Mohishkundi High School

Mohishkundi High School It is a verified page of our beloved Mohishkundi High School.

সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।***************************************সকল ছাত্র-ছাত্রীর সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ে...
21/08/2025

সকল অভিভাবকের দৃষ্টি আর্কষণ করছি।
***************************************

সকল ছাত্র-ছাত্রীর সম্মানিত অভিভাবকগণকে অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করুন।

সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখার জন্য অনুরোধ করা হ'ল :-

১. সে কখন স্কুলে যায়,
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে,
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. মাথার চুল স্বাভাবিক আছে কি না,
৫. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন,
৬. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন,
৭. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন,
৮. কার সাথে মিশে জানতে চেষ্টা করবেন,
৯. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না,
১০. মাঝে মধ্যে স্কুল ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করবেন,
১১. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করবেন, যদি কোন তথ্যের
প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করবেন।
১২. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন, আসা-যাওয়া নিশ্চিত করবেন,
১৩. যে কোনো সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
১৪. সূর্য ওঠার আগেই আপনার সন্তানকে জাগিয়ে দিন,
১৫. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নীতি অনুযায়ী চলার তাগিদ দিতে হবে।
১৬. রাতে বাসায় পড়া নিশ্চিত করতে হবে।
১৭. আপনার সন্তান বিদ্যালয় থেকে দেওয়া ২৪ঘন্টার রুটিন অনুযায়ী চলে কি-না সেদিকে খেয়াল রাখতে হবে,রুটিন বিষয়ে প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন, কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে ও একজন ভালো মানুষ এবং মানব সম্পদ হিসেবে তৈরি হতে পারে।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

কপি পোস্ট।

22/09/2024
মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি ব্যাচ-২০০২-এর ঈদ পুনর্মিলনী-২০২৪ খ্রিঃ।তারিখঃ ১৮/০৬/২০২৪ খ্রিঃ রোজ মঙ্গলবার।
18/06/2024

মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি ব্যাচ-২০০২-এর ঈদ পুনর্মিলনী-২০২৪ খ্রিঃ।
তারিখঃ ১৮/০৬/২০২৪ খ্রিঃ রোজ মঙ্গলবার।

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন রোজ সোমবার।
07/06/2024

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন রোজ সোমবার।

রাজশাহী শহরে বিভিন্ন কলেজের আসন সংখ্যা এবং কোন কলেজে কত মার্ক হলে চান্স পাওয়া যাবে সেটার একটা নমুনা
14/05/2024

রাজশাহী শহরে বিভিন্ন কলেজের আসন সংখ্যা এবং কোন কলেজে কত মার্ক হলে চান্স পাওয়া যাবে সেটার একটা নমুনা

আজ ২৯/০৪/২০২৪ খ্রিঃ রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ২ রাকাত  ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত...
29/04/2024

আজ ২৯/০৪/২০২৪ খ্রিঃ রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ২ রাকাত ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃআমিনুল ইসলাম
আয়োজনে : এলাকাবাসী

28/04/2024

আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য ইস্তেস্কা নামাজ,
স্থানঃ মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ।
সময়ঃ আগামীকাল সোমবার সকাল ৯ ঘটিকা। সকলে আমন্ত্রিত।

27/04/2024

মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্লাস আগামী কাল ২৮/৪/২৪ রবিবার সকাল দশটা থেকে শুরু হবে। স্কুলে আসার জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা মানার জন্য বলা হলো।
* পেট ভরে খেয়ে আসতে হবে।
* সুতির পাতলা পোষাক পরিধান করতে হবে।
* বোতল ভরে খাবার পানি সংগে আনতে হবে।
* ছাতা মাথায় দিয়ে স্কুলে আসতে হবে।
* খাবার স্যালাইন সংগে রাখতে হবে।
* স্কুলে আসার পর বাইরে রোদে চলাফেরা নিষেধ করা হলো।
* স্কুলে আসার পর কোন সমস্যা হলে সংগে সংগে স্যারকে অবশ্যই জানাতে হবে।
* বেশি বেশি পানি পান করতে হবে।
* খাবার আগে হাত ধুতে হবে।
- আদেশক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ

Address

Mohishkundi
Kushtia
7052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohishkundi High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category