Philipnagar Dakhil Madrasah

Philipnagar Dakhil Madrasah Education News At Secondary Education All board News All Information At Madrasah Board Dakhil Branch

আসসালামু আলাইকুম।ফিলিপনগর দাখিল মাদ্রাসা, দৌলতপুর, কুষ্টিয়া'র অ্যাড-হক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি, শিক্ষক প্রতিনিধি এবং...
07/03/2026

আসসালামু আলাইকুম।
ফিলিপনগর দাখিল মাদ্রাসা, দৌলতপুর, কুষ্টিয়া'র অ্যাড-হক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি, শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্য পদে মনোনয়নের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট নোটিশ মোতাবেক দরখাস্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।
(০৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ)

Alim 2026 - আলিম ২০২৬ ফরম ফিলাপ বিজ্ঞপ্তি। ফরম ফিলাপ শুরু হবে ১ই মার্চ থেকে
23/02/2026

Alim 2026 - আলিম ২০২৬ ফরম ফিলাপ বিজ্ঞপ্তি। ফরম ফিলাপ শুরু হবে ১ই মার্চ থেকে

২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে ১৯/০২/২০২৬ থেকে ১৫/০৩/২০২৬ পর্যন্তু।
19/02/2026

২০২৪ সালের ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে ১৯/০২/২০২৬ থেকে ১৫/০৩/২০২৬ পর্যন্তু।

18/02/2026

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

প্রেস রিলিজ
ঢাকা, ১৮ ফেব্রয়ারি ২০২৬:

নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; নকল আর প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জনাব আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান, তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে আমাদের বিগত সরকারের সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, পাঠ্যপুস্তক প্রণয়নে উন্নত দেশগুলোর অনুসৃত বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করা হবে। বিশেষ করে ইতিহাসের বই তৈরিতে একাধিক স্তরের ইতিহাসবিদদের মতামত নিয়ে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করা হবে। অতীতের ভুল নিয়ে না ভেবে ভবিষ্যতে সঠিকভাবে কাজ করাই সরকারের লক্ষ্য।

জনাব ববি হাজ্জাজ বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই বিস্তারিত আলোচনা সম্ভব হয়নি। তবে শিক্ষা সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা হবে এবং জবাবদিহির মধ্যেই কাজ করা হবে। আমরা মাত্রই দায়িত্ব নিয়েছি। তবে এটুকু পরিষ্কার করে বলতে পারি, যে কোনো পাঠ্যপুস্তক প্রণয়নে বিশ্বে উন্নত দেশগুলো যে পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পদ্ধতিই অনুসরণ করব।

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

নবনিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
18/02/2026

নবনিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Address

Kushtia

Telephone

+8801764589685

Website

Alerts

Be the first to know and let us send you an email when Philipnagar Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Philipnagar Dakhil Madrasah:

Shortcuts

Share

Category