নৈঃশব্দ্য

নৈঃশব্দ্য

Share

এই পেইজে পলিটেকনিক নোটিশ শেয়ার করা হয়।
এই পেইজটি পলিটেকনিক স্টুডেন্টের জন্য।

03/06/2026

সংসারের পথ অতিক্রম করতে বাহ্যিক চেহারা খুব একটা নির্ণায়ক ভূমিকা পালন করে না। যা সত্যিকারের ফ্যাক্টর, তা হলো ভাগ্যের অদৃশ্য হস্ত।

জীবনের অভিজ্ঞতায় বারংবার দেখেছি, রূপবতী সুন্দরী মেয়েরা যেন স্বপ্নের মায়াজাল বুনেও সংসারের স্থিতিশীলতা ধরে রাখতে পারে নাই। অথচ সেই সাধারণ, কালো মেয়েটি—যার রূপে চন্দ্রের দীপ্তি নাই, কিন্তু হৃদয়ে ধৈর্য ও মমতার অফুরান প্রদীপ জ্বলে—সে নীরবে, সংযমে সংসারের রথখানি সুস্থিরভাবে চালাইয়া যাচ্ছে।

আবার ঠিক উল্টো দৃশ্যও দেখা যায়। কোথাও সেই কালো মেয়েটিই নিজের অস্থিরতা ও অযোগ্যতায় সংসারে ঝড় তুলেছে, অশান্তির বীজ বপন করেছে। পক্ষান্তরে, সুন্দরী মেয়েটি সংসারের লক্ষ্মীস্বরূপা হয়ে উঠেছে—তার স্নেহ, বুদ্ধি ও সংযমে সকলের হৃদয় জয় করে শান্তি ও সমৃদ্ধির আলো ছড়াইয়া দিয়েছে।

পরিশেষে বলা যায়, সংসার টিকে থাকে রূপের জৌলুষে নয়, ভাগ্যের অনুকূলতা, চরিত্রের দৃঢ়তা, সহিষ্ণুতা এবং দুই হৃদয়ের অদৃশ্য সামঞ্জস্যের উপর। রূপ আসে ও যায়, কিন্তু ভাগ্য ও মানুষের অন্তর্গত গুণাবলিই সংসারের চিরস্থায়ী স্তম্ভ।

🖋️me

02/06/2026

অনুরোধ তোমার প্রতি,
তোমার মায়ার স্পর্শে আমার মস্তিষ্কের নিউরনগুলোকে বন্দী করার চেষ্টা করো না।
কারণ একবার তারা তোমার নামে জেগে উঠলে, তোমাকে ভুলে থাকা অসম্ভব হয়ে যায়। 🤍

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

NS Road
Kushtia