মূল্যবোধ ও দেশপ্রেমে অনুপ্রাণিত মানুষ।
বহুকাল ধরে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষাই ছিল এই প্রতিষ্ঠানগুলোর মূল ভিত্তি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে স্থান করে নিত। সেই ব্যবস্থাই প্রজন্মের পর প্রজন্ম ধরে জিলা স্কুলগুলোর ঐতিহ্য, মর্যাদা ও গৌরব ধরে রেখেছিল।

কিন্তু দুঃখজনকভাবে, ২০২০ সালের লকডাউন-পরবর্তী সময়ে লটারি ভিত্তিক ভর্তি ব্যবস্থা চালুর ফলে সেই ঐতিহ্য ভেঙে পড়তে শুরু করেছে। মেধা ও যোগ্যতার পরিবর্তে এখন ভাগ্যের ওপর নির্ভর করছে ভর্তি প্রক্রিয়া। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব হ্রাস পাচ্ছে, অভিভাবকদের আস্থা ও আগ্রহ কমে যাচ্ছে এবং শিক্ষার মানেও স্পষ্ট অবনতি দেখা দিচ্ছে।

বাংলাদেশের শুধুমাত্র ১৫ টি জিলা স্কুলই নয়—এর মতোই ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ( Govt. girls high school ) এবং দেশের অন্যান্য প্রাচীন ও স্বনামধন্য সরকারি স্কুলগুলোও এই লটারি ব্যবস্থার কারণে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যে প্রতিষ্ঠানগুলো একসময় প্রতিটি জেলার গর্বের প্রতীক ছিল, আজ সেগুলো ক্রমে হারাচ্ছে তাদের স্বকীয়তা, ঐতিহ্য ও শ্রেষ্ঠত্বের ধারা।

এখন সময় এসেছে এই ভুল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার।
আমরা চাই—আবারও ফিরুক সেই মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা, যেখানে একজন শিক্ষার্থী নিজের মেধা,পরিশ্রম ও যোগ্যতার মাধ্যমে জায়গা করে নেবে জিলা স্কুলে।
যে স্কুলগুলো একদিন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলেছিল, সেগুলোকে ফিরিয়ে দিতে হবে তাদের প্রাপ্য মর্যাদা, গৌরব ও ঐতিহ্য।

জিলা স্কুল কোনো লটারির খেলা নয়—এটা মেধার মঞ্চ। মেধার দীপ্তিতেই পুনর্জাগুক ঐতিহ্যের গৌরব।

লেখাঃ সায়েম আহম্মেদ
বরিশাল জিলা স্কুল, বরিশাল

11/08/2025

জিলা স্কুলে লটারির অন্যায় প্রথা আর নয়!

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ভর্তি প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতাই হবে চূড়ান্ত মাপকাঠি—এটাই আমাদের দাবি।লটারির মতো অন্যায্য প্রথা বাতিল করে ফিরিয়ে আনতে হবে ন্যায্য ও স্বচ্ছ ভর্তি পরীক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধা দিয়ে প্রমাণ করবে তার যোগ্যতা।

কোচিং সেন্টারের প্রভাব, অনিয়ম ও ভর্তিবাণিজ্য বন্ধে নিতে হবে প্রশাসনের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ। আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে থাকবে ন্যায়, স্বচ্ছতা ও মেধার মর্যাদা।

জিলা স্কুলে লটারির অবসান চাই — মেধার মর্যাদা ফেরাতে আমরা একসাথে!

31/07/2025
থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল ২০২৫–এ বাংলাদেশের চার শিক্ষার্থী পেয়...
31/07/2025

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল ২০২৫–এ বাংলাদেশের চার শিক্ষার্থী পেয়েছে স্বর্ণপদক পুরস্কার। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘দ্য স্টার অব ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছে কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. তাহসিন ইসলাম।

জিলা স্কুল পরিবারের পক্ষ থেকে রইলো প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা ❤️

সৌজন্যে কুমিল্লা জিলা স্কুল কমিউনিটি

Address

Kushtia
ZILLASCHOOLISBRAND

Alerts

Be the first to know and let us send you an email when জিলা স্কুল পরিবার,বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category